শনিবার ০৪ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Pallabi Ghosh | ২৫ অক্টোবর ২০২৩ ১৪ : ১৮Pallabi Ghosh
মূলত ভারতীয় দণ্ড সংহিতা নিয়ে খসড়া রিপোর্ট গ্রহণ করতে শুক্রবারের বৈঠক ডাকা হয়েছে। সংসদীয় রীতি অনুযায়ী, রিপোর্ট তৈরি করার আগে কমিটির সদস্যদের খসড়া পাঠাতে হয়। সেগুলি পড়ে সদস্যরা সংশোধনী জমা দেন। তারপর সেগুলি নিয়ে বিস্তারিত আলোচনার পর রিপোর্ট গৃহীত হয়। রিপোর্টের খসড়া ভালভাবে পড়ে তার সংশোধনী জমা দিতে যথেষ্ঠ সময় প্রয়োজন। কংগ্রেস, তৃণমূল সহ ইন্ডিয়া শিবিরের সাংসদদের অভিযোগ, এক্ষেত্রে পর্যাপ্ত সময় দেওয়া হয়নি। কেন্দ্রীয় সরকার ভারতীয় দণ্ড সংহিতা বিলটি পাস করাতে অত্যন্ত তাড়াহুড়ো করছে বলে অভিযোগ করা হয়েছে। রিপোর্টের খসড়া পড়ার জন্য যথেষ্ঠ সময় না দেওয়ায় সংসদীয় কমিটির চেয়ারম্যান ব্রিজ লালকে চিঠি দিয়েছেন তৃণমূলের ডেরেক ও ব্রায়েন এবং কংগ্রেসের পি চিদম্বরম। গত ২৩ অক্টোবর ডেরেক এবং ২২ অক্টোবর চিদম্বরম ব্রিজ লালকে চিঠি দিয়েছেন। কমিটির বৈঠক এবং বিলটি নিয়ে তাড়াহুড়ো করার বিষয়ে বেশ কয়েকটি দিক তুলে ধরেছেন তাঁরা। চিঠিতে ডেরেক ও ব্রায়েন উল্লেখ করেছেন, "২১ অক্টোবর রাত সাড়ে ৮টায় খসড়া রিপোর্ট পাঠানো হয়েছে। ফলে তিনটি রিপোর্ট খতিয়ে দেখে বিবেচনা করার জন্য মাত্র ৫ দিন সময় পাওয়া যাচ্ছে। এত গুরুত্বপূর্ণ একটি বিলের রিপোর্টের ক্ষেত্রে এই সময় যথেষ্ঠ কম।" খসড়া রিপোর্টে বেশ কিছু ভুল চিহ্নিত করেছে ডিএমকে সাংসদ এলানগো এবং পি চিদম্বরম। আরও অভিযোগ করা হয়েছে, বিলের খসড়া রিপোর্ট তৈরির আগে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে পর্যাপ্ত আলোচনা করা হয়নি।
২৭ অক্টোবর বৈঠক ডাকা নিয়েও চিঠিতে আপত্তি জানিয়েছে তৃণমূল। চিঠিতে ডেরেক ও ব্রায়েন লিখেছেন, "উৎসবের মরশুমে সাংসদদের নিজেদের এলাকায় অনেক কাজ থাকে। ইউনেস্কো দুর্গাপুজোকে স্বীকৃতি দেওয়ার পর বাংলার দুর্গাপুজো অন্য আকার নিয়েছে। এবার দুর্গাপুজোর কার্নিভাল হবে ২৭ অক্টোবর। ২৮ অক্টোবর লক্ষ্মী পুজো। ফলে ২৭ তারিখে চলবে শেষ মূহূর্তের প্রস্তুতি। কেন বাংলার সাংসদদের এই বৈঠকে হাজিরা থেকে বঞ্ছিত করা হচ্ছে?" সংসদীয় কমিটির এক সদস্য বলেন, "বাংলার দুর্গাপুজো সম্পর্কে এটা বিজেপির অসংবেদনশীলতা। তারা বাংলা এবং বাংলার উৎসব সম্পর্কে সংবেদনশীল নয়। সেই কারণেই এমন একটি সময়ে বৈঠক ডাকা হয়েছে।" মাত্র ৫ কর্মদিবসের মধ্যে তিনটি রিপোর্ট পড়া সম্ভব নয় বলে চিঠি দিয়ে জানিয়েছেন পি চিদম্বরমও।
শুক্রবারের বৈঠকে কমপক্ষে ১০টি ডিসেন্ট নোট জমা হতে চলেছে। তবে লক্ষ্মী পুজোর কারণে বৈঠকে থাকতে পারবেন না কাকলি ঘোষদস্তিদার, ভোটের ব্যস্ততায় থাকতে পারবেন না দিগ্বিজয় সিং, অন্য কর্মসূচি থাকায় গড়হাজির থাকবেন পি চিদম্বরম। এই বিল এবং যেভাবে দ্রুততার সঙ্গে বিলটি নিয়ে সংসদীয় কমিটি রিপোর্ট তৈরি করার চেষ্টা করছে, তার বিরোধিতার ক্ষেত্রে জোটবদ্ধ ইন্ডিয়া শিবির। কমিটির এক সদস্য বলেন, "ইন্ডিয়া জোটের সব দলের সঙ্গে দারুণ সমন্বয়ের মাধ্যমে পদক্ষেপ করা হচ্ছে। শুক্রবারের বৈঠকে সব সদস্যাই ডিসেন্ট নোট দেবেন।"
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?