মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

লাইফস্টাইল | কখনও ছুটতে হবে না হাসপাতালে, সারা জীবন থাকবেন রোগমুক্ত! এই একটি ভেষজেই লুকিয়েই চির যৌবনের রহস্য

Soma Majumdar | ০৬ সেপ্টেম্বর ২০২৫ ১৭ : ২৪Soma Majumder

আমাদের আশেপাশে এমন অনেক ভেষজ রয়েছে যেগুলো শরীর-স্বাস্থ্য ভাল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যার মধ্যে অন্যতম হল ঘৃতকুমারী বা অ্যালোভেরা। শরীরে নানা প্রয়োজনীয় পুষ্টির জোগান দিতে হোক কিংবা অসুখ-বিসুখ সারিয়ে তুলতে অ্যালোভেরা অতুলনীয়। এটি খাবার-পানীয় হিসেবে যেমন কার্যকর, তেমনি বাহ্যিকভাবেও ব্যবহারযোগ্য।

অ্যালোভেরা বা ঘৃতকুমারী নানা ধরনের ভিটামিন ও খনিজের খুব ভাল উৎস। ভিটামিন-এ, সি, ই, ফলিক অ্যাসিড, বি-১, বি-২, বি-৩ (নিয়াসিন) ও ভিটামিন বি-৬ যুক্ত এই ভেষজ। অল্প কিছু উদ্ভিদের মধ্যে ঘৃতকুমারী একটি, যাতে ভিটামিন বি-১২ আছে। এতে ক্যালশিয়াম, ম্যাগনেশিয়াম, জিঙ্ক, ক্রোমিয়াম, সেলেনিয়াম, সোডিয়াম, আয়রন, পটাশিয়াম, কপার ও ম্যাঙ্গানিজও রয়েছে। 

*রোগ প্রতিরোধ: অ্যালোভেরা শরীরের প্রাকৃতিক রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সক্ষম, দেহের ভারসাম্য রক্ষা করে। শারীরিক ও মানসিক চাপ মোকাবিলার পাশাপাশি পরিবেশগত দূষণের ক্ষতিকর প্রভাব থেকেও দেহকে সুরক্ষা দেয় ঘৃতকুমারী।

আরও পড়ুনঃ ভিটামিন এ-এর খনি! এই সবজি নিয়মিত খেলেই তরতরিয়ে কমবে ওজন, মারণ রোগ নিয়ে থাকবে না চিন্তা

*হজমে সহায়ক: হজমের সমস্যা থেকে শরীরে অনেক রোগ বাসা বাঁধে। তাই সুস্বাস্থ্যের জন্য শরীরের হজম ক্ষমতা ঠিক রাখা জরুরি।  পরিপাকযন্ত্রকে পরিষ্কার করে হজম শক্তি বাড়াতে ঘৃতকুমারী অত্যন্ত কার্যকর। নিয়মিত অ্যালোভেরার রস খেলে কোষ্ঠকাঠিন্য ও ডায়রিয়া দুই ক্ষেত্রেই উপকার পাবেন। এছাড়াও ঘৃতকুমারীর রস কৃমি হওয়ার আশঙ্কা দূর করে। 

*দূষণ মুক্তি: ঘৃতকুমারীর রস খুবই আঠালো যা খাদ্যনালীর ভেতরে দিয়ে দেহের ভেতরে প্রবেশের সময় থেকেই পুরো পরিপাকতন্ত্রকে পরিষ্কার করতে শুরু করে। এই রস দেহের আভ্যন্তরীণ নানা দূষিত উপাদান শুষে নিয়ে মলাশয় দিয়ে বের হয়ে যায়। ফলে দেহকে ভেতর থেকে দূষণমুক্ত করতে ঘৃতকুমারীর তুলনা নেই।

*ত্বক ও চুলের মহৌষধ: আজকাল অল্প বয়স থেকেই চুল, ত্বকের হাল খারাপ হতে থাকে। যার জন্য অ্যালোভেরা ব্যবহার করলে উপকার পাবেন। আধুনিক প্রসাধনী সামগ্রীর অন্যতম কাঁচামাল হিসেবে অ্যালোভেরা ব্যবহার করা হয়। নানা ক্ষত সারিয়ে তোলা থেকে ত্বকের নানা সমস্যা প্রতিরোধে সহায়ক অ্যালোভেরা। চুলের পুষ্টি জোগাতে এবং জেল্লা বাড়াতেও কার্যকরী ঘৃতকুমারী। 

*প্রদাহ দূর করে: শরীরে নানা ধরনের প্রদাহ দূর করতে কার্যকরী ঘৃতকুমারী। এতে বি-সিসটারোল সহ এমন ১২টি উপাদান আছে যা শরীরে প্রদাহ তৈরি হওয়া আটকায়। ঘৃতকুমারীর এসব গুণ হাত-পায়ের জয়েন্টের জড়তা দূর করে এবং গাঁটের ব্যথা কমাতে সাহায্য করে।

*ওজন নিয়ন্ত্রণে সহায়ক: ওজন নিয়ন্ত্রণে সহায়তা করে অ্যালোভেরা। নিয়মিত ঘৃতকুমারীর রস খেলে বাড়তি মেদ ঝরনে। এছাড়া শরীর দূষণমুক্ত হওয়ার কারণে কর্মশক্তিও বজায় থাকবে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া