শনিবার ২৫ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
সুমিত চক্রবর্তী | ০৭ সেপ্টেম্বর ২০২৫ ১৬ : ০৭Sumit Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: রাজ্যের ৮৬ শতাংশ মানুষ বাংলাভাষী! সেখানে কলকাতার ৯৯ শতাংশ দোকানের নামফলক বাংলা লেখা নেই! এবার থেকে কলকাতা পুরসভার অধীনে যত দোকান, শপিং মল রয়েছে সেখানে বাংলায় লেখা নামফলক বাধ্যতামূলক করতে চলছে পুরসভা। কলকাতা পুরসভার মাসিক অধিবেশন একথাই জানিয়েছেন মেয়র তথা পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। তবে শুধু বাংলাতেই নামফলক থাকতে হবে এমন কোনও ব্যাপার নেই। অন্য ভাষা থাকতেই পারে, তবে বাংলা রাখতেই হবে।
পুরসভার মাসিক অধিবেশনে ৯৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অরূপ চক্রবর্তী দোকনগুলিতে বাংলায় নামফলক না লেখা নিয়ে প্রশ্ন তোলেন। সেখানে তিনি জানান, অন্য ভাষায় লেখা থাকুক, কিন্তু বাংলাকেও রাখতে হবে। সেই বিষয়টি দেখা হোক। সেই প্রশ্নের জবাবেই মেয়র বলেন, “বাংলায় লেখা বাধ্যতামূলক।”
আরও পড়ুন: নষ্ট হচ্ছে পৃথিবীর চৌম্বকত্ব, সবথেকে বেশি প্রভাব কাদের ওপর পড়বে
সূত্র মারফত খবর, লাইসেন্স পুনর্নবীকরণ বিভাগকে বিষয়টি দেখতে বলা হয়েছে। কোনও দোকান মালিক বা পশিং মল সংস্থা রাজি না হলে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কলকাতার উপকণ্ঠ নিউটাউনেও একই পন্থা নেওয়ার জন্য বৈঠক হয়েছে। ওই এলাকাতেও বাংলায় লেখা নামফলক বাধ্যতামূলক করা হচ্ছে।
বিজেপি শাসিত রাজ্যগুলিতে পরিযায়ী শ্রমিককে হেনস্তার অভিযোগের আবহে বাংলা ভাষা আন্দোলনের ডাক দিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সেই আবহে কলকাতা পুরসভার অধীনে থাকা দোকানগুলিতে নামফলক বাধ্যতামূলক করা হচ্ছে।
এরপর কলকাতা পুরসভার পক্ষ থেকে একটি নির্দেশ জারি করা হয়েছে। সেখানে বলা হয়েছে আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যেই এই নির্দেশকে কার্যকরী করতে হবে। কলকাতা সহ শহরতলীর সমস্ত দোকানেই এই নির্দেশ পালন করতে হবে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?