রবিবার ০৫ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
সুমিত চক্রবর্তী | ০৬ সেপ্টেম্বর ২০২৫ ১৭ : ২৭Sumit Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: পরকীয়ার জেরে ফের খোয়াতে হল প্রাণ। ঘটনার জেরে উত্তেজনা ছড়িয়েছে কেরালাতে। সেখানকার নাদুভাথোর জেলাতে স্বামীকে হত্যার অভিযোগ উঠেছে প্রেমিকের লিভ ইন সঙ্গীর দিকে। পুলিশ জানিয়েছে অভিযুক্তের বাড়ি সামনেই ছিল। তাই তাকে ধরতে বেশি বেগ পেতে হয়নি। তাকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে বহুদিন ধরেই স্বামীর অনুপস্থিতিতে তার স্ত্রীর সঙ্গে প্রতিবেশী এই ব্যক্তির প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তাদের একটি সন্তানও ছিল। তবে তার স্ত্রী স্বামীর সঙ্গে না থেকে সন্তানকে সঙ্গে নিয়েই প্রতিবেশীর সঙ্গে লিভ ইন করত। এই নিয়ে বহুবার উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়।
ঘটনা চরমে পৌঁছয় শুক্রবার যখন স্বামীর কাছে সম্পত্তি দাবি করে তার স্ত্রী। নিজের এবং সন্তানের ভরণপোষণের জন্য স্বামীর কাছে টানা চাপ দিতে থাকে সে। তবে যেহেতু সে প্রতিবেশীর সঙ্গে লিভ ইন করত তাই তাকে কোনও টাকা দিতে অস্বীকার করে তার স্বামী। এরপর স্ত্রী-র লিভ ইন পার্টনারের সঙ্গে তর্কে জড়িয়ে পড়ে স্বামী। অভিযোগ স্বামীর কাছ থেকে টাকা হাতানোর তাল করেছিল স্ত্রী-র লিঊ ইন পার্টনার। তার কথাতেই কাজ করছিলেন ওই ব্যক্তির স্ত্রী।
আরও পড়ুন: ভারতের দাবিতেই সিলমোহর, কানাডায় খালিস্তানি জঙ্গি নিয়ে উঠে এল চাঞ্চল্যকর তথ্য
হঠাৎই ধারালো ছুরি নিয়ে এলে মহিলার স্বামীকে টানা কোপাতে থাকে প্রতিবেশী যুবক। গুরুতর আহত অবস্থায় মহিলার স্বামীকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তার মৃত্যু ঘটে। এরপর ভারতীয় ন্যায় সংহিতা আইন মেনে অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। দেহ ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা রয়েছে।
প্রসঙ্গত, কয়েকদিন আগেই রাজস্থানের নাগৌর জেলায় এমনই একটি ঘটনা হয়। ভাওয়ান্দার পুলিস জানিয়েছে অভিযুক্ত ২৯ বছরের সোহানরাম ২৭ অগাস্ট তার খুড়তুতো ভাই মুকেশ গালওয়াকে খুনের কথা স্বীকার করেছে। অভিযোগ, সোহানরাম মুকেশকে গণেশ পুজোর আমন্ত্রণ পাঠায়।
দাদার আমন্ত্রণ পেয়ে মুকেশ আসেন। তারপর সোহানরাম ছল করে মুকেশ তার সঙ্গে নিয়ে যায়। পুলিস জানিয়েছে, গভীর রাতে অনুষ্ঠান শেষ হওয়ার পর সোহানরাম মুকেশকে ভিড় থেকে দূরে গ্রামের রাস্তার কাছে একটি নির্জন জায়গায় নিয়ে যায় এবং লোহার রড দিয়ে তার মাথায় বারবার মারতে থাকে। যতক্ষণ না পর্যন্ত মুকেশ শেষ নিশ্বাস ত্যাগ করেন।

এরপর সোহানরাম মৃতদেহটি তার নিজস্ব খনির জায়গায় নিয়ে যান। যা স্থানীয় মন্দির থেকে প্রায় ৬০০ থেকে ৭০০ মিটার দূরে ছিল। সেখানে খুনের পর বুলডোজার দিয়ে ১০ ফুট গভীর গর্ত খোঁড়ে সোহানরাম। তারপর সেই গর্তে মুকেশের মৃতদেহকে পুঁতে দেয়। এরপর সে জায়গাটিকে লুকোনোর জন্য বালি এবং ছোট পাথর দিয়ে ঢেকে দেয়।
অন্যদিকে, মুকেশ বাড়ি না ফেরায় ২৯ অগাস্ট তাঁর পরিবার নিখোঁজ হওয়ার ডায়েরি করে। পুলিসি জিজ্ঞাসাবাদে, আত্মীয়দের সন্দেহের তির সোহানরামের দিকেই যায়। তারপরই পুলিস সোহানরামকে আটক করে।
জিজ্ঞাসাবাদে সোহানরাম নিজের অপরাধের কথা স্বীকার করে। এবং বলে যে মুকেশের সঙ্গে তার স্ত্রী সম্পর্কে জড়িয়ে পড়ে। যার জেরে সে খুবই কষ্ট পায়। ফলে রাগে সে মুকেশকে খুন করে। ৩ সেপ্টেম্বর, পুলিস সোহানরামকে ঘটনাস্থলে নিয়ে যায়। সেখানে গিয়ে সোহানরামের নির্দেশে মুকেশের দেহ তোলা হয়। মুকেশের দেহ মুন্ডোয়ার একটি সরকারি হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয় এবং পরে মুকেশের পরিবারের হাতে তুলে দেওয়া হয়। ইতোমধ্যেই পুলিস খুনের অভিযোগে সোহানরামকে গ্রেপ্তার করেছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?