মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | বিজয় মালিয়া-নীরব মোদিদের অচিরেই ভারতে ফেরানো হবে? তিহাড় জেল পরিদর্শনে ব্রিটিশ প্রতিনিধি দল

রজিত দাস | ০৬ সেপ্টেম্বর ২০২৫ ১৫ : ৫৮Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ! দেশ ছেড়ে পলাতক তিন অভিযুক্ত প্রতারক। তবে বিদেশে বহাল তবিয়াতের রয়েছেন বিজয় মালিয়া এবং নীরব মোদি, সঞ্জয় ভাণ্ডারীরা। এদের ভারতে ফেরানোর ক্ষেত্রে কূটনৈতিক ও আইনি প্রক্রিয়া অনেকটাই এগিয়েছে। এসবের মধ্যেই ব্রিটেনের ক্রাউন প্রসিকিউশন সার্ভিসের (সিপিএস) একটি প্রতিনিধিদল দিল্লিতে এসে তিহার জেল পরিদর্শন করেন। অপরাধীদের থাকার ব্যবস্থা কেমন, সেই দেখতেই সিপিসি-র প্রতিনিধিদল ভারতে এসেছিলেন বলে জানা গিয়েছে।

তাহলে কী অচিরেই বিজয় মালিয়া, নীরব মোদি, সঞ্জয় ভাণ্ডারীদের মতো পলাতকদের প্রত্যর্পণ ঘটবে? ব্রিটেন থেকে এই তিন পলাতককে তিহাড় জেলে রাখা হবে? তাই নিয়ে কৌতুহল বেড়েছে।

সরকারি সূত্রে খবর, গত জুলাই মাসে ব্রিটেন থেকে ক্রাউন প্রসিকিউশন সার্ভিসের পাঁচ সদস্যের একটি দল এসে তিহার জেল পরিদর্শন করেছিলেন। কারণ, প্রত্যর্পণের আইন অনুযায়ী প্রতিনিধিদল ব্রিটিশ আদালতে একটি রিপোর্ট জমা দেবে। তাতে তিহার জেলে বন্দিদের রাখার নিরাপদ ও সুবন্দোবস্ত আছে কিনা, তার উল্লেখ থাকতে হবে। 

এর আগে ব্রিটিশ আদালত তিহার জেলের দুরবস্থা দেখে ওই তিন পলাতকের, ভারতে প্রত্যর্পণের আবেদন খারিজ করে দিয়েছিল। ব্রিটিশ আদালতের উদ্বেগের প্রেক্ষিতে ভারত সরকার জানিয়েছে যে, তিহার জেলে জেরার নামে কোনও বন্দিকে মারধর করা হবে না। 

সরকারি সূত্রে জানা গিয়েছে যে, সিপিএস দল এসে তিহারের সবথেকে নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে মোড়া ওয়ার্ড পরিদর্শন করেছিল। জেল কর্তৃপক্ষ সিপিএস প্রতিনিধিদের জানিয়েছে, প্রয়োজন পড়লে জেলের ভিতরেই একটি আলাদা কুঠুরি তৈরি করা হবে। সেখানেই হাইপ্রোফাইল বন্দি- বিজয় মালিয়া, নীরব মোদি, সঞ্জয় ভাণ্ডারীদের সুরক্ষিতভাবে রাখা হবে।

সিপিএস-এর এই সফরের ফলাফল তাৎপর্যপূর্ণ, কারণ ভারতে বর্তমানে বিশ্বব্যাপী ১৭৮টি প্রত্যর্পণের অনুরোধ বিচারাধীন রয়েছে, যার মধ্যে প্রায় ২০টি ব্রিটেনে আটকে আছে।

ব্রিটেন থেকে চাওয়া পলাতকদের তালিকায় কেবল বিজয় মালিয়া এবং নীরব মোদিই নয়, অস্ত্র ব্যবসায়ী সঞ্জয় ভান্ডারি এবং বেশ কয়েকজন খালিস্তানি নেতাও রয়েছেন। এই যৌথ প্রচেষ্টা দীর্ঘমেয়াদী মামলাগুলি সমাধানের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মোড় বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন- শেষকৃত্যের প্রস্তুতি একেবারে শেষ পর্যায়ে, তার মধ্যেই চমক, নড়েচড়ে বসল 'মৃত'!


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া