মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
পল্লবী ঘোষ | ০৭ সেপ্টেম্বর ২০২৫ ১২ : ৫৩Pallabi Ghosh
আজকাল ওয়েবডেস্ক: প্ল্যাটফর্ম ছেড়ে দ্রুত গতিতেই বেরিয়ে যাচ্ছে ট্রেনটি। সেই চলন্ত ট্রেন থেকে বাইরে ঝুলছে এক যুবকের শরীর। তাঁর এক পা শুধুমাত্র চলন্ত ট্রেনের কামরায় রাখা ছিল। গোটা শরীরটাই ছিল বাইরে। ভয়ঙ্কর স্টান্ট দেখাতে দেখাতে এক মহিলার ফোন চুরি করার চেষ্টাও করেন যুবক। যে স্টান্টের ভিডিও ছড়িয়ে পড়তেই নেটিজেনদের চোখ ছানাবড়া। সকলেই যুবকের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করার দাবি জানিয়েছেন।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, সম্ভবত ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের কোনও লোকাল ট্রেনে। যুবকের নাম, রাহুল কুমার যাদব। তিনি চলন্ত ট্রেনে ঝুলতে ঝুলতে একটি ভয়ঙ্কর স্টান্ট দেখানোর চেষ্টা করেন। ভিডিওতে দেখা গেছে, চলন্ত ট্রেনের কামরায় শুধুমাত্র এক পা রয়েছে রাহুলের। আর এক হাত দিয়ে ধরে আছেন দরজা। বাকি শরীরটা তাঁর বাইরেই রয়েছে। এমনকী প্ল্যাটফর্মের উপর দিয়ে ছেঁচড়ে যাচ্ছে আরেক পা।
রাহুলের পিছনেই আরও এক যুবক দাঁড়িয়েছিলেন। তাঁর অর্ধেক শরীরও চলন্ত ট্রেনের বাইরে ছিল। তিনি পিছন থেকে রাহুলের কীর্তি ফোনবন্দি করতে ব্যস্ত ছিলেন। ভিডিওটি কোথায় শুট করা হয়েছে, তা এখনও জানা যায়নি। ভিডিওটি ছড়িয়ে পড়তেই তীব্র ক্ষোভ উগরে দিয়েছেন নেটিজেনরা। যদি পা ফসকে যেত চলন্ত ট্রেন থেকে, তাহলেই চরম পরিণতি হতে পারত তাঁর।
জীবন বাজি রেখে এই ধরনের স্টান্টের ভিডিও দেখে রাগে ফুঁসছেন সকলেই। চলন্ত ট্রেনে ঝুলতে ঝুলতে এক মহিলার ফোন চুরির করার চেষ্টাও করেছিলেন যুবক। কিন্তু ট্রেনটি দ্রুত গতিতে ছুটে যাওয়ার কারণে, ফোনটি সময়মতো ধরতে পারেননি তিনি। এখনও পর্যন্ত মুম্বই পুলিশ ও রেল পুলিশ যুবকের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করেনি বলে জানা গেছে।
প্রসঙ্গত, কয়েক মাস আগেও চলন্ত ট্রেনের তলায় শুয়ে রিল শুট করতে দেখা গিয়েছিল একদল তরুণকে। সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তা পাওয়ার লোভে ভয়ঙ্কর স্টান্ট দেখাতে চেয়েছিল। প্রাণ বাজি রেখে রিল শুট করেছিল তিন বন্ধু। তার জেরে এবার বিপাকে পড়ল তিনজনেই। চলন্ত ট্রেনের তলায় শুয়ে রিল শুট করার জেরে তিনজনকেই আটক করেছে পুলিশ।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে ওড়িশায়। পুলিশ জানিয়েছে, বৌধ জেলার দালুপালি এলাকায় রেললাইনের ওপর দাঁড়িয়ে রিল শুট করেছিল তিন নাবালক। যা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতেও ভাইরাল হয়েছে। রিলে দেখা গেছে, চলন্ত ট্রেনের তলায় শুয়ে এক নাবালক। তার উপর দিয়ে চলন্ত ট্রেনটি দ্রুত গতিতে ছুটে যায়। সেই দৃশ্যটির ভিডিও করে আরও দুই নাবালক।
রেললাইনের ওপর কীভাবে শুয়ে থাকলে কোনও বিপদ হবে না, তাও ভিডিওতে দুই বন্ধুকে বলতে শোনা গেছে। দুই বন্ধুর কথা মতো সেই রেললাইনের ওপর চোখ বুজে শুয়েছিল এক নাবালক। ট্রেনটি চলে যাওয়ার পর তিনজনেই আনন্দে লাফিয়ে ওঠে।
ভিডিওটি প্রকাশ্যে আসতেই তিনজনকে আটক করেছে পুলিশ। এক নাবালক জানিয়েছে, ট্রেনটি দ্রুত গতিতে এগিয়ে আসছিল। তখন ভয়ে বুক ধড়ফড় করছিল তার। অন্যদিকে বাকি দু'জন জানিয়েছে, সোশ্যাল মিডিয়ায় হাজার হাজার লাইক ও শেয়ার পাওয়ার লোভেই এমন রিল শুট করেছিল। ঘটনাটি ঘিরে তদন্ত জারি রেখেছে পুলিশ।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?