মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

লাইফস্টাইল | কমবে পেট ফাঁপা, নিমেষে সাফ পেটে জমে থাকা পুরনো ময়লা! রান্নাঘরের ৫ পরিচিত বীজেই গায়েব হবে গ্যাস-অম্বল

সোমা মজুমদার | ০৫ সেপ্টেম্বর ২০২৫ ১৯ : ১৮Soma Majumder

কথায় বলে, পেট ভাল থাকলে সব ভাল থাকে। পেটের সমস্যায় ভুগলে আরও অনেক শারীরিক জটিলতা দেখা দেয়। তালিকায় রয়েছে গ্যাস, অ্যাসিডিটি, অরুচি, ডায়ারিয়া, কোষ্ঠকাঠিন্য।  সারা বছরই অনেকে অন্ত্রের সমস্যায় ভোগেন। ইদানীং অনিয়ন্ত্রিত জীবনধারা, বাইরের খাবার খাওয়ার প্রতি ঝোঁক, শরীরচর্চার অভাব সহ আরও অনেক কারণে এই সমস্যা আরও বেড়েছে। পাকস্থলী, অন্ত্রে খাবার শোষিত হয়ে তা মলদ্বারের মাধ্যমে বাইরে বেরিয়ে আসে। এই প্রক্রিয়াটি সঠিকভাবে না হলেই কোষ্ঠকাঠিন্য হয়। যা থেকে শুরু হয় পেট ফাঁপা, গ্যাস, অম্বল সহ বিভিন্ন সমস্যা। বিশেষজ্ঞদের মতে, ওষুধ না খেয়ে এর সমাধান পাওয়া সম্ভব। রান্নাঘরেরই রয়েছে কিছু পরিচিত বীজ যা হজমশক্তি বাড়াতে, অন্ত্রকে সুস্থ রাখতে এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে কার্যকর ভূমিকা পালন করে। 

১. তিলঃ ভরপুর ফাইবারে পূর্ণ তিল কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করে এবং অন্ত্রে ভাল ব্যাকটেরিয়া বৃদ্ধিতে সহায়তা করে। তাছাড়া এতে ক্যালশিয়াম ও জিঙ্কও রয়েছে, যা হাড় ও রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য উপকারী।

আরও পড়ুনঃ স্ত্রীর 'ওইটা' বেশি হলেই পুরুষদের সুখী দাম্পত্য! নয়া গবেষণার তথ্য জানলে চমকে যাবেন দম্পতিরা

২. কুমড়োর বীজঃ এই বীজ শুধু সুস্বাদুই নয়, স্বাস্থ্যকরও বটে। এতে আছে প্রচুর ফাইবার, জিঙ্ক ও অ্যান্টিঅক্সিড্যান্ট। জিঙ্ক রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। একইসঙ্গে ঘুমের মান ঠিক রাখতেও সাহায্য করে, যা হজমশক্তি বাড়ানোর জন্যও জরুরি।

৩. ফ্ল্যাক্স সিডঃ ফ্ল্যাক্স সিডে অ্যান্টিঅক্সিড্যান্ট সমৃদ্ধ এবং এতে রয়েছে লিগন্যান। এগুলো অন্ত্রে প্রদাহ কমায়, হরমোনের ভারমাস্য বজায় রাখতে সহায়তা করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করে। গবেষণায় প্রমাণিত হয়েছে, এই বীজ হরমোনের হেরফের সামাল দিতে পারে। কোষ্ঠকাঠিন্য হোক বা কোলেস্টেরলের সমস্যা, ফ্ল্যাক্স সিড সব শারীরিক সমস্যার সমাধান করে দিতে পারে। 

৪. চিয়া বীজঃ স্বাস্থ্য নিয়ে সচেতন, অথচ চিয়া বীজের নাম শোনেননি, এমন মানুষ প্রায় নেই। পুষ্টিবিদেরা বলছেন, আকারে ছোট হতে পারে কিন্তু এই বীজের গুণ অনেক। এই বীজে উপস্থিত দ্রবণীয় ফাইবার অন্ত্রে উপস্থিত ভাল ব্যাকটেরিয়া বৃদ্ধি করে এবং মলত্যাগ সহজ করে। এই স্বাস্থ্যকর বীজে ফাইবার, প্রোটিন, ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিডের ভাল সমন্বয় রয়েছে। ফলে এতে পেট দীর্ঘক্ষণ ভরা থাকে ও কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি মেলে। 

৫. সবজা বীজঃ দেখতে অনেক চিয়া সিডের মতো হলেও এটি কিন্তু আলাদা। তবে চিয়া সিডের মতই খুবই উপকারী হল সবজা সিড। এই বীজের মধ্যে একাধিক গুণ রয়েছে। রয়েছে প্রয়োজনীয় পুষ্টি, খনিজ। যে কারণে এটি শরীর ঠিক রাখতে সাহায্য করে। সবজার বীজ বা তুলসীর বীজ কোষ্ঠকাঠিন্যের জন্য খুবই কার্যকর। এই বীজগুলি কেবল মল নরম করে না বরং অন্ত্র পরিষ্কার করতে এবং বিষমুক্ত করতেও সাহায্য করে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া