শনিবার ২৫ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

কলকাতা | দুর্গোৎসবের প্রাক্কালে মেট্রো সম্প্রসারণে দুর্গাপিতুরি লেনের আর্তনাদ অব্যাহত! সমাধানে মেয়রের হস্তক্ষেপ

Reporter: গোপাল সাহা | লেখক: অভিজিৎ দাস ০৬ সেপ্টেম্বর ২০২৫ ১৪ : ৩০Abhijit Das

আজকাল ওয়েবডেস্ক: সময়টা ছিল ২০১৯ সালের ৩১শ আগস্ট, মেট্রো রেল কলকাতায় সম্প্রসারণের কারণে হঠাৎ মধ্য কলকাতার বেশ কিছু অংশ তার মধ্যে বিশেষত দুর্গাপিতুরি লেনে হঠাৎ বিপর্যয় নেমে আসে। মধ্য কলকাতার আরও বেশ কিছু অংশেই সমস্যা দেখা গেলেও দুর্গাপিতুরি লেনে ভয়াবহতা ছিল অনেক গুণ বেশি। 

সেই রাতে মেট্রো কর্তৃপক্ষ থেকে হঠাৎ মাইকিং করে জানানো হয়, যে যার মত বাড়ি থেকে যত শীঘ্র সম্ভব বেরিয়ে আসুন কারণ বাড়ি ভেঙে পরতে পারে, ভয়াবহ বিপদ ঘটে যেতে পারে। শুধু তাই নয়, এই মাইকিংয়ের পরেই এলাকার অধিকাংশ পুরনো বাড়ি তাসের ঘরের মতো ভেঙে পড়তে শুরু করে। ফাটল ধরে অনেক বাড়ির ছাদ ও পাঁচিলে। একই সঙ্গে ওই অঞ্চলে রাস্তার একাংশ দু’ভাগে বিভক্ত হয়ে যায়। এ যেন এক বিভীষিকাময় সেই রাত, জানিয়েছেন স্থানীয়রা। আর মাইকিং শোনার সঙ্গে সঙ্গে সেখানকার বহু গৃহস্থরা নিজেদের প্রাণ বাঁচাতে সমস্ত কিছু স্থাবর অস্থাবর টাকা পয়সা গয়না ছেড়ে দিয়ে বেরিয়ে পড়েন প্রাণ বাঁচাতে। এরপর তাঁদের ঠাঁই হয় কোন ভাড়া বাড়ি অথবা হোটেলে। যদিও স্থানীয়রা জানিয়েছেন, এই ব্যবস্থা মেট্রো রেল কর্তৃপক্ষই করেছিল তৎকালীন সময়। তবে, যাদের বাড়ি কম ক্ষতি হয়েছিল সেই পরিবারগুলি বছর ঘুরতেই ফিরে পায় তাদের বাড়ি।

আরও পড়ুন: কলকাতার প্রাচীনতম বইয়ের দোকানে চালু হল বিনামূল্যের লাইব্রেরি 

এরপর বহু সময় গড়িয়েছে, অতিক্রান্ত হয়েছে ছ’টি বছর। হয়েছে মেট্রো রেলের সম্প্রসারণ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এসে সেই বিন্যাসের জন্য উদ্বোধনও করেছেন কলকাতায়। যুক্ত হয়েছে হাওড়া, শিয়ালদহ, সেক্টর ফাইভ সহ একাধিক জায়গায় মেট্রো রেল পরিষেবা, যাতে শহর কলকাতায় যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হয়। 

যোগাযোগ ব্যবস্থা উন্নত হলেও শহরের বেশ কিছু অংশের নাগরিকদের জীবন বিপর্যয়ের কষ্টটা নেহাত কম হয়নি। মেট্রো সম্প্রসারণ এক প্রকার শেষ হলেও গৃহহীন সেই সমস্ত পরিবারগুলি কিন্তু আজও তারা ফিরে পায়নি তাদের ভিটে। তাদের বসত বাড়িটুকু আজও ফিরে পায়নি শহর কলকাতার বহু পরিবার। কান পাতলে তাদের দীর্ঘনিঃশ্বাস বা কান্নার আওয়াজ বারবার শোনা যায়। স্থানীয়রা জানান, তাঁরা বহুবার মেট্রো কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছেন কিন্তু কোন লাভ হয়নি। মেট্রো কর্তৃপক্ষ বহুবার আশ্বাস দিলেও এই ছয় বছরে কোনও রকম উন্নতি হয়নি বা বাড়ি ফিরে পাওয়ার ন্যূনতম আশার আলোও তাঁরা দেখতে পাননি। স্থানীয়রা আরও জানিয়েছেন, এখনও ২২ থেকে ২৩ টি বাড়ির পরিবার অর্থাৎ কয়েক হাজার দুর্গাপিতুরি লেনের বাসিন্দারা আজও ঘরছাড়া। কেন্দ্রীয় সরকারের কাছে এবং মেট্রো কর্তৃপক্ষের কাছে বহুবার বহু আবেদন জানিয়েও কোন ফল পাওয়া যায়নি। পরিবারগুলির দাবি, মেট্রোর তরফ থেকে জানানো হয়েছে ২০২৬ -এর আগে কোনও কিছুই হওয়া সম্ভব নয়, আরও এক বছর সময় লাগবে।

যদিও এ বিষয়ে মেট্রোরেল কর্তৃপক্ষ জানায়, তাদের কিছু করার নেই কারণ দুর্গাপিতুরি লেনে যে কাজ করা হচ্ছে সেখানে মাটির তলায় কোথা থেকে বারবার জল আসছে সেটি বুঝে উঠতে পারছেন না। কর্মরত ইঞ্জিনিয়াররাও এ নিয়ে ধন্দ্বে। যতক্ষণ না এর সমাধান হবে ততক্ষণ তারা কোনও কিছুই করে উঠতে পারবেন না।

উল্লেখযোগ্য বিষয়, স্থানীয় বাসিন্দাদের পুনর্বাসনের জন্য কলকাতা পুরসভা একাধিক পদক্ষেপ নিয়েছে। পুরসভা সূত্রে জানা গিয়েছে চলতি সপ্তাহে মেয়র তথা পূর্তমন্ত্রী ফিরহাদ হাকিমের সঙ্গে মেট্রো কর্তৃপক্ষের বৈঠকের পর সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে দু’একদিনের মধ্যেই একটি মৌ স্বাক্ষর হবে মেট্রোর সঙ্গে। যার মাধ্যমে উল্লেখ থাকবে ২০২৬ সালে সেপ্টেম্বরের মধ্যে প্রত্যেকের বাড়ি ফিরিয়ে দিতে হবে। এবার সেই আশাতেই বুক বেধেছে সেই সমস্ত ঘরছাড়া গৃহস্থরা।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া