বুধবার ২৯ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

বিদেশ | এক চুমুতেই সব শেষ! থেমে যেতে পারে হৃদস্পন্দন, লক্ষ লক্ষ মানুষ আক্রান্ত, এই পোকার আতঙ্কে কাঁপছে আমেরিকা

পল্লবী ঘোষ | ০৭ সেপ্টেম্বর ২০২৫ ১৫ : ৫৮Pallabi Ghosh

আজকাল ওয়েবডেস্ক: এক চুমুতেই কারও মন চুরি করা যায়। চুম্বনের সঙ্গে কত সুখস্মৃতি জড়িয়ে মানুষের। কিন্তু জানেন কি, এক চুমুতেই থেমে যেতে হৃদস্পন্দন! মুহূর্তের মধ্যে শেষ হয়ে যেতে পারে জীবন! ভাবছেন কীভাবে? রক্তখেকো 'কিসিং বাগ' ঘিরেই বর্তমানে আতঙ্কে থরথর করে কাঁপছে ক্যালিফোর্নিয়া। 

 

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ইতিমধ্যেই ক্যালিফোর্নিয়ার স্বাস্থ্য দপ্তর এ বিষয়ে বিশেষ সতর্কতা জারি করেছে। আমেরিকার ‘সেন্ট্রাল ফর ডিজ়িজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন’ জানিয়েছে, ইতিমধ্যেই আমেরিকার ৩২টি অঙ্গরাজ্যে ছড়িয়ে পড়েছে 'কিসিং বাগ'। শুধুমাত্র ক্যালিফোর্নিয়াতেই এক লক্ষের বেশি মানুষ আক্রান্ত। 

 

কেমন দেখতে 'কিসিং বাগ'? 

 

বিশেষজ্ঞরা জানিয়েছেন, এই পোকার গায়ের রং কালচে খয়েরি বা কালো। লাল, কমলা বা হলুদের ডোরা কাটাও থাকে। নিশ্চুপে মশার মতো কামড়ে দেয় এরা। যাদের বৈজ্ঞানিক নাম ট্রায়াটোমিন (Triatomine)। এরা মানুষ, পোষা প্রাণী ও বন্যপ্রাণীর রক্ত খায়। মুখ ও চোখের চারপাশে কামড়াতে পছন্দ করায় এদের নাম হয়েছে 'কিসিং বাগ'। 

 

আরও পড়ুন: নিরাপদ আশ্রয়! কোলে শিশু, তাকে নিয়েই ব্যস্ত রাস্তায় অটো চালাচ্ছেন বাবা, ভাইরাল ভিডিও দেখে আবেগপ্রবণ নেটিজেনরা

 

কীভাবে 'কিসিং বাগ' রোগ ছড়ায়? 

 

বিশেষজ্ঞরা জানিয়েছেন, এই ধরনের পোকা চামড়ার উপরে বসেই রক্ত টেনে নেয়। ছড়িয় দেয় জীবাণু। ত্বকের যে জায়গায় ছিদ্র করে রক্ত খাচ্ছে এই পোকা, ঠিক সেই অংশটি আর তার চারপাশের ত্বক ফুলে উঠে সেখানে লালচে র‌্যাশ ও ঘা হচ্ছে। চর্মরোগ হচ্ছে এর ফলে। এই পোকা কামড়ানোর পরেই হালকা জ্বর, মাথা যন্ত্রণা, হজমের গোলমাল, পেটে ব্যথা, বমি ভাব, সারা গায়ে র‌্যাশ, চোখ ফুলে উঠে লাল হয়ে যাওয়ার মতো উপসর্গ দেখা দিচ্ছে। কখনও কখনও হার্টের সমস্যাও দেখা দিয়েছে। অনেকেরই অনিয়মিত হৃদস্পন্দনের সমস্যা দেখা গেছে। 'কিসিং বাগ' পোকার থেকে ‘ট্রাইপানোসোমা ক্রুজ়ি’ নামে এক ধরনের পরজীবীর সংক্রমণও ঘটছে। আমেরিকায় পাওয়া 'কিসিং বাগ'গুলোর প্রায় ৫৫ শতাংশের শরীরেই এ পরজীবী থাকে।

 

চাগাস রোগ বিশেষজ্ঞ ও মহামারিবিদ নরমান বিটি জানিয়েছেন, 'এই রোগ বহু দশক ধরে লাতিন আমেরিকায় অবহেলিত অবস্থায় আছে। কিন্তু এখন এটা আমেরিকাতেও ছড়িয়ে পড়ছে।' বিজ্ঞানীরা বলছেন, সিডিসি (CDC) ও বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে (WHO) যুক্তরাষ্ট্রেও এ রোগকে স্থানীয় বা এনডেমিক রোগ হিসেবে ঘোষণা করা উচিত। 'কিসিং বাগ' মূলত মেক্সিকো ও মধ্য ও দক্ষিণ আমেরিকার আরও ২১টি দেশে সাধারণভাবে পাওয়া যায়। সেখানে এগুলোকে স্থানীয় (এনডেমিক) পোকা ধরা হয়, অর্থাৎ সবসময়ই থাকে। 

 

আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন জানিয়েছে, বর্তমানে আমেরিকায় আনুমানিক ৩ লক্ষ মানুষ এ রোগে আক্রান্ত। আগে বেশিরভাগ সংক্রমণ দক্ষিণাঞ্চলে দেখা গেলেও, এখন ধীরে ধীরে উত্তর দিকেও ছড়িয়ে পড়ছে। কোথা থেকে আসছে এই পোকা? তা এখনও সুনির্দিষ্ট তথ্য মেলেনি। বিশেষজ্ঞদের অনুমান, ইঁদুর জাতীয় প্রাণী, আর্মাডিলো থেকে এই পোকার সংক্রমণ ঘটছে। গর্ভবতীরা এই রোগে আক্রান্ত হলে, শিশুদের আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। আবার রক্তের মাধ্যমেও ছড়াতে পারে অন্যের শরীরে। দ্রুত যথাযথ চিকিৎসার আওতায় না এলে, বড়সড় বিপদ ঘটতে পারে। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া