শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
কৌশিক রয় | ০৬ সেপ্টেম্বর ২০২৫ ১২ : ৩৫Kaushik Roy
আজকাল ওয়েবডেস্ক: ভারতের সেনাবাহিনীর নয়া ইতিহাস ঘিরে প্রকাশিত হয়েছে এক গুরুত্বপূর্ণ গ্রন্থ। শুক্রবার নয়াদিল্লির মানেকশ সেন্টারে সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী উন্মোচন করলেন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল কে জে এস ঢিলন রচিত বই ‘অপারেশন সিঁদুর: দ্য আনটোল্ড স্টোরি অব ইন্ডিয়া’স ডিপ স্ট্রাইকস ইনসাইড পাকিস্তান’। বই প্রকাশের মঞ্চ থেকে সেনাপ্রধান বলেন, এই গ্রন্থে তুলে ধরা হয়েছে রাজনৈতিক স্বচ্ছতা, সেনাদের দেওয়া ‘সম্পূর্ণ স্বাধীনতা’-র ব্যাখ্যা, এবং সিদ্ধান্তমূলক পদক্ষেপের জন্য নির্দিষ্ট রাজনৈতিক-সামরিক লক্ষ্য নির্ধারণের দিকগুলি। গত ২২ এপ্রিল পহেলগাঁও জঙ্গি হামলার জবাবে ভারতীয় সেনা ৭ মে ভোরে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে সন্ত্রাসবাদী ঘাঁটিগুলিকে ধ্বংস করে ‘অপারেশন সিঁদুর’ শুরু করে। প্রায় চার দিন ধরে চলে সংঘর্ষ।
পাকিস্তানি সেনাদের পাল্টা আক্রমণও হয়, কিন্তু ভারতীয় বাহিনীর পাল্টা পদক্ষেপে শেষমেশ ১০ মে সন্ধ্যায় দুই দেশ আলোচনার পর সামরিক অভিযান থামে। জেনারেল দ্বিবেদী বলেন, ‘অনেকে মনে করেন ১০ মে যুদ্ধ শেষ হয়ে গিয়েছিল। কিন্তু আসলে এর পরেও বহু সিদ্ধান্ত নিতে হয়েছিল, যা প্রকাশ্যে বলা সম্ভব নয়।’ তিনি আরও জানান, বইটিতে এমন সব দিক আলোচিত হয়েছে যা সাধারণত সামরিক বাহিনীর সদস্যরা প্রকাশ্যে বলতে পারেন না। জেনারেল দ্বিবেদীর কথায়, ‘এটি কেবল একটি সামরিক অভিযান নয়, বরং ভারতীয় সেনার সাহস, পেশাদারিত্ব এবং অদম্য মানসিকতার প্রতি এক শ্রদ্ধার্ঘ্য।’ তিনি আরও যোগ করেন, লেফটেন্যান্ট জেনারেল ঢিলন অত্যন্ত সুস্পষ্ট ও সংক্ষিপ্ত ভাষায় ঘটনাগুলি তুলে ধরেছেন।
রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে শুরু করে কৌশলগত পরিকল্পনা, সেনাদের কার্যকর ভূমিকা, এমনকি তিন বাহিনীর সমন্বিত অভিযান, সবই এই বইয়ে বর্ণনা করা হয়েছে। সেনাপ্রধান অপারেশন সিঁদুরকে আখ্যা দেন ভারতের নতুন নীতির প্রতীক হিসেবে। সেখানে সীমান্তের ওপারে সন্ত্রাসবাদ মোকাবিলায় স্পষ্ট কৌশল, জাতীয় ঐক্য এবং ‘ক্যালিব্রেটেড’ সামরিক পদক্ষেপ নেওয়া হয়। জেনারেল দ্বিবেদী বলেন, ‘ওই ৮৮ ঘণ্টার মধ্যে পুরো সেনা যেন এক ছন্দবদ্ধ তরঙ্গের মতো কাজ করেছিল। সবাই জানত তার দায়িত্ব কী, আর সবাই সমন্বিতভাবে এগিয়েছে।’ সেনাপ্রধানের মতে, এই বই শুধু একটি সামরিক ইতিহাস নয়, বরং ভবিষ্যতের অনেকের জন্য শিক্ষা। গত ৭ মে পাকিস্তানের জঙ্গিঘাঁটি লক্ষ্য করে রাত ১টা ৪৪ নাগাদ হামলা চালায় ভারতীয় বাহিনী।
সেনাবাহিনী বিবৃতিতে স্পষ্ট জানায়, পাকিস্তান এবং পাক অধিকৃত জঙ্গিঘাঁটিগুলিতে আক্রমণ চালানো হয়েছে, যেখানে ভারতের বিরুদ্ধে সন্ত্রাসী হামলার পরিকল্পনা করা হয়েছিল এবং হামলার নির্দেশ দেওয়া হয়েছিল। সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রে জানা যায়, প্রত্যাঘাতে কামিকাজে ড্রোন ব্যবহার করেছে ভারতীয় বাহিনী, যা লোটারিং অ্যামুনিশন নামেও পরিচিত। সেনার পক্ষ থেকে জানা যায়, ভাওয়ালপুর, মুরিদকে, গুলপুর, কোটলিতে হামলা চালায় ভারতীয় সেনা। দেশের প্রধানমন্ত্রী রাতভর এই প্রত্যাঘাত পর্যবেক্ষণ করেন। অপারেশন সিঁদুরের পরেই ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে কথা বলেছেন এবং ভারতের গৃহীত পদক্ষেপের বিষয়ে জানান।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?