সোমবার ২৭ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | বাবার বন্দুক নিয়ে খেলাধুলা, খেলতে খেলতে ট্রিগারে চাপ ভাইয়ের, 'ছোট্ট' ভুলে ৯ বছরের নাবালকের রক্তে ভাসল ফুলের বাগান

পল্লবী ঘোষ | ০৬ সেপ্টেম্বর ২০২৫ ১৮ : ৪২Pallabi Ghosh

আজকাল ওয়েবডেস্ক: বাগানেই রাখা ছিল বাবার বন্দুক। খোলা জায়গায় বন্দুকটি রাখা ছিল, শুধুমাত্র বাঁদরের দলকে ভয় দেখাতে। বাগানে ফুল, ফল নষ্ট করে দেয় বাঁদর। সেই উপদ্রবেই বন্দুকটি রাখা ছিল এক কোণে। দুই ভাই খেলতে খেলতে সেই বন্দুকটি হাতে তুলে নেয়। এরপরই ঘটল চরম পরিণতি। খেলার ছলে বন্দুকটি হাতে তুলে নেয় সাত বছরের নাবালক। অসাবধানতাবশত বন্দুকের ট্রিগারে চাপ পড়ে যায়। সঙ্গে সঙ্গে গুলি ছিটকে লাগে নয় বছর বয়সি নাবালকের বুকে। ভাইয়ের ছোট্ট ভুলে নাবালক দাদার রক্তে ভেসে যায় ফুলের বাগান। চোখের সামনে নাবালকের মর্মান্তিক পরিণতিতে আঁতকে ওঠে পরিবার। 

 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে কর্ণাটকের সিরসি জেলায়। খেলাধুলার সময় এয়ার গান থেকে গুলি ছিটকে পড়ে নয় বছর বয়সি নাবালকের শরীরে। গুলিবিদ্ধ অবস্থায় ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। পুলিশ সূত্রে জানা গেছে, মৃত নাবালকের বাবার নাম বাসাপ্পা উদিয়ার। সোমানালি গ্রামের এক বাড়িতে কাজ করেন তিনি। সাত বছর বয়সি ছোট ভাইয়ের সঙ্গে নাবালক বাড়ির বাইরেই খেলাধুলা করছিল। 

 

জানা গেছে, বাড়ির বাগানেই বন্দুকটি রাখা ছিল। বাগান পাহারা দেওয়ার জন্য বাঁদরের উপদ্রব থেকে বাঁচতেই বিশেষত বন্দুকটি সেখানে রাখা ছিল। সেটি নজরে পড়ে দুই ভাইয়ের। খেলতে খেলতে সেই বন্দুকটি তুলে নেয় মৃত নাবালকের ভাই। অসাবধানতাবশত বন্দুকের ট্রিগারে চাপ দিয়ে দেয়। গুলি ছিটকে লাগে নাবালকের বুকে। গুলিবিদ্ধ হয়ে রক্তাক্ত অবস্থায় বাগানেই লুটিয়ে পড়েন তিনি। ঘটনাস্থলে তার মৃত্যু হয়। 

 

ইতিমধ্যেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন একাধিক উচ্চ পদস্থ পুলিশ আধিকারিক। নাবালকের দেহটি ময়নাতদন্তের জন্য সিরসি হাসপাতালে পাঠানো হয়েছে। একটি মামলা রুজু করে তদন্ত চালাচ্ছে পুলিশ। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে। 

 

আরও পড়ুন: স্বামীর মুখের গন্ধ শুঁকেই রেগে লাল স্ত্রী, শেষমেশ যা করলেন, দশ দিন পর ফাঁস হতেই শিউরে উঠলেন আত্মীয়রা

 

প্রসঙ্গত, অসাবধানতাবশত গুলিবিদ্ধ হয়ে দুই বছরের এক শিশুর এমন মর্মান্তিক পরিণতি হয়েছিল গত বছর। বরযাত্রীদের শোভাযাত্রা যাচ্ছিল। ব্যান্ডপার্টির আওয়াজ শুনেই ঘর থেকে বারান্দায় ছুটে এসেছিল সে। সঙ্গে ছিলেন বাবা, মা। মজাই লাগছিল বরযাত্রীদের নাচ করতে দেখে। সেই মুহূর্তেই ঘটল বিপত্তি। মজা করতে করতে বরযাত্রীদের মধ্যে থেকে শূন্যে ছোড়া হল গুলি। বারান্দায় দাঁড়িয়ে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল দু'বছরের এক শিশুর। 

 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে নয়ডায়। শিশুর বাবা পুলিশকে জানিয়েছেন, দুই সপ্তাহ আগে দিল্লি থেকে নয়ডায় চলে আসেন তাঁরা। রবিবার রাতে বাড়ির সামনে দিয়ে বরযাত্রীদের শোভাযাত্রা যাচ্ছিল। চারতলার বারান্দায় দাঁড়িয়ে সকলে মিলে দেখছিলেন। হঠাৎ খেয়াল করেন বারান্দায় রক্তের স্রোত। খুদের মাথা থেকে ঝরছে রক্ত। দ্রুত তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। 

 

নিহত শিশুর বাবা আরও জানিয়েছেন, বরযাত্রীদের শোভাযাত্রাটি গুরুগ্রাম থেকে নয়ডার দিকে আসছিল। তখনই তাঁদের মধ্যে থেকে কয়েকজন শূন্যে গুলি ছোড়ে। সেই গুলি এসে লাগে শিশুর মাথায়। পুলিশের কাছে ইতিমধ্যেই দু'জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন তিনি। অভিযোগের ভিত্তিতে অভিযুক্তদের খোঁজে তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ। শূন্যে গুলি ছোড়ার পর থেকে পলাতক দুই অভিযুক্ত। তাদের কাছে বন্দুকের লাইসেন্স ছিল কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া