সোমবার ২৭ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
আর্যা ঘটক | ০৫ সেপ্টেম্বর ২০২৫ ১৯ : ৩৩Arya Ghatak
আজকাল ওয়েবডেস্ক: গ্লেনডেল, ক্যালিফোর্নিয়ার রেনেসাঁস ইভেন্ট ভেন্যু। সেখানে ৩০ অগাস্ট শনিবার রাতে বিয়ের আনন্দ উদযাপন করছিলেন নবদম্পতি জর্জ ও নাদিন ফারাহাত। কিন্তু সেই আনন্দের রাত এক নিমেষে একটি হৃদয়বিদারক ঘটনায় রূপ নেয়। বিয়ের অনুষ্ঠানে এক অনাহূত প্রবেশ করে অতিথি সেজে বিয়ের উপহারের একটি বড় গিফট বক্স চুরি করে নিয়ে যায়। তাতে প্রচুর নগদ অর্থ ছিল ও চেক মিলিয়ে প্রায় ৮০ হাজার থেকে ১ লাখ ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭০ থেকে ৮৮ লাখ টাকা)।
সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, কালো পোশাক পরা এক টাকমাথা ব্যক্তি অনুষ্ঠানে প্রায় দেড় ঘণ্টা ধরে স্বাভাবিকভাবে ঘুরে বেড়াচ্ছিলেন। তিনি অতিথিদের সঙ্গে মিশেছেন, বাথরুমে গিয়েছেন, এমনকী নিজে একটি পানীয়ও অর্ডার করেন। তাঁকে বর-কনের আশপাশে ঘোরাঘুরি করতেও দেখা যায়। রাত ১১টার দিকে তিনি ভেন্যুতে প্রবেশ করেন এবং ধীরে ধীরে ঘুরে বেড়িয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।
অনুষ্ঠান যখন ধীরে ধীরে শেষের দিকে, সেই সময় সুযোগ বুঝে তিনি নগদ অর্থ ও চেক ভর্তি উপহারের বড় বাক্সটি তুলে নিয়ে দ্রুত অনুষ্ঠান থেকে বেরিয়ে যান। বাইরে তাঁর জন্য অপেক্ষা করছিল একটি কালো মারসিডিজ এসিউভি গাড়ি। তাতে চেপে অচিযুক্ত দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
স্থানীয় সময় ৩১ অগাস্ট রাত ১২:৫০ মিনিটে স্থানীয় গ্লেনডেল পুলিশ বিভাগ চুরির রিপোর্ট পায়। অভিযোগে সন্দেহভাজন ব্যক্তিকে ৪০ বছর বয়সী, মধ্যপ্রাচ্যীয় বা শ্বেতাঙ্গ বর্ণের একজন ব্যক্তি হিসেবে বর্ণনা করা হয়েছে। পুলিশ এখনও তাঁর পরিচয় শনাক্ত করতে পারেনি। তদন্ত জারি রয়েছে।
এই ঘটনার পর নাদিন ফারাহাত সংবাদমাধ্যম-কে জানিয়েছেন, 'যখন জানতে পারলাম কী হয়েছে, সঙ্গে সঙ্গে মিউজিক বন্ধ হয়ে যায়, পুরো অনুষ্ঠান থমকে যায়। আমি নাচের মেঝেতে বসে কাঁদছিলাম, আমার চারপাশে তখন আমার বন্ধুবান্ধব ও আত্মীয়রা ছিলেন।' তিনি আরও বলেন, 'এটা খুবই ভয়ানক যে কেউ আমাদের জীবনের এমন একটি বিশেষ মুহূর্তকে টার্গেট করল। এটা মেনে নেওয়া কঠিন যে কেউ এসে একটা ছায়ার মতো সব কিছু নিয়ে চলে গেল।'
আরও পড়ুন: অলৌকিক! ১১ ফুট গভীর গর্তে যাত্রী সহ গাড়ি হুড়মুড়িয়ে পড়ে, তবু সবাই বেঁচে ফেরে, কীভাবে? জানুন
বর জর্জ ফারাহাত বলেন, 'সবচেয়ে ভয়ঙ্কর দিক ছিল আমরা কেউ জানতাম না আর কী হতে পারত। আমাদের কপাল ভালো যে কেউ আহত হননি। এখন আমরা ইতিবাচক চিন্তা করার চেষ্টা করছি। আমাদের বিয়েটা উদযাপন করছি। এই ঘটনা ঘটার পরও।'
ভেন্যু কর্তৃপক্ষ রেনেসাঁস ব্যানকোয়েট হল এখনও এই ঘটনার কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। পরে ওই নব দম্পতি জানিয়েছেন, চোরের সন্ধানে সহায়তা করলে বা গ্রেপ্তারে সাহায্য করলে ৫,০০০ ডলার পুরস্কার দেওয়া হবে। যদিও পুলিশ এখনও চোরের পরিচয় প্রকাশ করতে পারেনি। সামাজিক মাধ্যমে অনেকেই মনে করছেন এটি একটি 'ইনসাইডার' বা ভেতরের কারও কাজ।
বর্তমানে পুরো ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত চলছে। সন্দেহভাজন ব্যক্তি এখনও অধরা। দ্রুত তাঁকে শনাক্ত করে আইনি পদক্ষেপ নেওয়া হবে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?