মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

লাইফস্টাইল | ভিটামিন এ-এর খনি! এই সবজি নিয়মিত খেলেই তরতরিয়ে কমবে ওজন, মারণ রোগ নিয়ে থাকবে না চিন্তা

সোমা মজুমদার | ০৬ সেপ্টেম্বর ২০২৫ ১৪ : ১৭Soma Majumder

আজকাল অল্প বয়স থেকেই হানা দেয় একাধিক ক্রনিক রোগ। যা প্রতিরোধ করতে সঠিক খাদ্যাভাসের দিকে নজর দেওয়া প্রয়োজন। আমাদের হাতের কাছে এমন কিছু খাবার রয়েছে যা শরীরকে সুস্থ করে তুলতে পারে। তেমনই একটি সবজি হল মিষ্টি আলু বা রাঙা আলু। এই আলুতে এমন কিছু গুণ রয়েছে যা শরীরের বিভিন্ন সমস্যা কমাতে সাহায্য পারে। শারীরিক অসুস্থতার কারণে আলু খেতে না পারলে বিকল্প হিসেবে খেতে পারেন রাঙা আলু। শুধু স্বাদই নয়, এই সবজির উপকারিতায় থাকবেন নীরোগ।

স্বাদে মিষ্টি, স্বাস্থ্যে অতুলনীয় মিষ্টি আলু স্বাস্থ্য রক্ষার এক গুরুত্বপূর্ণ হাতিয়ার। গবেষণায় দেখা গেছে, মিষ্টি আলুতে ভিটামিন এ-এর পরিমাণ সাদা আলুর তুলনায় প্রায় ১,০০০ গুণ বেশি থাকে। যা চোখের স্বাস্থ্য ভাল রাখে। নিয়মিত খেলে বাড়ে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা এবং ত্বকের যত্নেও অত্যন্ত উপকারী।

আরও পড়ুনঃ হৃদরোগ থেকে ডায়াবেটিস, শরীরে কি বাসা বেঁধেছে কোনও বড় রোগ? ইঙ্গিত দিতে পারে আপনার গলার মাপ, কখন সতর্ক হবেন?

মিষ্টি আলুতে প্রচুর অ্যান্টিঅক্সিড্যান্ট রয়েছে, যা শরীরে প্রদাহ কমাতে সাহায্য করে এবং দীর্ঘমেয়াদি রোগের ঝুঁকি যেমন হৃদরোগ, ডায়াবেটিস এবং ক্যানসার থেকে রক্ষা করতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, নিয়মিত মিষ্টি আলু খাওয়া শরীরের প্রতিরক্ষা শক্তি বাড়ায় এবং সুস্থ জীবনধারা বজায় রাখতে সহায়ক।

বিশেষজ্ঞরা বলছে, মিষ্টি আলু খেলে সুগার দ্রুত বাড়ে না। এই আলুতে রয়েছে অনেকটা ফাইবার। তাই ডায়াবেটিস নিয়ন্ত্রণ, শরীরে গ্লুকোজের পরিমাণ ধরে রাখতে রাঙা আলু উপকারী। বিশেষজ্ঞদের মতে, নিয়মিত রাঙা আলু খেলে শরীরে কোলেস্টরলের মাত্রা কমাতে সাহায্য করে, ভাল থাকে হার্ট।

আরও পড়ুনঃ কমবে পেট ফাঁপা, নিমেষে সাফ পেটে জমে থাকা পুরনো ময়লা! রান্নাঘরের ৫ পরিচিত বীজেই গায়েব হবে গ্যাস-অম্বল

ফাইবার সমৃদ্ধ রাঙা আলু ধীরে ধীরে পাচিত হয়। ফলে পেট ভরে তাড়াতাড়ি। যাঁরা ওজন কমাতে চাইছেন তাঁদের ভুল খাদ্যাভাসের প্রবণতা কমাতে পারে রাঙা আলু। ফাইবার থাকায় কোষ্ঠকাঠিন্যের সমস্যা সমাধানেও কার্যকরী রাঙা আলু। 
রাঙা আলুতে পটাশিয়াম থাকে, যা স্নায়ুতন্ত্রের উপযুক্ত কার্যকারিতা নিয়ন্ত্রণে রাখে। এছাড়া রাঙা আলু কিডনি ভাল রাখে। রাঙা আলুতে অনেকটা পরিমাণে রয়েছে ক্যালশিয়াম ও ম্যাগনেশিয়াম। ফলে হাড়ের জন্য ভাল এই খাবার।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া