মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
রজিত দাস | ০৬ সেপ্টেম্বর ২০২৫ ১২ : ৪৮Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: লালকেল্লায় চোরের হানা! খোয়া গেল প্রায় দেড় কোটি টাকা মূল্যের দু'টি সোনার সোনার কলসি। এছাড়াও অন্যান্য মূল্যবাণ জিনিসপত্রও চুরি হয়ে গিয়েছে। সিসিটিভই ফুটেজে দেখা গিয়েছে, ধর্মীয় অনুষ্ঠানে চোর জৈন পুরোহিতের ছদ্মবেশে এসে মূল্যবাণ জিনিস লুট করে নিয়ে গিয়েছে। পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে এবং অভিযুক্তকে শীঘ্রই গ্রেপ্তার করা হবে।
এফআইআর অনুসারে চুরি হওয়া জিনিসপত্রের মধ্যে রয়েছে একটি সোনার কলসি এবং প্রায় ৭৬০ গ্রাম ওজনের একটি সোনার নারকেল, এছাড়াও হীরে, পান্না এবং রুবি দিয়ে খচিত ১১৫ গ্রাম ছোট আকারের আরও একটি সোনার কলসি। জিনিসপত্রগুলি জৈন আচার-অনুষ্ঠানে ব্যবহৃত হয়, তাই সেগুলিকে পবিত্র বলে মনে করা হয়।
চুরি যাওয়া জিনিসগুলি ব্যবসায়ী সুধীর জৈনের মালিকানাধীন ছিল, যিনি প্রতিদিন ধর্মীয় অনুষ্ঠানের জন্য মূল্যবান জিনিসপত্র আনতেন।
বুধবার লালকেল্লা প্রাঙ্গণের ১৫ আগস্ট পার্কে অনুষ্ঠিত দশ দিনের ধর্মীয় অনুষ্ঠান 'দশলক্ষণ মহাপর্ব' চলাকালীন এই চুরির ঘটনা ঘটে। সিসিটিভিতে দেখা গিয়েছে যে, সন্দেহভাজন ব্যক্তি জৈন পুরোহিতের ছদ্মবেশে মূল্যবান জিনিসপত্র ভর্তি একটি ব্যাগ নিয়ে পালিয়ে যাচ্ছে।
প্রতিবেদনে বলা হয়েছে যে, আয়োজকরা যখন বিশিষ্ট ব্যক্তিদের স্বাগত জানানোর জন্য ব্যবস্থা করতে ব্যস্ত ছিলেন তখনই চুরির ঘটনা ঘটেছে। আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হওয়ার সময় মঞ্চ থেকে জিনিসপত্রগুলি হারিয়ে যেতে দেখা যায়।
সুধীর জৈন সাংবাদিকদের বলেন "চোর ভিড়ের সুযোগ নিয়েছিল। রত্নগুলি কেবল সৌন্দর্যের জন্য, কিন্তু 'কলসি'র প্রতি আমাদের অনুভূতি মিশে রয়েছে। আমরা এই ধরণের জিনিসের মূল্য নির্ধারণ করতে পারি না।" কে চুরি করেছে পুলিশের তা ধারণা করতে পেরেছে, দ্রুত সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হবে।
সুধীর জৈনের আত্মীয় পুনিত জৈন অভিযোগ করেছেন যে, চোর আগে তিনটি মন্দিরে একই রকম চুরির চেষ্টা করেছিল।
মঙ্গলবার জৈন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন লোকসভার স্পিকার ওম বিড়লা। এই অনুষ্ঠান ৯ সেপ্টেম্বর পর্যন্ত চলবে।
আরও পড়ুন- সেয়ানে সেয়ানে কোলাকুলি! হাসিমুখেই ট্রাম্পকে যোগ্য জবাব দিলেন ভারতের প্রধানমন্ত্রী
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?