মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
আর্যা ঘটক | ০৭ সেপ্টেম্বর ২০২৫ ১৪ : ৫১Arya Ghatak
আজকাল ওয়েবডেস্ক: সোশ্যাল মিডিয়া সম্প্রতি একটি শক্তিশালী জায়গা। এর ফলাফল আজকের সময়ে দাঁড়িয়ে কতটা ব্যাপক হয়ে উঠেছে, তা প্রমাণ করলো উত্তর প্রদেশের দেওরিয়ার একটি চাঞ্চল্যকর ঘটনা। এই ঘটনায় দেখা গিয়েছে, এক সামান্য ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে বহু বছর আগে হারিয়ে যাওয়া এক মা ও ছেলের পুনর্মিলন ঘটেছে। এই ঘটনা ঘিরে নেটপাড়া জুড়ে শোরগোল পড়ে গিয়েছে ইতিমধ্যেই।
উত্তর প্রদেশ পুলিশের এক হেড কনস্টেবল আশ্বিনী মালিক। খবর অনুযায়ী, তিনি আমরোহাতে কর্মরত। এর পাশাপাশি ইনস্টাগ্রামে তাঁর প্রায় ৪৫ লাখের বেশি ফলোয়ার রয়েছে। কিছুদিন আগে তিনি একটি ইনস্টাগ্রাম পোস্ট করেন ও পুরো ঘটনা বিস্তারিত লেখেন। এরপর ৩ সেপ্টেম্বর, মুম্বইয়ের এক ব্যক্তি ওই পোস্টে তাঁর হারিয়ে যাওয়া কাকাকে চিনে ফেলেন। সঙ্গে সঙ্গে তিনি আশ্বিনী মালিকের সঙ্গে যোগাযোগ করেন। এরপর আশ্বিনী ওই যুবককে তাঁর কাকার সঙ্গে এবং পরিবারের সঙ্গে যোগাযোগ করিয়ে দেন।
যখন ভিডিও কলে সেই ব্যক্তি পরিবারের সঙ্গে যুক্ত হন, তখনই ঘটে এক আশ্চর্যজনক এবং একইসঙ্গে হৃদয়বিদারক একটি ঘটনা৷ স্ক্রিনে ছিলেন তাঁর মা ৭৭ বছর বয়সী রাসুমা বানো। তিনিই নিশ্চিত করেন যে এই যুবক অর্থাৎ ভিডিওকলে উল্টোদিকের স্ক্রিনে তাঁরই বহু বছর আগে হারিয়ে যাওয়া ছেলে। প্রৌঢ়া জানান, এতদিন তিনি ভাবতেন যে তাঁর ছেলেকে আর কোনওদিন দেখতে পাবেন না। কিন্তু একটি সামান্য ইনস্টাগ্রাম পোস্টই তাঁদের আবার একত্রিত করলো।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, এই নিয়ে পঞ্চমবার এমনটি ঘটল, যেখানে হেড কন্সটেবল আশ্বিনী মালিক এভাবে হারিয়ে যাওয়া মানুষকে তাঁদের পরিবারের সঙ্গে পুনরায় মিলিয়ে দিতে সক্ষম হলেন।
তবে সব পুনর্মিলন এমন আনন্দদায়ক হয় না। উত্তর প্রদেশের হারদোই জেলার ঘটনা৷ এক যুবতী ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে তাঁর বহুদিনের নিখোঁজ স্বামীকে খুঁজে পান। কিন্তু তাঁর এই খোঁজ পাওয়া নিশ্চিন্তের নয় বরং তার বদলে নতুন এক সমস্যার সৃষ্টি করে।
ওই যুবতীর নাম শিলু। খবর মারফত জানা গিয়েছে, ২০১৮ সালে তাঁর গর্ভাবস্থায় স্বামী জিতেন্দ্র ওরফে বাবলুর দ্বারা চরম ভাবে পরিত্যক্ত হন। জিতেন্দ্র তখন থেকে পাঞ্জাবের লুধিয়ানায় লুকিয়ে বসবাস করতে শুরু করেন। সেখানে তিনি অন্য এক মহিলাকে বিয়ে করেন বলে অভিযোগ শিলুর৷
সম্প্রতি শিলু ইনস্টাগ্রামে একটি ভিডিওতে তাঁর স্বামীকে আচমকা দেখতে পান। দেখার সঙ্গে সঙ্গে পুলিশের দ্বারস্থ হন শিলু। অভিযোগ পেয়ে পুলিশ প্রাথমিক তদন্ত চালায়৷ এরপর জিতেন্দ্রর পরিচয় ও অবস্থান নিশ্চিত করে এবং তাকে হাতেনাতে গ্রেপ্তার করে। এই ঘটনা জানাজানি হতেও চারিদিকে চাঞ্চল্যের সৃষ্টি হয়৷
আরও পড়ুন: কী কাণ্ড! বিয়ের অনুষ্ঠানে অতিথি সেজে এক লাখ ডলার চুরি! নবদম্পতি মেঝেতে বসে পড়লেন
প্রসঙ্গত, সোশ্যাল মিডিয়া শুধু যোগাযোগের একটি মাধ্যম নয়, বরং এটি আজকের সমাজে মানুষের জীবন বদলে দেওয়ার মতো এক শক্তিশালী হাতিয়ারে পরিণত হয়েছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?