সোমবার ২৭ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | হঠাৎ ছিঁড়ে গেল রোপওয়ের তার, ধপ করে নীচে পড়তেই বিপত্তি, মোদির রাজ্যে ফের মৃত্যুমিছিল

পল্লবী ঘোষ | ০৬ সেপ্টেম্বর ২০২৫ ২২ : ৩৬Pallabi Ghosh

আজকাল ওয়েবডেস্ক: ফের ভয়াবহ দুর্ঘটনা গুজরাটে। শনিবার দুপুরে হঠাৎ মন্দিরের যাওয়ার পথে ছিঁড়ে গেল রোপওয়ের তার। তার ছিঁড়ে নীচে হুড়মুড়িয়ে পড়ে যায় রোপওয়ে। তাতেই মৃত্যুমিছিল। এখনও পর্যন্ত ছয়জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। 

 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে গুজরাটের পঞ্চমহল জেলার পাভাগড়ে। পুলিশ জানিয়েছে, দুপুর সাড়ে তিনটে নাগাদ মন্দিরের যাওয়ার পথের রোপওয়ের তার ছিঁড়ে বিপত্তি ঘটে। ওই রোপওয়েতে কোনও পুণ্যার্থী ছিলেন। সকলেই কর্মী ছিলেন। দুর্ঘটনায় ছয়জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে দুইজন কর্মী, দুইজন লিফ্টম্যান ও আরও দুইজন ছিলেন। 

 

আজ সকাল থেকেই রোপওয়েতে ওঠা পুণ্যার্থীদের জন্য নিষেধ ছিল। খারাপ আবহাওয়ার কারণে পুণ্যার্থীদের নিয়ে রোপওয়ে মন্দিরে যাতায়াত করেনি। মন্দিরে যাওয়ার জন্য দুই হাজার সিঁড়িতে হেঁটে পৌঁছতে হয়। নতুবা ছোট ছোট গাড়ির ব্যবস্থা রয়েছে। 

 

আরও পড়ুন: খেলতে খেলতে বুকে ব্যথা, মায়ের কোলে মাথা রেখে বিশ্রাম নিচ্ছিল ১০ বছরের নাবালক, মুহূর্তের মধ্যে শেষ নিঃশ্বাস ত্যাগ

 

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হঠাৎ করেই দুপুরে বিকট শব্দ শোনা যায়। সকলে ছুটে যেতেই দেখেন মালবোঝাইকারী রোপওয়ে তার ছিঁড়ে নীচে পড়ে গেছে‌। সঙ্গে সঙ্গে পুলিশ ও দমকলে খবর দেওয়া হয়। ঘটনাস্থলে তড়িঘড়ি পৌঁছয় উদ্ধারকারী দলও। কয়েক ঘণ্টার মধ্যেই ছয়টি মৃতদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠায় তারা। 

 

গোধরা-পঞ্চমহলের রেঞ্জের এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, পাভাগড়ের পাহাড়ের কোলেই রয়েছে একটি কালী মন্দির। জায়গাটি জনবহুল এলাকায়। নিত্যদিন কয়েক লক্ষ পুণ্যার্থী এই মন্দিরে পুজো দিতে আসেন। নির্মাণকাজের জন্য মালবোঝাইয়ের জন্যেই রোপওয়েটি ব্যবহার করা হয়। মন্দিরটি ভূপৃষ্ঠ থেকে ৮০০ মিটার উচ্চতায় অবস্থিত। পুণ্যার্থীদের যাওয়ার জন্যেও আরও একটি রোপওয়ে চলাচল করে। কিন্তু সেদিন এটি বন্ধ ছিল। খারাপ আবহাওয়ার কারণে। 

 

ইতিমধ্যে দুর্ঘটনায় নিহতদের শনাক্ত করেছেন উদ্ধারকারীরা। মৃতদের মধ্যে একজন রাজস্থান ও অন্য দু’জন জম্মু-কাশ্মীরের বাসিন্দা ছিলেন। বাকি তিনজন স্থানীয় বাসিন্দা ছিলেন। কীভাবে দুর্ঘটনাটি ঘটল, তা ঘিরে ইতিমধ্যেই উচ্চ পর্যায়ের তদন্ত শুরু করেছে পুলিশ। রোপওয়েটি ছিঁড়ে পড়ার কারণ খতিয়ে দেখছে তারা। খারাপ আবহাওয়া সত্ত্বেও কেন রোপওয়েটি চলাচল করছিল, কর্তৃপক্ষের গাফিলতি রয়েছে কিনা, রোপওয়েতে কত ওজনের পণ্য চাপানো হয়েছিল, তাও পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে দেখছে তারা। 

 

প্রসঙ্গত, ২০২২ সালে এপ্রিল মাসে দেওঘরের ত্রিকূট পাহাড়ে রোপওয়ের কেবল কারের মধ্যে মুখোমুখি সংঘর্ষের জেরে আরও একটি ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটেছিল। ত্রিকূট পাহাড়ের উপর বাবা বৈদ্যনাথ দেবের মন্দিরে যাওয়ার সময় রোপওয়েতে এই দুর্ঘটনা ঘটে। মোট ১৯টি রোপওয়ে সেই সময় সক্রিয় ছিল। একাধিক পর্যটক নিয়ে বেশ কয়েকটি রোপওয়ে মন্দিরের উদ্দেশে রওনা দিয়েছিলেন। অনেকেই আবার পুজো দিয়ে রোপওয়ে করে ফিরছিলেন।

 

ওই দুর্ঘটনায় একাধিক পর্যটক আহত হয়েছিলেন। মৃত্যু হয়েছিল দুই মহিলার। ঘটনাস্থলে দুদিন ফেঁসে ছিলেন আরও ৪৮ জন যাত্রী। মোট ১২টি রোপওয়েতে পর্যটকরা আটকে ছিলেন। তাঁদের উদ্ধারের জন্য নামানো হয়েছিল আধাসেনা এবং বিপর্যয় মোকাবিলা বাহিনীর (NDRF) সদস্যদের। প্রায় ৪৮ ঘণ্টারও বেশি সময় ধরে রোপওয়েতে আটকে ছিলেন পর্যটকরা। তদন্তে জানা গিয়েছিল, যান্ত্রিক গোলযোগের জন্যই দুর্ঘটনা ঘটেছিল। দুর্ঘটনার পরে আতঙ্কে কেবল কার থেকে লাফ দেন এক দম্পতি। তাঁরা গুরুতর আহত হন। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া