মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
সোমা মজুমদার | ০৫ সেপ্টেম্বর ২০২৫ ১৯ : ৪৫Soma Majumder
প্রাচীনকাল থেকেই হলুদ ভারতীয় রান্না ও আয়ুর্বেদ চিকিৎসায় ব্যবহৃত হয়ে আসছে। এর মধ্যে থাকা সক্রিয় উপাদান কারকিউমিন-এর গুণাগুণ নিয়ে বহু গবেষণা হয়েছে। সাম্প্রতিক কয়েকটি গবেষণা বলছে, সঠিক মাত্রায় হলুদ কিডনিকে বিভিন্ন ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা করতে পারে। রান্নায় হলুদ একটি অত্যন্ত অত্যাবশ্যকীয় উপাদান। আর্য়ুবেদে হলুদকে ওষুধ হিসাবে গণ্য করা হয়। আবার হলুদ আমাদের দেশের বিভিন্ন আচার-অনুষ্ঠানের নিয়মেও লাগে। সকালে উঠে খালি পেটে এক টুকরো কাঁচা হলুদ খেলে অনেক রকম রোগ থেকে মুক্তি পাওয়া সম্ভব। তাই অনেকেই রোজ সকালে কিংবা ভাতের পাতে কাঁচা হলুদ খান। আবার উপকারের কথা ভেবে রান্নাতেও বেশি হলুদ ব্যবহার করেন অনেকে। তবে হলুদের যেমন সুফল আছে, তেমনি অতিরিক্ত হলুদ খেলে স্বাস্থ্যের ঝুঁকিও রয়েছে।
কিডনির জন্য হলুদের উপকারিতা
১. প্রদাহ কমায়ঃ কারকিউমিনের অ্যান্টিঅক্সিড্যান্ট ও অ্যান্টি-ইনফ্লেমেটরি বৈশিষ্ট্য কিডনিতে প্রদাহ ও ক্ষয় কমাতে সাহায্য করে। এটি উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে এবং কিডনিতে প্রোটিন ক্ষয়ও কমায়।
২. বিষাক্ত রাসায়নিক থেকে সুরক্ষাঃ গবেষণায় দেখা গেছে, হলুদ কিডনিকে সিসপ্ল্যাটিন, জেন্টামাইসিন বা আরসেনিকের মতো ক্ষতিকর রাসায়নিক ও কিছু ওষুধজনিত ক্ষতি থেকে বাঁচাতে পারে।
৩. ডায়াবেটিক কিডনি রোগে সহায়কঃ ডায়াবেটিসজনিত কিডনি সমস্যায় নিয়মিত সীমিত পরিমাণ হলুদ খেলে প্রস্রাবে প্রোটিনের মাত্রা কমে এবং প্রদাহ নিয়ন্ত্রণে আসে।

অতিরিক্ত হলুদ খেলে ঝুঁকিও রয়েছে। যেমন-
১. কিডনিতে পাথর হওয়ার আশঙ্কাঃ হলুদের মধ্যে উচ্চমাত্রায় অক্সালেট থাকে, যা অতিরিক্ত খেলে কিডনিতে পাথর তৈরি হতে পারে।
২. সাপ্লিমেন্টের পার্শ্বপ্রতিক্রিয়াঃ বাজারে পাওয়া কারকিউমিন সাপ্লিমেন্ট অতিরিক্ত খেলে কিডনির ক্ষতি হয়। এমনকী কিডনি ফেইলিওর পর্যন্ত হতে পারে।
৩. ওষুধের সঙ্গে মিথস্ক্রিয়াঃহলুদ রক্ত পাতলা করার কাজ করে, আয়রন শোষণ কমিয়ে দিতে পারে এবং কিছু ওষুধের কার্যকারিতায় প্রভাব ফেলতে পারে।
চিকিৎসকদের মতে, রান্নায় স্বাভাবিকভাবে ব্যবহৃত হলুদ সাধারণত নিরাপদ এবং স্বাস্থ্যকর। কিন্তু সাপ্লিমেন্ট বা অতিরিক্ত খেলে বিভিন্ন ধরনের শরীরিক সমস্যা হতে পারে, বিশেষ করে কিডনির সমস্যা থাকলে হলুদ খাওয়ার পরিমাণ সীমিত রাখা উচিত।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?