মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | প্রাক্তন সাংসদ থেকে জেলের লাইব্রেরির ক্লার্ক! ধর্ষণে অভিযুক্ত প্রজ্জ্বল রেভান্না দৈনিক কত টাকা বেতন পাচ্ছেন জানেন?

কৌশিক রয় | ০৭ সেপ্টেম্বর ২০২৫ ১৮ : ১১Kaushik Roy

আজকাল ওয়েবডেস্ক: প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ.ডি. দেবেগৌড়ার নাতি ও জনতা দলের প্রাক্তন সাংসদ প্রজ্বল রেভান্না বর্তমানে ধর্ষণের মামলায় যাবজ্জীবন সাজা ভোগ করছেন। জানা গিয়েছে, তাঁকে বেঙ্গালুরুর পরাপ্পানা আগ্রাহারা কেন্দ্রীয় কারাগারে লাইব্রেরি ক্লার্ক হিসেবে কাজের দায়িত্ব দেওয়া হয়েছে। এই কাজে প্রতিদিন তাঁকে ৫২২ টাকা করে দেওয়া হবে জানিয়েছে জেল কর্তৃপক্ষ। জেল কর্তৃপক্ষের সূত্রে জানা গেছে, তাঁর প্রধান দায়িত্ব হল বন্দিদের বই দেওয়া এবং ধার নেওয়া বইয়ের হিসাব রাখা। প্রথমে রেভান্না প্রশাসনিক কাজের ইচ্ছা প্রকাশ করেছিলেন, কিন্তু জেল কর্তৃপক্ষ তাঁকে লাইব্রেরির দায়িত্বেই নিয়োগ করে।

নিয়ম অনুযায়ী, বন্দিদের সপ্তাহে তিনদিন কাজ করতে হয়, অর্থাৎ মাসে ন্যূনতম ১২ দিন। তিনি ইতিমধ্যেই প্রথম দিনের কাজ সম্পন্ন করেছেন। প্রসঙ্গত, গত মাসেই মাইসোরের এক ৪৭ বছর বয়সী গৃহকর্মীকে ধর্ষণ ও ভিডিও রেকর্ড করার অপরাধে আদালত রেভান্নাকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১১ লক্ষ টাকা জরিমানা করে। ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে এক পেন ড্রাইভে তাঁর তৈরি করা একাধিক অশ্লীল ভিডিও ছড়িয়ে পড়ার পরই ঘটনাটি সামনে আসে।

সে সময়ে তিনি হাসন থেকে এনডিএ প্রার্থী পদে দাঁড়িয়েছিলেন। যেখানে তাঁকে বিজেপি ও জেডিএস যৌথভাবে মনোনয়ন দিয়েছিল। যদিও রেভান্না দাবি করেছিলেন, তাঁর বিরুদ্ধে ছড়ানো ভিডিওগুলি নকল এবং সেগুলি তিনি বিকৃত ভিডিও প্রমাণ হিসেবে চিহ্নিত করতে অভিযোগও দায়ের করেছিলেন। তবে আদালতের বিচার প্রক্রিয়ায় ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরির (FSL)রিপোর্ট, ভিডিও প্রমাণ, ঘটনাস্থল পরিদর্শন রিপোর্টসহ ২৩ জন সাক্ষীর বয়ান বিবেচনা করা হয়।

তদন্ত চলাকালীন, নির্যাতিতা তাঁর ব্যবহৃত একটি শাড়ি প্রমাণ হিসেবে জমা দেন। রেভান্নার গণিকাড়া খামারবাড়ির ছাদে লুকনো এই শাড়ি ছিল মামলার অন্যতম গুরুত্বপূর্ণ প্রমাণ। অভিযোগকারী, ৪৮ বছর বয়সী ওই মহিলা যিনি পরিচারিকার কাজ করতেন বলেছিলেন যে ২০২১ সালে হাসান ফার্ম হাউস এবং বেঙ্গালুরুতে রেভান্নার বাসভবনে তাঁকে দু’বার ধর্ষণ করা হয়েছিল। এমনকি রেভান্না তাঁর মোবাইলে গোটা ঘটনাটি রেকর্ড করেছিলেন বলেও অভিযোগ। তদন্তকারীদের মতে, ধর্ষণের পর, রেভান্না জোর করে নির্যাতিতার শাড়ি নিয়ে নেন এবং পোশাকটি নষ্ট করার পরিবর্তে তার খামারবাড়ির ছাদে লুকিয়ে রাখেন বলে অভিযোগ। 

ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুযায়ী, এই গুরুতর ভুলের কারণেই রেভান্নার বিরুদ্ধে মামলা গঠনে সুবিধা হয়। তদন্তের সময়, নির্যাতিতা পুলিশকে বলেছিলেন যে রেভান্না তাঁকে অত্যাচারের পর তাঁর শাড়িটি আর ফেরত দেননি। এই অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে চিলেকোঠা থেকে শাড়িটি খুঁজে পায়। পরে ফরেন্সিক রিপোর্টে বীর্যের উপস্থিতি মেলে। ডিএনএ রিপোর্টে যা রেভান্নার সঙ্গে মিলে যায়। কর্নাটক পুলিশের বিশেষ তদন্তকারী দল (সিট) গত এপ্রিল মাসে প্রজ্বলের বিরুদ্ধে চার্জশিট জমা দিয়েছিল।

তাতে পরিচারিকাকে জোর করে আটকে রেখে ধর্ষণ, সেই সময়ের ছবি ও ভিডিও তুলে রেখে পরে নির্যাতিতাকে হুমকি দেওয়া থেকে শুরু করে নানাবিধ অভিযোগ আনা হয়েছিল। গত ১৮ জুলাই বেঙ্গালুরুর বিশেষ আদালতে মামলার শুনানি শেষ হয়েছিল। শুক্রবার আদালত জানিয়েছিল, সিটের পেশ করা তথ্যপ্রমাণে প্রজ্বলের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে। বিশেষ আদালতের বিচারক সন্তোষ গজানন সাজা ঘোষণা করেন। সিআইডির বিশেষ তদন্তকারী দল (SIT), ইনস্পেক্টর শোভার নেতৃত্বে, মোট ১২৩টি প্রমাণ সংগ্রহ করে এবং প্রায় ২,০০০ পৃষ্ঠার চার্জশিট আদালতে জমা দেয়। অবশেষে আদালত রেভান্নাকে ধর্ষণ ও যৌন হেনস্থার একাধিক ধারায় দোষী সাব্যস্ত করে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া