মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
আর্যা ঘটক | ০৭ সেপ্টেম্বর ২০২৫ ১৭ : ১৯Arya Ghatak
আজকাল ওয়েবডেস্ক: কেরালায় সম্প্রতি এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। থ্রিসুর জেলার এক নতুন হেফাজতে কর্মীকে চরম নির্যাতনের ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি করেছে। খবর অনুযায়ী, ঘটনাটা ঘটে পিচি থানার ভেতরে। সেখানকার সিসিটিভি ফুটেজে পুলিশ সদস্যদের এক রেস্তোরাঁ কর্মীকে শারীরিকভাবে লাঞ্ছিত করতে দেখা গিয়েছে। এই ঘটনা ঘিরে শোরগোল স্থানীয়দের মধ্যে।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি ঘটে ২০২৩ সালের মে মাসে। তবে এই ভিডিও প্রকাশ্যে আসে ২০২৪ সালের অগাস্ট মাসে। সেই সময়ে থ্রিসুরের ব্যবসায়ী ও লালিস গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর কে পি ওসেপ তথ্য অধিকার আইনের (RTI) মাধ্যমে এটি সংগ্রহ করে সামাজিক মাধ্যমে প্রকাশ করেন।
এর প্রেক্ষিতে ওসেপ জানান, পালক্কাডের ধিনেশ নামে এক ব্যক্তি পট্টিকাড এলাকায় একটি রেস্তোরাঁয় কিছু কর্মীর সঙ্গে আচমকা বিবাদে জড়িয়ে পড়েন এবং পরে পুলিশে অভিযোগ দায়ের করেন। এই অভিযোগের ভিত্তিতে পিচি থানার সাব-ইন্সপেক্টর (SI) রতীশ রেস্তোরাঁর ম্যানেজার রনি ও আরেক কর্মচারীকে থানায় ডেকে এনে তাঁদের উপর চরম শারীরিক নির্যাতন চালান হয়। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, এস আই -এর কেবিনে রনিকে চড় মারা হচ্ছে এবং অপর এক পুলিশ সদস্য রনির সঙ্গীকেও মারধর করছেন।
ঘটনার খবর পেয়ে ওসেপ ও তাঁর ছেলে পল জোসেফ থানায় যান৷ এরপর পুলিশ পলকে রেস্তোরাঁ কর্মচারীদের সঙ্গে লকআপে আটকে রাখে দীর্ঘক্ষণ। পাশাপাশি ওসেপকে এক ‘সমঝোতা’ করতে বলে। ওসেপ অভিযোগ করেন, সাব ইন্সপেক্টর রতীশ তাঁকে তাঁর ব্যবসা বন্ধ করে দেওয়ার হুমকি দেন। ওই রেস্তোরাঁয় ধিনেশের নাবালক ছেলের উপস্থিতির অজুহাতে ভুয়ো মামলা দেওয়ারও হুঁশিয়ারি দেন। শুধু তাই নয়। তিনি আরও জানান, এই নির্যাতনে সিভিল পুলিশ অফিসার মাহেশ এবং সাব ইন্সপেক্টর জয়েশ-ও জড়িত ছিলেন।
ঘটনার জেরে ওসেপ অভিযোগ করেন, আগের এক ব্যক্তিগত দ্বন্দ্বের কারণেই পুলিশ এভাবে প্রতিহিংসা নিচ্ছে। থানার এক পুলিশ সদস্যের বোনের মেয়েকে তাঁর দোকান থেকে চুরি করতে গিয়ে ধরা পড়ার পর থেকেই পুলিশ তাঁর উপর ক্ষুব্ধ ছিল। ঘটনার সূত্রপাত হয় তখন থেকেই।
পরে এক ‘সমঝোতার’ অংশ হিসেবে ধিনেশের পক্ষকে ৫ লক্ষ টাকা প্রদান করা হয়। এর পর ধিনেশ থানায় ফিরে গিয়ে তাঁর অভিযোগ প্রত্যাহার করে নেন। যদিও ধিনেশ পরবর্তীতে গ্রেপ্তার হন। তবে জানা গিয়েছে তিনি দ্রুত জামিন পান। এমনকী ঘুষের টাকাও উদ্ধার করা যায়নি।
ওসেপ আইনি পথে বিষয়টি অনুসরণ করেন এবং RTI-এর মাধ্যমে সিসিটিভি ফুটেজ চেয়ে আবেদন করেন। যদিও শুরুতে 'নারী সুরক্ষা' ও 'মাওবাদী কারণ'-এর মতো যুক্তিতে তাঁর আবেদন খারিজ করা হয়, শেষপর্যন্ত কেরালা রাজ্য তথ্য কমিশন ২০২৪ সালের অগাস্টে ফুটেজ প্রকাশের নির্দেশ দেয়।
প্রসঙ্গত এই ঘটনাটির সঙ্গে থ্রিসুরেরই আরেকটি ঘটনার মিল রয়েছে। এই ঘটনাটিও ২০২৩ সালে ঘটে৷ সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, কুন্নামকুলাম থানায় যুব কংগ্রেস নেতা ভি এস সুজিথ-এর উপর পুলিশি নির্যাতনের সিসিটিভি ফুটেজ আর টি আই ( RTI) -এর মাধ্যমে প্রকাশ পেলে চার পুলিশ সদস্যকে বরখাস্ত করা হয়েছিল।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?