মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
সোমা মজুমদার | ০৬ সেপ্টেম্বর ২০২৫ ১৪ : ১৩Soma Majumder
আধুনিক জীবনের জাঁতাকালে বিভিন্ন মারণ রোগের মধ্যে সবচেয়ে ভয় ধরাচ্ছে হার্টের অসুখ। ইদানীং অল্প বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর খবর আকছার ভেসে আসছে। কম বয়সে এত বেশি হার্ট অ্যাটাকের কারণ হল হৃদযন্ত্রের বয়স বৃদ্ধি, সম্প্রতি এমন তথ্য খুঁজে পেয়েছেন গবেষকরা। আসলে শরীরের যা বয়স, তার ছেয়ে ঢের বেশি বৃদ্ধ হয়ে পড়ে হার্ট। অর্থাৎ বয়স যাই-ই হোক না কেন, আপনার হৃদযন্ত্রের বার্ধক্যের গতি কিন্তু আরও বেশি। আর হার্ট বুড়ো হলেই কমে যায় তার রক্ত সঞ্চালনের ক্ষমতা। তখন একদিন বড় কোনও লক্ষণ ছাড়াই আচমকা বন্ধ হয়ে যেতে পারে হৃদস্পন্দন। তাই হৃদয়ের সুস্থতার জন্য স্বাস্থ্যকর জীবনযাপনের ওপর জোর দিচ্ছেন চিকিৎসেকরা। যার অন্যতম বড় চাবিকাঠি হল ব্যায়াম।
হৃদযন্ত্রের স্বাস্থ্য বজায় রাখতে নিয়মিত ব্যায়ামের বিকল্প নেই, এমন কথা চিকিৎসকেরা বহুদিন ধরেই বলে আসছেন। তবে জানেন কি মাত্র দু’বছর ধারাবাহিকভাবে ব্যায়াম করলে তা শুধু শরীরকেই নয়, হৃদপিণ্ডকেও একেবারে তরুণের মতো করতে করে তুলতে পারে। নতুন এক গবেষণায় উঠে এসেছে এমনি চমকে দেওয়ার মতো তথ্য।
আরও পড়ুনঃ এক চিমটে এই মশলা কিডনির 'রক্ষাকবচ'! নিয়ম করে কয়েকদিন খেলেই দেখবেন ম্যাজিক
বিশেষজ্ঞদের দাবি, মাত্র দু’বছরের ধারাবাহিক ও সঠিক ব্যায়াম হৃদপিণ্ডকে এতটাই কার্যকরভাবে শক্তিশালী করতে পারে যে তা প্রায় ২০ বছরের বার্ধক্য কমিয়ে দিতে সক্ষম। সাধারণ যারা দীর্ঘদিন ধরে অলস জীবনযাপন করেন তাঁদের বয়সের সঙ্গে সঙ্গে হৃদপিণ্ড দুর্বল হয়ে পড়ে। কিন্তু এক্ষেত্রে ব্যায়াম করলে দারুণ ফল মিলতে পারে।
গবেষণায় দেখা দেছে, সঠিকভাবে সপ্তাহে অন্তত ৪-৫ দিন মাঝারি থেকে উচ্চমাত্রার ব্যায়াম করলে হৃদপিণ্ডের নমনীয়তা ও কার্যক্ষমতা ফিরে আসে। এই পরিবর্তন শরীরে শুধু রক্তপ্রবাহ বাড়ায় না, বরং হৃদপিণ্ডে রক্ত জমাট বাঁধার ঝুঁকি ও হার্ট অ্যাটাকের আশঙ্কাও কম করে।

বিশেষজ্ঞদের মতে, ব্যায়াম হৃদপিণ্ডের ধমনীকে নমনীয় রাখে এবং অক্সিজেন সরবরাহ বাড়ায়। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে যেসব শিরা-উপশিরা শক্ত হয়ে যায়, নিয়মিত ব্যায়াম সেগুলোকে আবার তরুণ অবস্থার মতো কার্যকর করে তুলতে সাহায্য করে। এর ফলে হৃদযন্ত্র ২০ বছর কম বয়সের মতো শক্তিশালীভাবে কাজ করতে পারে।
চিকিৎসকদের মত, ব্যায়ামের মধ্যে দ্রুত হাঁটা, দৌড়ানো, সাইক্লিং, সাঁতার কিংবা এরোবিক্স হার্ট ভাল রাখার জন্য সবচেয়ে কার্যকর। তবে তারা সতর্ক করেছেন, ব্যায়াম শুরু করার আগে বয়স ও শারীরিক অবস্থার ভিত্তিতে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
নিয়মিত ব্যায়াম শরীরের জন্য উপকারী ঠিকই, তবে অনেক সময় ব্যায়াম করতে গিয়েই অজান্তে হৃদরোগের ঝুঁকিতে পড়তে পারেন। বিশেষজ্ঞরা বলছেন, শরীরচর্চার সময় যদি কিছু অস্বাভাবিক উপসর্গ দেখা দেয় তবে সেগুলোকে অবহেলা করলে বড় ধরনের বিপদ ঘটতে পারে। বিশেষ করে ব্যায়ামের সময় হঠাৎ মাথা ঘোরা বা অচেতন ভাব, শ্বাসকষ্ট বা নিঃশ্বাস নিতে সমস্যা, অস্বাভাবিক দুর্বলতা বা ক্লান্তি, অপ্রত্যাশিত ঘাম, হাত, গলা বা চোয়ালে ব্যথার মতো হার্ট অ্যাটাকের মতো কোনও উপসর্গ লক্ষ্য করলে সচেতন হওয়া প্রয়োজন।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?