সোমবার ২৭ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
আকাশ দেবনাথ | ০৬ সেপ্টেম্বর ২০২৫ ১১ : ৫৪Akash Debnath
আজকাল ওয়েবডেস্ক: শিশুর জন্মের সঙ্গে সঙ্গেই তার শেখার শুরু। তবে সেই শেখার প্রথম পাঠশালার প্রথম পাঠ কোনও বর্ণমালা নয়, কোনও ছবি বই নয়, বাবা-মায়ের অভিব্যক্তি। নবজাতক যখন মায়ের চোখের দিকে তাকায়, তখনই তার জীবনের প্রথম শিক্ষার সূচনা। মনোবিজ্ঞানীরা বলেন, শব্দ শেখার আগেই শিশুরা মুখের রেখা, ভ্রুর ভাঁজ, চোখের দৃষ্টি কিংবা ঠোঁটের হাসি থেকে আবেগ পড়তে শেখে। তাই বাবা-মায়ের প্রতিটি অভিব্যক্তিই শিশুর কাছে হয়ে ওঠে এক একটি শিক্ষণীয় বিষয়।
অভিব্যক্তির অভিধান
শিশুরা প্রথমে যে “ভাষা” আয়ত্ত করে, সেটি হল অভিব্যক্তির ভাষা। মায়ের হাসি মানে নিশ্চিন্ত, ভ্রুর কপাট মানে অস্বস্তি, চোখ বড়ো করে তাকানো মানে বিস্ময় এসব সংকেতই শিশুর আবেগ বোঝার প্রাথমিক অভিধান। এই অভিধানই পরবর্তী জীবনে তার সামাজিক যোগাযোগ, আবেগ এবং প্রতিক্রিয়ার ভিত তৈরি করে।
এক মত বিজ্ঞানও
এই প্রসঙ্গে ২০২২ সালে ডেভলপমেন্ট অ্যান্ড সাইকোপ্যাথলজি সাময়িকীতে প্রকাশিত একটি গবেষণায় বলা হয়, যেসব শিশু বাবা-মায়ের কাছ থেকে ইতিবাচক আবেগপূর্ণ পরিবেশ পায়, তারা দ্রুত মুখাবয়ব থেকে আবেগ শনাক্ত করতে শেখে। বিপরীতে, যেসব শিশুর বেড়ে ওঠা নেতিবাচক বা রাগ-ভরা পরিবেশে, তাদের আবেগ বোঝার ক্ষমতা তুলনামূলকভাবে দুর্বল। বিশেষত, ভয় বা বিষণ্ণতার মতো জটিল আবেগ তারা সহজে চিনতে পারে না।
অন্যদিকে, ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার মনোবিজ্ঞানী ক্যারোলিন সার্নির দীর্ঘমেয়াদি গবেষণায় দেখা গেছে, শিশুর আবেগগত দক্ষতা গড়ে ওঠে বাবা-মার সঙ্গে তার প্রতিদিনের মুখোমুখি যোগাযোগ থেকে। হাসি বা সহানুভূতিপূর্ণ দৃষ্টি শিশুর মনে যত নিরাপত্তা দেয়, কোনও পাঠ্যবই সেটি দিতে পারে না।
আরও পড়ুন: মধুচক্র চালানোয় অভিযুক্ত অভিনেত্রী অনুষ্কা দাস! সেক্স র্যাকেট থেকে উদ্ধার বাংলা সিরিয়ালের আরও ২ নায়িকা! তুলকালাম মহারাষ্ট্রে
মিররিং বা প্রতিফলনের শিক্ষা
