মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
আকাশ দেবনাথ | ০৭ সেপ্টেম্বর ২০২৫ ১৯ : ৪০Akash Debnath
আজকাল ওয়েবডেস্ক: আকাশে পেঁজা তুলোর মতো মেঘ, বাতাসে শিউলির গন্ধ আর ছুটির মেজাজ- দুর্গাপুজো মানেই বাঙালির মনে উৎসবের পাশাপাশি ভ্রমণের হাতছানি। শহরের কোলাহল থেকে দূরে প্রিয়জনকে নিয়ে ফাঁকা রাস্তায় লং ড্রাইভে বেরিয়ে পড়ার পরিকল্পনা করছেন অনেকেই। তবে এই আনন্দ সফরের আগে গাড়ির খরচ সংক্রান্ত কিছু বিষয় মাথায় না রাখলে উৎসবের মধ্যেই পকেটে টান পড়তে পারে। ঝঞ্ঝাটহীন এবং চিন্তামুক্ত যাত্রার জন্য তাই প্রয়োজন সঠিক পরিকল্পনা। সাধারণ কয়েকটি বিষয় মাথায় রাখলেই অনেকটা খরচ কমিয়ে ফেলা যায় পুজোর মাসে।
আরও পড়ুন: মধুচক্র চালানোয় অভিযুক্ত অভিনেত্রী অনুষ্কা দাস! সেক্স র্যাকেট থেকে উদ্ধার বাংলা সিরিয়ালের আরও ২ নায়িকা! তুলকালাম মহারাষ্ট্রে
১। জ্বালানি: লং ড্রাইভের সবচেয়ে বড় খরচ হল জ্বালানি। যাত্রা শুরুর আগে মোট দূরত্বের একটা হিসেব কষে নিন। গুগল ম্যাপসের সাহায্যে সহজেই মোট কিলোমিটার জানা যায়। এরপর আপনার গাড়ির মাইলেজ (প্রতি লিটারে কত কিলোমিটার যায়) অনুযায়ী মোট কত লিটার তেল লাগবে, তার একটা আনুমানিক হিসাব করুন। বর্তমান পেট্রোল বা ডিজেলের দাম অনুযায়ী মোট খরচের অংকটা বেরিয়ে আসবে। তবে মনে রাখবেন, পাহাড়ি রাস্তা বা যানজটের কারণে মাইলেজ কমতে পারে, তাই প্রাথমিক হিসাবের চেয়ে দশ থেকে পনেরো শতাংশ জ্বালানি বেশি লাগবে ধরে এগোনোই বুদ্ধিমানের কাজ। পাশাপশি, ট্রাফিক সিগন্যাল না জ্যামে আটকে পড়লে গাড়ির ইঞ্জিন বন্ধ রাখার অভ্যাস করুন। পুজোর সময় রাস্তায় দীর্ঘক্ষণ আটকে থাকতে হতে পারে। এই সময় অকারণে ইঞ্জিন চালু রাখলে অতিরিক্ত তেল পুড়বে।২। টোল এবং অন্যান্য কর: জাতীয় সড়ক বা এক্সপ্রেসওয়ে ব্যবহার করলে টোল ট্যাক্স একটি আবশ্যক খরচ। যাত্রা শুরুর আগে FASTag রিচার্জ করে নেওয়া অত্যন্ত জরুরি। অনেক সময় অনলাইন ম্যাপ আপনাকে আনুমানিক টোল খরচ দেখিয়ে দেয়, যা বাজেট তৈরির জন্য সহায়ক। এছাড়া, কিছু রাজ্যে প্রবেশ করার জন্য আলাদা কর বা পারমিট লাগতে পারে। আপনি যেখানে যাচ্ছেন, সেই রুটে এমন কোনও নিয়ম আছে কি না, তা আগে থেকে জেনে নিন।
৩। সফরের আগের প্রস্তুতি: নিরাপদ যাত্রার জন্য সফরের আগে গাড়িকে প্রস্তুত করা আবশ্যক। এর জন্যে একটি আলাদা বাজেট বরাদ্দ করুন। ইঞ্জিন অয়েল, কুল্যান্ট, ব্রেক ফ্লুইড পরীক্ষা ও প্রয়োজনে পরিবর্তন করা, টায়ারের প্রেশার (স্পেয়ার হুইল সহ) এবং হুইল অ্যালাইনমেন্ট পরীক্ষা করানো জরুরি। এই ছোট খরচগুলি মাঝরাস্তায় বড় বিপদ এবং অপ্রত্যাশিত খরচ থেকে বাঁচাবে।
আরও পড়ুন: মধুচক্র চালানোয় অভিযুক্ত অভিনেত্রী অনুষ্কা দাস! সেক্স র্যাকেট থেকে উদ্ধার বাংলা সিরিয়ালের আরও ২ নায়িকা! তুলকালাম মহারাষ্ট্রে
৪। জরুরি তহবিল: এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক। আগে থেকে যতই ছক কষে নিন। যাত্রাপথে সবকিছু পরিকল্পনা মতো না-ও হতে পারে। তাই একটি জরুরি তহবিল বা কনটিনজেন্সি ফান্ড সঙ্গে রাখা বাধ্যতামূলক। রাস্তায় টায়ার পাংচার হওয়া, ছোটখাটো যান্ত্রিক ত্রুটি বা হঠাৎ অসুস্থতার মতো পরিস্থিতির জন্য মোট বাজেটের অন্তত দশ শতাংশ অর্থ আলাদা করে রাখুন। এই টাকা নগদ এবং ডিজিটাল উভয় মাধ্যমেই রাখা ভাল। অনেক সময় রাস্তার পাশে ছোটখাটো গ্যারেজ থেকে গাড়ি মেরামত করার দরকার হতে পারে। সেখানে কিন্তু দেওয়া নেওয়া সাধারণ নগদেই হয়।
৫। খাওয়া-দাওয়া ও পার্কিং-এর খরচ: রাস্তার ধারের ধাবা বা রেস্তরাঁর খাবারের খরচ কিন্তু কম নয়। বারবার থেমে চা-কফি বা খাবার খেলে খরচ অনেকটাই বেড়ে যায়। অনেক সময় বিষয়টি তাৎক্ষণিক ভাবে বোঝা না গেলেও ভ্রমণ শেষে ধরা পড়ে। তাই কিছু শুকনো খাবার, স্ন্যাকস এবং জলের বোতল বাড়ি থেকে সঙ্গে করে নিয়ে নিন। এতে খরচ কিছুটা নিয়ন্ত্রণে থাকবে। পাশাপাশি, পর্যটন কেন্দ্র বা হোটেলের পার্কিং চার্জও একটি লুকানো খরচ। বিশেষত পুজোর ভিড়ে এই খরচ বাড়তে পারে, তাই এটিও হিসাবের মধ্যে ধরুন।
সব মিলিয়ে বলা যায়, আগে থেকে সুন্দর পরিকল্পনা করলে তা যাত্রাকে আরও আনন্দময় করে তোলে। সঠিক বাজেট আপনাকে অপ্রয়োজনীয় খরচ থেকে বাঁচিয়ে চিন্তামুক্তভাবে উৎসবের ছুটি উপভোগ করার সুযোগ করে দেবে। আপনার পুজো এবং সফর, দুই-ই হবে আনন্দময়।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?