মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
আকাশ দেবনাথ | ০৫ সেপ্টেম্বর ২০২৫ ১৭ : ৩৩Akash Debnath
আজকাল ওয়েবডেস্ক: বয়স বাড়লেই ত্বকে তার ছাপ পড়বে। কিন্তু তাই বলে মধ্যতিরিশেই ষাট বছরের বৃদ্ধা লাগলে তো মুশকিল। তাই অল্পবয়সে বলিরেখা কমানো খুবই জরুরি। অনেকেই মনে করেন ত্বক টানটান রাখতে বোধহয় নিয়ম করে পার্লারে যেতে হয়। এই ধারণা মোটেও ঠিক নয়। সঠিক পদ্ধতি জানলে ঘরোয়া উপাদানই যথেষ্ট। বাড়িতে থাকা আমন্ড অয়েল এবং চাল দিয়েই কাজের কাজ হতে পারে। দেখে নিন কীভাবে এই দুই উপকরণ দিয়ে বয়সের ছাপ মুছে ফেলবেন।
চাল ধোয়া জল এবং আমন্ড অয়েল
উপকারিতা: চাল ধোয়া জলে অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন থাকে যা ত্বককে উজ্জ্বল করে, টানটান করে এবং বলিরেখা কমাতে সাহায্য করে। আমন্ড অয়েল ত্বককে ময়েশ্চারাইজ করে এবং পুষ্টি দেয়, যা ত্বককে মসৃণ রাখতে সাহায্য করে।
আরও পড়ুন: মধুচক্র চালানোয় অভিযুক্ত অভিনেত্রী অনুষ্কা দাস! সেক্স র্যাকেট থেকে উদ্ধার বাংলা সিরিয়ালের আরও ২ নায়িকা! তুলকালাম মহারাষ্ট্রে
ব্যবহার করার পদ্ধতি
১। প্রথমে, কিছুটা চাল ভাল করে ধুয়ে নিন এবং সেই জল একটি পাত্রে রেখে দিনঅন্তত ৩০ মিনিট।
২। এই জল ছেঁকে আলাদা করে নিন।
৩। রাতে ঘুমানোর আগে, এই চাল ধোয়া জল তুলোর সাহায্যে পুরো মুখে লাগান।
৪। জল শুকিয়ে গেলে, কয়েক ফোঁটা আমন্ড অয়েল হাতে নিয়ে মুখে হালকাভাবে মালিশ করুন।
৫। সারা রাত রেখে সকালে মুখ ধুয়ে ফেলুন।
চালের গুঁড়ো এবং আমন্ড অয়েলের মাস্ক
উপকারিতা: চালের গুঁড়ো ত্বকের মৃত কোষ সরিয়ে ত্বককে পরিষ্কার করে এবং মসৃণ করে। আমন্ড অয়েল ত্বককে ময়েশ্চারাইজ করে এবং বলিরেখা কমাতে সাহায্য করে।
ব্যবহার করার পদ্ধতি
১। ২ চামচ চালের গুঁড়োর সঙ্গে ১ চামচ আমন্ড অয়েল মিশিয়ে একটি ঘন পেস্ট তৈরি করুন।
২। এই মাস্কটি আপনার মুখে এবং ঘাড়ে লাগান।
৩। ১৫-২০ মিনিট রেখে হালকা গরম জল দিয়ে ধুয়ে ফেলুন।
৪। ভাল ফলাফলের জন্য সপ্তাহে ২-৩ বার ব্যবহার করতে পারেন।
আরও পড়ুন: মধুচক্র চালানোয় অভিযুক্ত অভিনেত্রী অনুষ্কা দাস! সেক্স র্যাকেট থেকে উদ্ধার বাংলা সিরিয়ালের আরও ২ নায়িকা! তুলকালাম মহারাষ্ট্রে
ভাত এবং আমন্ড অয়েলের পেস্ট
উপকারিতা: রান্না করা ভাত চটকে আমন্ড অয়েলের সঙ্গে মিশিয়ে লাগালে ত্বক নরম ও মসৃণ হয়। এটি ত্বকের স্থিতিস্থাপকতা বাড়াতে এবং বলিরেখা কমাতে সাহায্য করে।
ব্যবহার করার পদ্ধতি
১। সামান্য রান্না করা ভাত ভাল করে চটকে নিন।
২। এর সঙ্গে ১ চামচ আমন্ড অয়েল মিশিয়ে মসৃণ পেস্ট তৈরি করুন।
৩। এই পেস্ট মুখে ও ঘাড়ে লাগিয়ে ২০ মিনিট রাখুন।
৪। তারপর হালকা গরম জল দিয়ে ধুয়ে ফেলুন।
আরও পড়ুন: মধুচক্র চালানোয় অভিযুক্ত অভিনেত্রী অনুষ্কা দাস! সেক্স র্যাকেট থেকে উদ্ধার বাংলা সিরিয়ালের আরও ২ নায়িকা! তুলকালাম মহারাষ্ট্রে
কিছু অতিরিক্ত টিপস
সব সময় খাঁটি এবং ভাল মানের আমন্ড অয়েল ব্যবহার করুন।
ত্বকে কোনও রকম অ্যালার্জি বা অস্বস্তি হলে ব্যবহার করা বন্ধ করে চিকিৎসকের পরামর্শ নিন।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?