মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
নিজস্ব সংবাদদাতা | ০৫ সেপ্টেম্বর ২০২৫ ২১ : ৫১Sanchari Kar
লিভার ক্যানসারকে আর শুধু বয়স্ক মানুষ বা অতিরিক্ত ধূমপায়ী বা মদ্যপানকারীদের রোগ বলে মনে করা যায় না। এখন এমন তরুণদের মধ্যেও এর সংখ্যা বাড়ছে, যারা কখনও অ্যালকোহল সেবন করেন না। ৫ সেপ্টেম্বর ইনস্টাগ্রামে প্রকাশিত এক পোস্টে অনকোলজিস্ট ডা. সঙ্কেত মেহতা এই বাড়তি ঝুঁকির কারণগুলো ব্যাখ্যা করেছেন এবং কীভাবে নিজেকে সুরক্ষিত রাখা যায়, সেই বিষয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ শেয়ার করেছেন।
ডা. মেহতা সতর্ক করে বলেছেন যে, লিভার ক্যানসার আর শুধু বয়স্ক মানুষ বা অতিরিক্ত মদ্যপানকারীদের সমস্যা নয়। তিনি লিখেছেন, “ড্রিঙ্কারস?! জানেন কি, লিভার ক্যানসারের হার এখন তরুণদের মধ্যেও বাড়ছে। এমনকি যাঁরা একেবারেই অ্যালকোহল সেবন করেন না, তাঁদের মধ্যেও।”
তিনি বলেন, “বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) তথ্য অনুযায়ী, ১৯৯০ সালের পর থেকে লিভার ক্যানসারের সংখ্যা দ্বিগুণ হয়েছে। এর মধ্যে অনেক কেস ভাইরাল হেপাটাইটিসের সঙ্গে যুক্ত হলেও প্রায় ১৬% কেসের সঠিক কারণ অজানা। বেশিরভাগ ক্ষেত্রেই এগুলো নন-অ্যালকোহলিকদের মধ্যে হওয়া ফ্যাটি লিভার ডিজিজ থেকে দেখা যায়।”
ভারতে নন-অ্যালকোহলিক ফ্যাটি লিভার প্রায় ১৬–৩২% প্রাপ্তবয়স্ককে প্রভাবিত করে, অর্থাৎ প্রায় ১২ কোটি মানুষ এই সমস্যায় ভুগছেন। বিশ্বব্যাপী ১৫–৩৯ বছর বয়সীদের মধ্যে নন-অ্যালকোহলিক ফ্যাটি লিভারের হার ১৯৯০ সালে যেখানে ছিল ২৫%, তা ২০১৯ সালে বেড়ে দাঁড়িয়েছে ৩৮%। দক্ষিণ কোরিয়ায় প্রায় ৫০ লক্ষ তরুণ-তরুণীর উপর চালানো এক গবেষণায় দেখা গেছে, নন-অ্যালকোহলিক ফ্যাটি লিভার ক্যানসারের ঝুঁকি ১৩% বাড়িয়ে দেয়।
তাহলে হঠাৎ এত বাড়তি ঝুঁকির কারণ কী? ডা. সঙ্কেত মেহতা জানাচ্ছেন, এর মূল কারণ আমাদের জীবনযাত্রা এবং মেটাবলিক সমস্যা:
অলস জীবনযাপন
অতিরিক্ত খাওয়া ও মানসিক চাপ
ডায়াবেটিস এবং অন্যান্য মেটাবলিক রোগের বাড়তি হার
তবে সুসংবাদ হল, কিছু অভ্যাস পাল্টালে লিভারকে সুরক্ষিত রাখা সম্ভব।
ডা. মেহতার পরামর্শ, যদি ফ্যাটি লিভার থাকে, নিয়মিত লিভার টেস্ট করান।
শরীরচর্চা করুন, সুষম খাদ্য গ্রহণ করুন, ওজন এবং ব্লাড সুগার নিয়ন্ত্রণে রাখুন।
প্রাথমিক লক্ষণগুলির দিকে নজর দিন। যেমন অস্বাভাবিক ক্লান্তি, অস্বস্তি বা হালকা জন্ডিস।
ডা. মেহতার জোরাল বার্তা, “লিভার ক্যানসার শুধু মদ্যপানকারীদের নয়, অ্যালকোহল না খাওয়া লোকদেরও হতে পারে। তাই সময়মতো স্ক্রিনিং করলে জীবন বাঁচানো সম্ভব।”
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?