সোমবার ২৭ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | 'সাহস থাকলে...', মোদিকে চ্যালেঞ্জ কেজরিওয়ালের! মার্কিন-শুল্ক-বোমার পাল্টা কী দাওয়াই বাতলালেন?

রজিত দাস | ০৭ সেপ্টেম্বর ২০২৫ ২০ : ৫২Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: প্রধানমন্ত্রী মোদিকে সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন আপ নেতা অরবিন্দ কেজরিওয়াল। বললেন, "একটু সাহস দেখান, আর আমেরিকার পণ্যের উপর ৭৫ শতাংশ কর চাপান।"

রবিবার গুজরাটের রাজকোটে সাংবাদিক বৈঠকে কেজরিওয়াল দাবি করেন, "কেন্দ্রের ৩১ ডিসেম্বর পর্যন্ত আমেরিকা থেকে আগত তুলোর উপর থেকে ১১ শতাংশ শুল্ক তুলে নেওয়ার ফলে গুজরাটের তুলা চাষিরা ক্ষতিগ্রস্ত আর মার্কিন চাষিরা লাভবান হবেন। ওয়াশিংটন আমাদের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছে, আপনি (প্রধানমন্ত্রী মোদি) আমেরিকা থেকে আমদানিকৃত পণ্যের উপর ৭৫ শতাংশ শুল্ক চাপান।"

সেই সঙ্গেই মার্কিন শুল্ক-ত্রাসে ভারতের হীরে ব্যবসায়ীদের ব্যাপক ক্ষতি হয়েছে বলেও অভিযোগ আপ পার্টির আহ্বায়কের। কেজরির কটাক্ষ, "ডোনাল্ড ট্রাম্পের সামনে হাঁটু গেড়ে বসে পড়েছে মোদি সরকার। আমেরিকা থেকে আমদানিকৃত তুলোর উপর ভারতের ১০০ শতাংশ শুল্ক আরোপ করা উচিত। তাহলে আমেরিকাও ভারতের সামনে নতজানু হতে বাধ্য হবে।"

মার্কিন প্রেসিডেন্টের উদ্দেশ্যে এই দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আপ নেতা বলেন, "ট্রাম্প একজন ভীরু, কাপুরুষ মানুষ! ওর বিশ্বের সব দেশের সামনে নতজানু হওয়া উচিত।"

কেজরিওয়ালের দাবি, মার্কিন সংস্থাগুলি বন্ধ হলেই ট্রাম্পের কোমর ভেঙে যাবে। আমেরিকা থেকে তুলো আনা হলে "ভারতের চাষিরা বাজারে ৯০০ টাকারও কম পাবেন। আমাদের দেশের চাষিদের সঙ্গে এটাই হচ্ছে। এখানকার, গুজরাটের চাষিরা দরিদ্র হয়ে যাবেন আর আমেরিকার চাষিরা ধনী হবেন।" মার্কিন তুলোর উপর থেকে ১১ শতাংশ আমদানি শুল্ক তুলে দিয়ে ভারতের চাষিদের আত্মহত্যার মুখে ঠেলে দিয়েছে মোদি সরকার বলে অভিযোগ অরবিন্দ কেজরিওয়ালের।

আরও পড়ুন- জিডিপি’র অঙ্কে চমক, কিন্তু নেই আড়ালের বাস্তবতা: জুন ত্রৈমাসিকের বৃদ্ধির হারে বড় প্রশ্ন...

 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া