মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

লাইফস্টাইল | ২০ থেকে ৩০-এও হতে পারে হৃদরোগ! হার্ট অ্যাটাক এড়াতে কোন ৫ কাজ করতেই হবে, জানিয়ে দিলেন বিশেষজ্ঞ

নিজস্ব সংবাদদাতা | ০৬ সেপ্টেম্বর ২০২৫ ১৮ : ৪০Sanchari Kar

এক সময় মনে করা হত যে, হার্ট অ্যাটাকের মতো গুরুতর সমস্যা শুধুমাত্র মধ্যবয়সী বা তার চেয়েও বেশি বয়সীদের মধ্যে ঘটে। কিন্তু সম্প্রতি দেখা যাচ্ছে, হার্ট অ্যাটাক এখন আরও তরুণদের মধ্যেও ঘটছে। এমনকি ২০ এবং ৩০-এর মানুষদের মধ্যেও। সিনিয়র কার্ডিয়োলজিস্ট ডঃ এম. শ্রীনিবাস রাও সতর্ক করে বলেছেন যে, অনেক তরুণ গুরুতর হৃদরোগের কারণে হাসপাতালে ভর্তি হচ্ছেন।

ডঃ রাও বলছেন, হৃদরোগের এই বৃদ্ধি মূলত খারাপ জীবনধারার ফল। তিনি জানান, অনেকগুলি অভ্যাসের সঙ্গে জেনেটিক প্রভাবও মিলিত হয়ে তরুণদের মধ্যে কার্ডিয়াক সমস্যার ঝুঁকি বাড়াচ্ছে। তিনি ব্যাখ্যা করেন, “দীর্ঘ কাজের সময়, মানসিক চাপ, অনিয়মিত ঘুম, ফাস্ট ফুডের অভ্যাস, অচিহ্নিত উচ্চ রক্তচাপ, বৃদ্ধি পাওয়া কোলেস্টেরল, ডায়াবেটিস এবং পরিবারের হৃদরোগের ইতিহাস। এমনকি দৈনন্দিন দূষণের সংস্পর্শ বা মাঝে মাঝে ধূমপানও ধীরে ধীরে ধমনী ক্ষতিগ্রস্ত করতে পারে।”

আরেকটি প্রচলিত ভুল ধারণা হল, খারাপ স্বাস্থ্যের প্রভাব চেহারায়ও দেখা যাবে। কিন্তু বাস্তবে সবসময় তা হয় না। কাউকে বাইরে থেকে সুস্থ মনে হলেও ভিতরে ক্ষতি ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। ডঃ রাও সতর্ক করেছেন, “একজন তরুণকে বাইরে থেকে ফিট দেখাতে পারে, কিন্তু তাদের রক্তনালীগুলোর ভিতরে হয়তো ইতিমধ্যেই প্রাথমিক প্ল্যাক তৈরি হতে শুরু করেছে।”

এই কারণেই হার্টের যত্নকে গুরুত্ব দিয়ে দেখা উচিত। ২০ থেকে ৩০ বছর বয়সিরা প্রায়শই ত্বকের যত্ন, রেটিনল দিয়ে ফাইন লাইন কমানো ইত্যাদিতে বেশি মনোযোগ দেন, যা অবশ্যই করা উচিত, তবে হৃদরোগের মতো বিষয়গুলিতেও নজর দেওয়া অত্যন্ত জরুরি। এগুলিকে আগে মধ্যবয়সে চিন্তার বিষয় মনে হলেও এখন সেই পরিস্থিতি বদলেছে।

শুরুর থেকেই জীবনধারা বদলানো প্রয়োজন। এবং স্বাস্থ্যকর অভ্যাসগুলোকে মাঝে মাঝে নয়, বরং রোজকার জীবনের অংশ হিসেবে গ্রহণ করা জরুরি। হার্টকে সুস্থ রাখার একটি গুরুত্বপূর্ণ নিয়ম হল সক্রিয় থাকা। ছোট ছোট নানা উপায়ে যেমন লিফটের পরিবর্তে সিঁড়ি ব্যবহার করা, রোজ অল্প সময়ের জন্য হলেও হাঁটা। চিকিৎসক বলেন, “ব্যায়ামকে সপ্তাহান্তের জিম সেশনের বদলে প্রতিদিন হার্টের জন্য একটি ওয়ার্কআউট হিসাবে বিবেচনা করুন।”

খাওয়াদাওয়ার দিকে নজর দিতে হবে। সবজির মধ্যে পালং শাক, ব্রকলি, গাজর. ফলের মধ্যে বেরি, কমলা; শস্যের মধ্যে ওটস, ব্রাউন রাইস, এবং স্বাস্থ্যকর ফ্যাট যেমন বাদাম, বীজ, অলিভ অয়েল বা অ্যাভোকাডো, এসবই প্রতিদিনের খাবারের মূল অংশ হওয়া উচিত। ফাস্ট ফুড, চিনিযুক্ত পানীয়, প্রক্রিয়াজাত খাবার এবং অতিরিক্ত নুনকে দৈনন্দিন খাবারের পরিবর্তে মাঝে মাঝে উপভোগ্য হিসাবে রাখা উচিত।

সপ্তাহে অন্তত ১৫০ মিনিট দ্রুত হাঁটা, সাইক্লিং বা সাঁতার করার লক্ষ্য রাখুন এবং দু’টি স্টেংথ ট্রেনিং সেশন করার চেষ্টা করুন। দিনে ছোট ছোট শারীরিক ক্রিয়াকলাপও গুরুত্বপূর্ণ। যেমন সিঁড়ি ব্যবহার করা, সহকর্মীর ডেস্ক পর্যন্ত হাঁটা, বা সন্ধ্যায় দ্রুত হাঁটা বা জগিং। এসব মিলিয়ে মোট শারীরিক সক্রিয়তা বাড়ানো যায়।

রক্তচাপ, কোলেস্টেরল, রক্তে শর্করা, শরীরের ওজন এবং কোমরের মাপ চেক করবেন। 
দীর্ঘস্থায়ী মানসিক চাপ ধমনীতে রক্তচাপ এবং প্রদাহ বাড়ায়। যোগব্যায়াম, সংক্ষিপ্ত শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম, অথবা দিনের মধ্যে ১০ মিনিটের ফোন-মুক্ত হাঁটার মতো কিছু কৌশল সাহায্য করতে পারে। চাপ নিয়ন্ত্রণকে যে কোনও ডায়েট বা ব্যায়ামের মতো গুরুত্বপূর্ণ বিবেচনা করা উচিত।

অতিরিক্ত মদ্যপান হৃদযন্ত্রকে চাপ দেয় এবং অস্বাভাবিক রিদম সৃষ্টি করতে পারে।
তামাক ধমনীকে দ্রুত ক্ষয় করে এবং রক্ত জমাট বাধার ঝুঁকি বাড়ায়।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া