মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | বিশ্ববিদ্যালয়ের মধ্যেই পড়ুয়াকে '৫০-৬০ বার' চড়! ভিডিও ভাইরাল হতেই হুলস্থূল

রজিত দাস | ০৬ সেপ্টেম্বর ২০২৫ ১৩ : ১৮Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: গত মাসে লখনউয়ের অ্যামিটি বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের আইনের এক ছাত্রকে তাঁর সহপাঠীরা বিশ্ববিদ্যালয়ের পার্কিং লটে একটি গাড়ির ভেতরে "৫০-৬০ বার" চড় মেরেছে বলে অভিযোগ। ঘটনাটির ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা গিয়েছে, গত ২৬শে আগস্ট শিখর মুকেশ কেশরওয়ানি তাঁর এক বন্ধুর সঙ্গে ক্লাসে যোগ দিতে গাড়িতে করে এলে তাঁকে চড় মারা হয়েছে। 

ঘটনার পর পরই হামলার কারণ জানা যায়নি। অ্যামিটি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে কোনও বিবৃতি মেলেনি।

নির্যাতিত শিখরের বাবা মুকেশ কেশরওয়ানির অভিযোগের ভিত্তিতে দায়ের করা এফআইআর-এ পাঁচ শিক্ষার্থী - আয়ুষ যাদব, জাহ্নবী মিশ্র, মিলায় ব্যানার্জি, বিবেক সিং এবং আর্যমান শুক্লা-র নাম উল্লেখ করা হয়েছে।

ভুক্তভোগীর বাবার মতে, এই ঘটনার ফলে তাঁর ছেলে মানসিকভাবে ভেঙে পড়েছে এবং সে আর কলেজে যেতে চাইছে না।   

হামলার বিস্তারিত তথ্য প্রদান করে মুকেশ বলেন, ২৬শে আগস্ট তাঁর ছেলে কলেজে যাচ্ছিল, ঠিক সেই সময় হানহেমান চৌরাহা থেকে তাঁর বন্ধু সৌম্য সিং যাদব তাঁকে তাঁর গাড়িতে তুলে নিয়ে যায়।

ক্যাম্পাসের পার্কিং লটে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই অভিযুক্ত ছাত্রটি ঘটনাস্থলে এসে শিখরকে বলেছিল যে, তাঁদের তাঁর সঙ্গে কোনও একটা বিষয়ে কথা বলা দরকার। এরপর শিখরকে তাঁরা সৌম্যর গাড়িতে তুলে নেয়। এর পরবর্তী ৪৫ মিনিট ধরে ভুক্তভোগীকে হুমকি ও অকথ্য ভাষায় গালিগালাজ করেন। তাঁর আরও সংযোজন, "১১ই আগস্ট, আমার ছেলের লিগামেন্ট সার্জারি করা হয়েছিল। সে লাঠির সাহায্যে হাঁটছিল।" তারপর জাহ্নবী মিশ্র এবং আয়ুষ যাদব আমার ছেলেকে কমপক্ষে ৫০ থেকে ৬০ বার চড় মারেন এবং বাবা-মা তুলে গালিগালাজ করেন। ওরা আমাদেরও হত্যার হুমকি দেয়। ঘটনার সময়ে বিবেক সিং এবং মিলা ব্যানার্জি আক্রমণের ভিডিও রেকর্ড করে এবং ক্যাম্পাসে ছড়িয়ে দেয়। তাঁরা আমার ছেলের ফোনও ভেঙে ফেলে। আমি যখন কলেজে যাই, তখন তাঁরা আমাকে হুমকি দেয় এবং কলেজে আসতে বারন করে দেয়।  এরা আমাকেও একইভাবে আক্রমণের হুঁশিয়ারি দিয়েছিল।"  

অভিযোগকারী অভিযুক্তের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

ভাইরাল ভিডিওটিতে কী দেখানো হয়েছে?

১০১ সেকেন্ডের ভিডিওটিতে, সামনের যাত্রীর আসনে থাকা একজন ছাত্রীকে শিখরের বাম গালে ক্রমাগত চড় মারতে দেখা যাচ্ছে এবং প্রতিবার আক্রমণ থেকে পালানোর চেষ্টা করার সময় তাঁকে তাঁর হাত নামাতে (হাত নীচে করো, তোমার হাত নামিয়ে দাও) বলতে দেখা যাচ্ছে।

শিখরের ডান পাশে থাকা একজন ছাত্রকে বাধা দিতে দেখা যাচ্ছে এবং আইনের ছাত্রকে তাঁর হাত দূরে রাখতে বলা হচ্ছে। এক পর্যায়ে, সে আক্রমণাত্মকভাবে শিখরের ডান হাত ঠেলে সরিয়ে দেয় এবং তার ডান গালে একটি আঘাত করে। তবে শিখর দমতে নারাজ ছিল।  

গাড়ির ভেতরে থাকা বাকি ছাত্ররা যাকে আয়ুশ বলে সম্বোধন করে, সেই ছাত্রটিকে শিখরকে গালিগালাজ করতে শোনা যায়।

এরপর ছাত্রীটি শিখরের মুখোমুখি হয়ে বলে, "তুমি কী বললে? চরিত্র? চরিত্র?" এবং আরও কয়েকবার তাঁকে থাপ্পড় মারতে থাকে।

আয়ুশ আবার বাধা দেয়। এবং শিখরকে তার হাত সরিয়ে দেওয়ার হুমকি দেয়। "আগার ম্যাঁ মারনা শুরু করঙ্গা... হাত নীছে কর (যদি আমি মারতে শুরু করি, তোমার হাত নিচে রাখো)," তাঁকে ভুক্তভোগীর দিকে চিৎকার করতে শোনা যায়।

"চরিত্র কা বোলা থা... হাত নীছে কর... তুমি জাহ্নবীর কথা বলবে... তুমি সৌম্যর কথা বলবে...," সে বলে, শিখরকে চড় মারতে থাকে এবং অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে।

গাড়ির আরেকজন আরোহী, যার মুখ দেখা যাচ্ছিল না এবং সম্ভবত ভিডিওটি রেকর্ড করছিল, তাঁকে বলতে শোনা যায় যে- শিখর ক্ষমা চেয়েছে এবং আয়ুশকে আক্রমণ বন্ধ করতে বলে।

তবে আয়ুশ নির্লিপ্ত ছিল এবং শিখরকে আক্রমণ করতে থাকে। সে তাঁর বন্ধু আর্যমানকে শিখরের বাম হাত ধরে রাখতে বলে এবং তারপর আবারও তাঁকে আরও কয়েকবার চড় মারে। তাঁর অন্তত দুই বন্ধু তাঁকে না বলা পর্যন্ত সে থামে না।

আরও পড়ুন- লালাকেল্লায় হইহই, কোটি টাকার সোনার কলসি চুরি করল ছদ্মবেশী পুরোহিত! তারপর......


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া