মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

লাইফস্টাইল | বৃষ্টিতে প্রায়ই চুল ভিজছে? এই জল কি আদৌ ভাল নাকি আখেরে ক্ষতি হচ্ছে চুলের

সোমা মজুমদার | ০৫ সেপ্টেম্বর ২০২৫ ২২ : ১৬Soma Majumder

প্যাচপ্যাচে গরমের পর বর্ষা খানিকটা স্বস্তি নিয়ে আসে বটে! আর এবছর বৃষ্টি যেন বিদায় নিতেই চাইছে না। বৃষ্টির মরশুমে হাজির হয় একাধিক সমস্যা। বিশেষ করে এই সময়ে ত্বক-চুলের বারোটা বাজে। বৃষ্টির জলে চুল ভাল থাকে, এমনটা ধারণা বেশ প্রচলিত। তাই বৃষ্টিতে ভিজতেও পছন্দ করেন অনেকে। কিন্তু সত্যি কি বৃষ্টির জল চুলের জন্য উপকারী নাকি আখেরে ক্ষতি করে চুলের? আসুন জেনে নেওয়া যাক- 

বৃষ্টির জল সাধারণত অনেকটা ‘সফট ওয়াটার’ বা নরম ধরনের পজল হয়। এতে বিভিন্ন শক্তিশালী খনিজ লবণ যেমন ক্লোরিন, আয়রন বা ক্যালশিয়াম থাকে না। যা সাধারণ ট্যাপ বা কলের জলে থাকে। ফলে বৃষ্টির জলে চুল ভেজালে চুলে রুক্ষতা আসে না। চুল ও মাথার ত্বকের স্বাভাবিক পিএইচ মান ৪.৫ থেকে ৫.৫। বৃষ্টির জলের পিএইচ মানও প্রায় কাছাকাছি। ৫.৬। তাই বিশেষজ্ঞদের মত, এটি চুলের কিউটিকলকে ক্ষতি করে না, বরং খানিকটা পরিষ্কার করতে সাহায্য করে। যাদের চুল রুক্ষ-শুষ্ক প্রকৃতির, তাঁদের পরিশ্রুত বৃষ্টির জল ব্যবহার করলে চুলের জেল্লা বাড়তে পারে। 

তবে বৃষ্টির জল যে সবসময়ে উপকারী হবে এমনটা নয়। বিশেষ করে যে এলাকার বৃষ্টির জলে ধুলাময়লা, সালফার ডাই–অক্সাইড ইত্যাদি দূষিত উপাদান বেশি থাকে অর্থাৎ চলতি ভাষায় যাকে অ্যাসিড বৃষ্টি বলে সেটি চুলের জন্য মোটেই ভাল না। এই ধরনের বৃষ্টি মাথার ত্বকে  কিংবা ছত্রাকের ব্যাকটেরিয়ার সংক্রমণ করে শুরু করে চুল পড়া কিংবা খুশকির প্রবণতাও বাড়িয়ে দিতে পারে। এছাড়াও বর্ষাকালে বাতাসের আর্দ্রতা বেশি থাকে। ফলে ভেজা চুল না শুকালেই বিপদ। তাই যতই বৃষ্টির জলে ভিজুন না কেন, চুল শুকিয়ে নিতে ভুলবেন না। অনেক সময় চুলের গোড়ায় জীবাণু জমে চুলের গোঁড়াকে করে দিতে পারে দুর্বল।

সেক্ষেত্রে বৃষ্টির জলে ভিজলে অবশ্যই দ্রুত চুল শুকিয়ে নিন। প্রয়োজনে হেয়ার ড্রায়ার ব্যবহার করুন।  নিয়মিত হেয়ার ড্রায়ার ব্যবহার করলে চুল রুক্ষ্ম হয়ে যায়। হেয়ার ড্রায়ারের গরম হাওয়া মাথার ত্বকেরও ক্ষতি করে, চুলের গোড়াকেও নষ্ট করে। ভিজে চুল ক্লিপ দিয়ে আটকালে কিংবা বাঁধলেও চুলের গোড়া আলগা হয়ে যায়। 

নিয়মিত অয়েল ম্যাসাজ করতে পারেন। বৃষ্টির জল ব্যবহারের পর শ্যাম্পু ব্যবহার করুন। আর তারপর সবসময় কন্ডিশনার এবং সিরাম ব্যবহার করতে ভুলবেন না। চুলের স্বাস্থ্য ভাল রাখতে সপ্তাহে তিন দিন শ্যাম্পু এবং তারপরই কন্ডিশনার ও সিরাম ব্যবহার করা জরুরি। তবে চুলের গোড়ায় কিংবা মাথার ত্বকে ভুলেও কন্ডিশনার ব্যবহার করবেন না।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া