মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
সোমা মজুমদার | ০৫ সেপ্টেম্বর ২০২৫ ২০ : ০৭Soma Majumder
পুজোর আর ক’টা দিন বাকি। জামা-জুতোর নিত্যনতুন ট্রেন্ডের পসরা হাজির দোকানে। বাঙালির শ্রেষ্ঠ উৎসবে অংশ নিতে জোরকদমে শুরু হয়ে গিয়েছে প্রস্তুতি। আর পুজো মানেই বন্ধুবান্ধব, আত্মীয়-স্বজন, প্রিয়জনেদের সঙ্গে গেট টুগেদার, বাড়িতে জমিয়ে আড্ডা। অগোছালো ঘর নৈব নৈব চ! তাই নিজেদের নতুন সাজের সঙ্গে প্রয়োজন বাড়ির মেকওভারও।
দু-তিন দশক আগেও মা-ঠাকুমারা মহালয়ার আগে ঘর ঝাড়তে শুরু করতেন। সময়ের সঙ্গে আধুনিকতার ছোঁয়া লাগে গৃহসজ্জাতেও। তবে ঘর সাজানো মানেই অনেক খরচ, এমন ধারণা রয়েছে অনেকের মনেই। বিষয়টা সেরকম মোটেও নয়। প্রয়োজন শুধু বুদ্ধি, সৃজনশীলতা আর উপযুক্ত প্ল্যানিং, এতেই পুজোর আগে আপনার ঘর হয়ে উঠবে চেনার মধ্যেও অচেনা।
অপ্রয়োজনীয় জিনিস বাদ- অনেক বাড়িতেই জায়গা দখল করে রাখে অপ্রয়োজনীয় জিনিস। পুজোর আগে সেগুলিকে বাদ দিন। অনেক সময় বাচ্চাদের খেলনা মেঝেতে পড়ে থাকে। স্মৃতি হিসেবে রাখতে না চাইলে কাউকে দিয়ে দিন কিংবা ফেলে দিন।
রং বদলান- ঘরের রং বদলালে এক ছটকায় নতুন লুক চলে আসে। পুজোর আগে ঘর রং করাতে পারেন।। পুরো বাড়ি না করলেও শুধু ড্রয়িং রুম বা যে কোনও ঘরের একটি দেওয়ালও রং করাতে পারেন।
পেইন্টিং রাখুন ঘরে শৈল্পিক ছোঁয়া দিতে চাইলে দেয়ালে সুন্দর আঁকা ঝোলাতে পারেন। কম খরচেই এসব পেইন্টিং বিভিন্ন দোকানে পাওয়া যায়। তবে বিখ্যাত শিল্পীদের কাজ সংগ্রহ করতে গেলে খরচ একটু বেশিই পড়বে। ছোট ছোট ছবি এলোমেলো করে না ঝোলানোই ভাল।
ভোল বদলাবে পর্দা- ঘরের রং হালকা হলে পুজোর আগে একটু রংচঙে পর্দা লাগিয়ে নিতে পারেন। তাহলেই একঘেয়ে ঘরের সাজে আসবে নতুনত্ব। জুটের পর্দা ব্যবহার করতে পারেন। নানা রঙের পাটদড়ি পাওয়া যায়, অন্য ধরনের লুক আনতে সেগুলিও ঝুলিয়ে দিতে পারেন।
ঘরের ভিতর গাছ- গাছ ভালবাসলে, পুজোর আগে নতুন ইনডোর প্ল্যান্ট কিনতে পারেন। কিছুটা হলেও ঘরে থাকবে প্রকৃতির ছোঁয়া। অবশ্যই টবের যত্ন নিতে হবে। রকমারি রঙিন টবে স্ট্যান্ড রেখে ইন্ডোর প্ল্যান্ট দিয়ে সাজাতে পারেন। গোটা বাড়িতেই বেশ পজিটিভ এনার্জি চলে আসবে।
ঘর সাজাতে ফুল- কম খরচে ঘর সাজাতে ফুলের বিকল্প নেই। ঘরে ফুল রাখলে বেশ তরতাজা লাগে। একগুচ্ছ তাজা ফুল ঘরের এক কোণায় রাখলে ভাল থাকবে মন, উজ্জ্বল দেখাবে ঘরও। চাইলে অনেক ধরনের সুন্দর কৃত্রিম ফুলও কিনে আনতে পারেন। সৃজনশীলতার ছোঁয়ায় সেজে উঠবে ঘর।
কার্পেট-চাদর- বসার ঘরের আড্ডার জায়গায় মোটা তোষক থাকলে তার উপর গাঢ় রঙের চাদর বিছিয়ে দিন। তাতে রকমারি ডিজাইনের কুশন রাখলেই দারুণ লাগবে। সঙ্গে বাড়ির কার্পেটও বদলে নিতে পারেন।
সুগন্ধির ব্যবহার- ঘরকে প্রাণবন্ত করতে এয়ারফ্রেশনার ব্যবহার করুন। এতে মন সতেজ হবে, ঘরও হবে সুগন্ধময়। সুগন্ধি মোমবাতিও রাখতে পারেন। আসবাবপত্রর জায়গা পরিবর্তন আসবাবপত্রের জায়গা পরিবর্তন করলেও ঘরের লুক বদলে যায়। সঙ্গে আগের থেকে পরিষ্কার-পরিচ্ছন্নও লাগে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?