মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

লাইফস্টাইল | নিয়মিত সঙ্গমে মস্তিষ্ক থাকবে তরতাজা! মহিলাদের স্মৃতিশক্তি বাড়ানোর গোপন কৌশল উঠে এল বিজ্ঞানের ব্যাখ্যায়

নিজস্ব সংবাদদাতা | ০৬ সেপ্টেম্বর ২০২৫ ১৭ : ৩৬Soma Majumder

যৌনতাও মানুষের একটি স্বাভাবিক প্রবৃত্তি। কারও কাছে ভালবাসার প্রকাশ, কারওর জন্য শারীরিক পরিতৃপ্তি। নিঃসন্দেহে শারীরিক মিলন দু’টি মানুষের সম্পর্কের রসায়নকে আরও দৃঢ় করে। যতই রাখঢাক থাকুক, সার্বিকভাবে সুস্থ জীবনের জন্যও সুখকর যৌনজীবন জরুরি। যৌনতা শুধুই তাৎক্ষণিক নয়, এর প্রভাব রয়েছে সুদূরপ্রসারীও। যৌন মিলন মহিলা-পুরুষ নির্বিশেষে উভয়ের শরীরের উপরই প্রভাব ফেলতে পারে। বিশেষ করে মহিলাদের স্মৃতিশক্তি ও মস্তিষ্কের কর্মক্ষমতা ধরে রাখতে নিয়মিত যৌনসম্পর্ক বড় ভূমিকা পালন করে। সাম্প্রতিক গবেষণায় উঠে এসেছে এমন তথ্য।

বিশেষজ্ঞদের মতে, সঙ্গমের সময় শরীরে রক্তসঞ্চালন বেড়ে যায়, যার প্রভাব সরাসরি মস্তিষ্কে পড়ে। এতে মস্তিষ্কে বেশি অক্সিজেন ও পুষ্টি পৌঁছয়। ফলে স্মৃতিশক্তি ও মনোযোগ বাড়ে। একইসঙ্গে শারীরিক মিলনে শরীরে ডোপামিন ও ইস্ট্রোজেনের মতো হরমোনের মাত্রা বৃদ্ধি পায়। যা শেখা, মনে রাখা ও তথ্য প্রক্রিয়াকরণে সাহায্য করে। পাশাপাশি, যৌনক্রিয়ায় নিঃসৃত অক্সিটোসিন ও এন্ডোরফিন মানসিক চাপ ও দুশ্চিন্তা কমাতে কার্যকর, যা স্মৃতিশক্তি রক্ষা করার আরেকটি গুরুত্বপূর্ণ উপাদান।

আরও পড়ুনঃ স্ত্রীর 'ওইটা' বেশি হলেই পুরুষদের সুখী দাম্পত্য! নয়া গবেষণার তথ্য জানলে চমকে যাবেন দম্পতিরা

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় দেখা গেছে, যেসব মহিলা নিয়মিত যৌনসম্পর্ক বজায় রাখেন, তাঁরা স্মৃতিনির্ভর পরীক্ষায় অন্যদের তুলনায় অনেক ভাল ফল করেছেন। বিশেষজ্ঞদের মতে, যৌনসম্পর্ক শুধু আবেগ ও সম্পর্ক মজবুত করে না, বরং দীর্ঘ মেয়াদে মহিলাদের মস্তিষ্ককেও তরতাজা রাখে।

শুধু তাই নয়, যে সকল মহিলারা সপ্তাহে একবার যৌনমিলনে লিপ্ত হন, তাঁদের মৃত্যুর ঝুঁকি বেশিবার সঙ্গমে লিপ্ত মহিলাদের তুলনায় ৭০% বেশি থাকে। গবেষকদের যুক্তি, নিয়মিত যৌন মিলনের ফলে প্রোল্যাকটিনের মতো হরমোন নি:সৃত হয়। ফলে হার্টের স্বাস্থ্য ভাল থাকে। সার্বিকভাবে সুস্থতায় বড় ভূমিকা পালন করে সঙ্গম। তবে এনিয়ে মতভেদও রয়েছে। গবেষকদের একাংশের মত, ঘন ঘন যৌনমিলনের সঙ্গে হৃদরোগের ঝুঁকি কম হওয়ার মধ্যে সম্পর্ক রয়েছে। কিন্তু তা সবক্ষেত্রে প্রযোজ্য নয়। আসলে সঙ্গম করার সময়ে শরীরে রক্ত প্রবাহ এবং অক্সিজেনের মাত্রা বাড়ে। এতে কার্ডিওভাসকুলার স্বাস্থ্য ভাল থাকে। 

গবেষণা বলছে, যৌনতা এক ধরণের ব্যায়াম হতে পারে এবং মানসিক চাপ কমাতে সাহায্য করে। আর এই দুটি বিষয় হার্ট ও মানসিক স্বাস্থ্যের জন্য উপকারী হতেই পারে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া