সোমবার ২৭ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
আর্যা ঘটক | ০৭ সেপ্টেম্বর ২০২৫ ১৮ : ১১Arya Ghatak
আজকাল ওয়েবডেস্ক: 'আমি আর কখনও নিজ দেশে ফিরব না'। এমনই দাবি করেছেন এক নাইজেরিয়ার পড়ুয়া। পশ্চিমা দেশগুলোর প্রতি ভারতের বিপরীতমুখী এক অভিজ্ঞতা উঠে এসেছে আফ্রিকার এক পড়ুয়ার বয়ানে। তিনি জানিয়েছেন কেন তিনি আর কখনও পশ্চিমে অর্থাৎ নিজ দেশে ফিরে যেতে চান না। যেখানে প্রতি বছর বহু ভারতীয় উচ্চ বেতনের চাকরি, উন্নত জীবনযাত্রা এবং আধুনিক সুযোগ-সুবিধার আশায় বিদেশে পাড়ি দিচ্ছেন, তখন পাস্কাল ওলালেয়ে নামের নাইজেরিয়ার এই ছাত্র ভারতের অভিজ্ঞতা থেকে সম্পূর্ণ ভিন্ন এক দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর পাওয়া গিয়েছে, ২০২১ সালে নাইজেরিয়ার ইউনিভার্সিটি অফ লাগোস থেকে পড়াশোনা ছেড়ে দিয়ে তিনি ভারতে চলে আসেন। এখানকার জীবনযাত্রা ও সমাজ তাঁকে এতটাই মুগ্ধ করেছে যে তিনি ইনস্টাগ্রামে, 'হোয়াই আই অ্যাম নেভার মুভিং ব্যাক টু দ্য ওয়েস্ট আফটার লিভিং ইন ইন্ডিয়া? '(“Why I’m Never Moving Back to the West After Living in India”) শিরোনামে একটি ভিডিও পোস্ট করেন। এই ভিডিওতে তিনি দশটি কারণ তুলে ধরেন কেন তিনি ভবিষ্যতে আর পশ্চিমা দেশে ফিরতে চান না।
তিনি বলেন, ভারতে থেকে তিনি যেন এক মানসিক প্রশান্তির মধ্যে যাপন করেছেন। 'আমি এখানে সকালে ঘুম থেকে উঠে দুশ্চিন্তায় ভুগি না, বরং মনে হয় শান্তিতে আছি।' তিনি জানান, পশ্চিমা দেশগুলোর মতো এখানে তাঁকে তাঁর গায়ের রঙের কারণে হুমকি হিসেবে দেখা হয় না। বরং, এখানে তিনি নিজেকে নিরাপদ ও স্বাভাবিক মনে করেন।
পাস্কাল জানান, ভারতের সমাজ অনেক সহজ। এখানে দেখনদারির সংস্কৃতি নেই, এবং কোনওরকম জোর করে 'হাসল কালচার' চাপিয়ে দেওয়া হয় না। তিনি বলেন, 'আমি আমার পুরুষত্ব প্রকাশ করতে পারি এখানে, সেটাকে কেউ 'টক্সিক' হিসেবে দেখে না।' ভারতের সমাজ সম্পর্কে তিনি বলেন, 'মানুষ এখানে সোজাসাপটা কথা বলে, ভদ্রতার মুখোশ পরে না, কিন্তু সেই সোজাসাপ্টা কথাগুলো সৎ।'
আরেকটি গুরুত্বপূর্ণ দিক যেটা তিনি উল্লেখ করেন, তা হলো- ভারতে তিনি প্রতিনিয়ত তাঁর কৃষ্ণাঙ্গ পরিচয় স্মরণ করিয়ে দেওয়ার অভিজ্ঞতার সম্মুখীন হন না। তিনি বলেন, 'আমার গায়ের রঙ আমার সম্পূর্ণ পরিচয় নয় এখানে। আমি মানুষ হিসেবেই এখানে মূল্য পাই।'
পশ্চিমের তুলনায় ভারতের রাস্তায় রাতে হাঁটার সময় তিনি নিজেকে অনেক বেশি নিরাপদ বোধ করেন বলেও উল্লেখ করেন। তিনি বলেন, 'আমি মার্কিন যুক্তরাষ্ট্রে যতটা অনিরাপদ বোধ করতাম, ভারতের রাস্তায় রাতে হাঁটার সময় তা অনুভব করি না।' পাশাপাশি, তিনি জানান, ভারতের জীবনযাত্রা অনেক সাশ্রয়ী -'বাসাভাড়া সস্তা, খাবার প্রাকৃতিক এবং জীবন অনেক কম জটিল।'
সবশেষে তিনি বলেন, 'এখানে আমি সত্যিকারের স্বাধীনতা অনুভব করি। শুধু কাগজে লেখা স্বাধীনতা নয়। এবং সবচেয়ে বড় কথা, মানুষ আমাকে সম্মান করে আমার চেহারা দেখে নয়, আমি কে, সেটা দেখে।'
এই ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে অসংখ্য মানুষ এর প্রতিক্রিয়া জানায়। কেউ বলেন, 'আমরা কখনও গায়ের রঙ দেখে মানুষকে বিচার করি না, আপনাকে এখানে খুবই স্বাগত।' অন্য একজন মন্তব্য করেন, 'আপনি যে ভারতের ছোট ছোট ভালো দিকগুলোকে মূল্য দিচ্ছেন, সেটা অন্যদের জন্য ভালো উদাহরণ।' কেউ আবার লেখেন, 'আমরা সবাই এক। এখানে বর্ণবাদের কোনও স্থান নেই।'
আরেক ভিডিওতে পাস্কাল বলেন, তিনি ভারতে কখনও এমন পরিস্থিতির সম্মুখীন হননি যেখানে কেউ তাঁকে বলেছে 'নিজের দেশে ফিরে যাও।' অথচ পশ্চিমা দেশগুলোতে এটি খুবই সাধারণ একটি বিষয়।
পাস্কালের এহেন অভিজ্ঞতা এমন এক দৃষ্টিভঙ্গি তুলে ধরে, যা ভারতে বসবাসরত বিদেশিদের জীবনযাত্রা এবং সামাজিক অভিজ্ঞতা সম্পর্কে নতুন আলো ফেলেছে। ভারত তার বৈচিত্র্যময় সংস্কৃতি এবং অতিথিপরায়ণ মনোভাব দিয়ে অনেকের হৃদয় জয় করে চলেছে। পাস্কাল ওলালেয়ের গল্প সেটারই এক জীবন্ত প্রমাণ।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?