অনেকেই জানেন না, মানব শিশু কেবল মাত্র দু’টি বিষয়ে জন্মগত ভাবে ভয় পায়। উচ্চতা এবং অত্যধিক শব্দ। বাকি সবই তারা আয়ত্ত করে সামনের মানুষটিকে দেখে। মনোবিজ্ঞানে এই প্রক্রিয়াকে বলা হয় মিররিং। যখন শিশু হাসে আর মা-বাবাও তাকে দেখে হাসেন, তখন শিশুর মনে বার্তা যায়- “আমার অনুভূতি গুরুত্ব পাচ্ছে।” কান্নার প্রতিক্রিয়ায় স্নেহময় মুখের অভিব্যক্তি শিশুকে শেখায়, তার আবেগ বৈধ। এর ফলে শিশুর আত্মবিশ্বাস বাড়ে, গড়ে ওঠে সহানুভূতি এবং সম্পর্ক গড়ার ক্ষমতা।
ভাষার আগেই অভিব্যক্তি
কথা বলার আগেই শিশু শেখে টোন, ছন্দ আর মুখের ভাষা। মায়ের কণ্ঠস্বরের ভরসা, বাবার হাসির উষ্ণতা, কিংবা অবহেলার ঠান্ডা দৃষ্টি- এসবই তার মনে অমোচনীয় ছাপ ফেলে। গবেষণায় দেখা গেছে, যেসব শিশুর সঙ্গে বাবা-মা নিয়মিত চোখে চোখ রেখে কথা বলেন, তাদের ভাষা শেখার গতি ও আবেগ বোঝার দক্ষতা অন্যদের তুলনায় দ্রুত বিকশিত হয়।
আরও পড়ুন: মধুচক্র চালানোয় অভিযুক্ত অভিনেত্রী অনুষ্কা দাস! সেক্স র্যাকেট থেকে উদ্ধার বাংলা সিরিয়ালের আরও ২ নায়িকা! তুলকালাম মহারাষ্ট্রে
নেতিবাচক সংকেতের প্রভাব
তবে অভিব্যক্তির শিক্ষা সব সময় ইতিবাচক হয় না। যদি শিশু প্রতিদিন রাগান্বিত, ক্লান্ত বা নির্লিপ্ত মুখ দেখে, তবে তার মনে অনিশ্চয়তা তৈরি হয়। মনোবিজ্ঞানীরা সতর্ক করেছেন, দীর্ঘ সময় ধরে এ ধরনের অভিজ্ঞতা শিশুর আত্মবিশ্বাস ও সামাজিক বিকাশকে ব্যাহত করতে পারে। পরবর্তী জীবনে সম্পর্ক গড়তে কিংবা আবেগ প্রকাশে তারা সমস্যায় পড়তে পারে।
বাস্তব উদাহরণ
একটি ছোট্ট শিশুর কান্না হঠাৎ থেমে যায় কেবল মায়ের মিষ্টি হাসিতে। আবার বাবার রাগী মুখ দেখে একই শিশু চুপসে যায়। এসব ছোট্ট মুহূর্তই প্রমাণ করে, মুখের অভিব্যক্তি শিশুর জন্য কতটা শক্তিশালী যোগাযোগের মাধ্যম।
আরও পড়ুন: মধুচক্র চালানোয় অভিযুক্ত অভিনেত্রী অনুষ্কা দাস! সেক্স র্যাকেট থেকে উদ্ধার বাংলা সিরিয়ালের আরও ২ নায়িকা! তুলকালাম মহারাষ্ট্রে
সব মিলিয়ে, একথা বলাই যায় যে, শিশুর প্রথম পাঠ্যবই বাবা-মায়ের মুখ। বই পরে আসবে, স্কুল পরে আসবে কিন্তু প্রাথমিক শিক্ষা শুরু হয় পরিবারের আবেগপূর্ণ পরিবেশ থেকেই। তাই অভিভাবকের উচিত সন্তানকে যথাসম্ভব ইতিবাচক পরিবেশে রাখা। কারণ এই অভিব্যক্তিগুলোই শিশুর মানসিক বিকাশ, আত্মবিশ্বাস এবং ভবিষ্যতের সম্পর্কের ভিত্তি রচনা করে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?