মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
রজিত দাস | ০৬ সেপ্টেম্বর ২০২৫ ১৭ : ৫৮Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: কেরল প্রদেশ কংগ্রেস কমিটির সোশ্যাল মিডিয়া প্রধানের পদ থেকে ইস্তফা দিলেন ভি টি বলরাম। কংগ্রেসের সরকারি এক্স হ্যান্ডল থেকে ‘বিড়ি-বিহার’ নিয়ে করা একটি বিতর্কিত পোস্ট ঘিরে তীব্র সমালোচনা হয়। বিজেপির নিন্দার চাপে ক্ষমা চাইতে বাধ্য হয় হাত শিবির। এরপরই মুখে সরে দাঁড়ালেন ভি টি বলরাম।
কংগ্রেসের কেরল শাখার এক্স হ্যান্ডল থেকে পোস্ট করা হয়েছিল— “বিড়ি ও বিহার শুরু হয় 'বি' দিয়ে। তাই একে আর পাপ বলে মনে করা হয় না।” আসলে সম্প্রতি জিএসটি কাউন্সিল বিড়ির কর-হার ২৮ শতাংশ থেকে কমিয়ে ১৮ শতাংশ করেছে। একই সঙ্গে বিড়ি বানানোর মোড়ক হিসেবে ব্যবহৃত তেন্ডি পাতার উপর করও কমিয়ে পাঁচ শতাংশ করা হয়েছে। অথচ সিগারেটের উপর বাড়তি কর বলবৎ থাকবে। তামাক ও সিগারেটের মতো কিছু নির্বাচিত দ্রব্যের জন্য বিশেষ ৪০ শতাংশ করস্ল্যাব প্রস্তাবিত হয়েছে। ফলে কেন্দ্রকে আক্রমণ করে কেরল কংগ্রেসের তরফে ওই পোস্ট করা হয়েছিল।
এই মন্তব্যকে বিহার এবং বিহারের মানুষকে অপমান বলে কড়া সমালোচনা করে রাজ্যের শাসক জোট এনডিএ। এমনকী কংগ্রেসের জোটসঙ্গী আরজেডি-ও দ্রুত সেই মন্তব্য থেকে দূরত্ব বজায় রাখে। কারণ বিহারই দেশের অন্যতম প্রধান বিড়ি উৎপাদন কেন্দ্র, যেখানে প্রায় ৭০ লক্ষ শ্রমিক এই শিল্পের সঙ্গে যুক্ত।
দুই দফার বিধায়ক বলরাম গত বছর ড. পি সারিন সিপিএম-এ যোগ দেওয়ার পর থেকে কেপিসিসি-র ডিজিটাল সেলের দায়িত্ব সামলাচ্ছিলেন। কিন্তু বিতর্ক চরমে উঠতেই শুক্রবার তিনি দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত জানান।
জেডিইউ নেতা তথা রাজ্যসভার সাংসদ সঞ্জয় কুমার ঝা কংগ্রেসকে আক্রমণ করে লেখেন, ‘‘বি মানে শুধু বিড়ি নয়, বি মানে বুদ্ধি, যা কংগ্রেসের নেই। বি মানে বাজেটও, যা বিহার বিশেষ সাহায্য পেলে কংগ্রেসকে কষ্ট দেয়। এই ধরনের পোস্ট শুধু বিহারের মানুষকেই নয়, দেশের গৌরবময় ইতিহাস এবং গণতন্ত্রকেও অপমান করেছে।’’ তিনি সতর্ক করে দেন, ‘‘আগামী নির্বাচনে বিহারের মানুষ এর জবাব দেবে।’’
বিজেপির জাতীয় মুখপাত্র শেহজাদ পুনাওয়াল্লা কটাক্ষ করে বলেন, ‘‘বি যদি বিহার আর বিড়ি হয়, তবে সি-ও জানা উচিত— সি মানে কংগ্রেস, সি মানে কোরাপশন (দুর্নীতি)।’’
আরও পড়ুন- বিহারে অস্বস্তিতে এনডিএ! তুঙ্গে শরিকি বিবাদ, বিজেপিকে কী শর্ত দিল নীতীশের জেডিইউ?...
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?