শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: সঞ্চারী কর ০৬ সেপ্টেম্বর ২০২৫ ০০ : ০৫Sanchari Kar
বর্ষার সর্দি-কাশির সমস্যা হওয়া একেবারেই সাধারণ ব্যাপার। আসলে বারবার আবহাওয়ার পরিবর্তন, ভাইরাল সংক্রমণ এবং দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতাই এর মূল কারণ। এই সময় নাক বন্ধ হয়ে গেলে শ্বাস নিতে কষ্ট হয় এবং সারাদিন কাজ করার শক্তিও ফুরিয়ে যায়। তবে যাঁরা বারবার এই সমস্যায় ভোগেন, তাঁরাই এর প্রকৃত যন্ত্রণা বুঝতে পারেন। এটি থেকে মুক্তি পেতে অনেকেই দামি ওষুধ খান। কিন্তু অনেক সময় এই ওষুধে বিশেষ উপকার না হলেও পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে। তাই এই সমস্যার থেকে রেহাই পেতে কিছু ঘরোয়া উপায় কাজে লাগানো যেতে পারে। এই উপায়গুলো শুধু কার্যকরই নয়, বরং দ্রুত আরামও এনে দেয়। জেনে নেওয়া সর্দি-কাশি থেকে মুক্তি পেতে চেষ্টা করার মতো ৫টি সহজ ও প্রাকৃতিক উপায়।
সর্দি থেকে মুক্তি পাওয়ার ঘরোয়া উপায়
ভাপ নেওয়া: সর্দি থেকে মুক্তি পেতে ভাপ নেওয়া একটি চমৎকার উপায়। এতে বন্ধ নাক খুলতে সাহায্য হয়। এজন্য একটি বড় পাত্রে গরম জল নিন এবং তাতে সামান্য ভিক্স বা টি-ট্রি অয়েল মিশিয়ে নিন। তারপর মাথায় তোয়ালে দিয়ে সেই ভাপ নিন। দিনে দু’থেকে তিনবার এই প্রক্রিয়া করলে ভাল উপকার পাওয়া যাবে।
নুন-জল দিয়ে গার্গল: নুন এবং গরম জলের গার্গল গলায় জমে থাকা কফ বার করতে সাহায্য করে এবং বন্ধ নাকের সমস্যায় আরাম দেয়। আধা গ্লাস গরম জলে এক চামচ নুন মিশিয়ে দিনে দুইবার গার্গল করুন। এটি সংক্রমণ কমাতেও কার্যকর।
গরম জল- মধু: এক গ্লাস গরম জলের এক চামচ মধু মিশিয়ে খেলে নাক খোলার সুবিধা হয়। মধুতে অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টিভাইরাল গুণ আছে, যা সর্দি-কাশির জীবাণু ধ্বংস করতে সাহায্য করে। দিনে দু’থেকে তিনবার এটি পান করা ভাল।
আদা-তুলসির চা: আদা এবং তুলসির ঔষধি গুণ সর্দি-কাশিতে ভীষণ উপকারী। কিছু আদা টুকরো এবং তুলসির কয়েকটি পাতা গরম জলে দিয়ে ফুটিয়ে নিন। ছেঁকে নিয়ে তাতে মধু মিশিয়ে গরম গরম পান করুন। এটি শুধু নাক খোলায় না, রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ায়।
সর্ষের তেল: বন্ধ নাক খুলতে সর্ষের তেল একটি দারুণ উপায়। এতে অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টিভাইরাল গুণ রয়েছে। ব্যবহারের আগে সামান্য গরম করে নিয়ে দুই নাকে কয়েক ফোঁটা দিন। এটি সঙ্গে সঙ্গে আরাম দেয় এবং নাক খুলে দেয়। দিনে অন্তত একবার এটি করতে পারেন।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?