মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
রিয়া পাত্র | ০৫ সেপ্টেম্বর ২০২৫ ১৭ : ৩০Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: যুবতীর মা, মেয়েকে খুঁজে না পেয়ে নিখোঁজ মামলা দায়ের করেছিলেন। পুলিশ তদন্তে নেমে, ওই মেয়ের টুকরো টুকরো দেহাংশের কথা জানতে পারল, যা শহর জুড়ে ছড়িয়ে দিয়েছেন তাঁর স্বামী। মহারাষ্ট্রের ঘটনা সম্পর্কে পুলিশ জানিয়েছে, মহারাষ্ট্রের ভিওয়ানি শহরে সম্প্রতি এক ব্যক্তি তাঁর স্ত্রীকে খুন করে তাঁর দেহ ১৭ টুকরো করে কেটে ফেলেছেন বলে অভিযোগ। কসাইখানা এলাকায় প্রথমে ওই যুবতীর কাটা মাথা উদ্ধার হয়। এই ঘটনায়, ওই যুবতীর স্বামী, অভিযুক্ত ব্যক্তির নাম তাহা। যদিও এখনও স্ত্রীকে নৃশংস খুনের স্পষ্ট কারণ জানা যায়নি। পুলিশ সূত্রে খবর, তাহা নামের ওই ব্যক্তি পুলিশি জেরাতেও বারেবারে নিজের বক্তব্য, বয়ান বদল করছেন।
৩০শে আগস্ট ইদগাহ রোড বস্তি ও কসাইখানা এলাকার কাছে যে মাথা উদ্ধার হয়, প্রাথমিকভাবে জানা যায়, ওই যুবতীর বয়স ২৫ থেকে ২৮। ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে তাহা নামের ওই যুবককে। সর্বভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন সূত্রে খবর, তদন্তের সময় তাহা পুলিশকে জানিয়েছেন স্ত্রী পারভীন ওরফে মুসকান মোহাম্মদ তাহা আনসারিকে খুন করে, দেহ ১৭ টুকরো করেছিলেন এবং সেইসব টুকরো শহরের নানা স্থানে ছড়িয়ে দেন তিনি।
এখনও পুলিশ যুবতীর দেশের বাকি অংশগুলি উদ্ধার করতে পারেনি। সূত্রের খবর, বাকি দেহাংশগুলি খুঁজে বের করার জন্য মহারাষ্ট্র পুলিশ ড্রোন এবং দমকল বাহিনী মোতায়েন করেছে। বেশকয়েকদিন ধরে মেয়ের খোঁজ না মেলার পর, মুসকানের মা হানিফা খান পুলিশে অভিযোগ দায়ের করেন। তারপরেই সামনে আসে গোটা ঘটনা। ভৈওয়াদা থানার সিনিয়র ইন্সপেক্টর অশোক রতনপাড়খির মতে, হানিফা দাবি করেছেন যে তাঁর মেয়েকে দু' দিন ধরে ফোন করেও পাননি তিনি। জামাইকেও ফোনে পাননি। তারপরেই তিনি পুলিশে অভিযোগ দায়ের করেন। পুলিশ যে কাটা মুণ্ডু দেখিয়েছেন হানিফাকে, তা দেখে মেয়েকে শণাক্ত করেছেন তিনি।
আরও পড়ুন: অগ্নিমিত্রা পালের ব্রেন স্ট্রোক, শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে বিজেপি নেত্রীকে
এর আগে, দেশ টুকরো করে ছড়িয়ে দেওয়ার ঘটনা ঘটেছিল কর্ণাটকে। ৭ আগস্ট, সকালবেলা। হাড়হিম কাণ্ড কর্ণাটকের গ্রামে। দিনের শুরুতেই গ্রামের মধ্যে তুমুল শোরগোল। কারণ? একটি কুকুর এক মহিলার কাটা মুণ্ডু মুখে নিয়ে ঘোরাঘুরি করছিল। পথের মধ্যেই কুকুরের মুখে মানুষের মুণ্ডু দেখে শিউরে উঠেছিলেন সকলে। এর কিছুক্ষণ পর কয়েক কিলোমিটার দূরে একটি হাত দেখতে পান গ্রামবাসীরা। যা দেখে রীতিমতো আঁতকে ওঠেন সকলে।
এর কিছুক্ষণ পর আবারও হাড়হিম করা দৃশ্য দেখতে পান সকলে। সেই ঘটনাস্থল থেকে আরও খানিকটা দূরে সেই মহিলার দেহের আরও টুকরো এবং কাটা মুণ্ডুর খানিকটা অংশ পড়েছিল এক একপাশে। সেদিনই দশটি আলাদা আলাদা জায়গা থেকে সেই মহিলার দেহের টুকরো উদ্ধার করে পুলিশ। ঘটনাটি যে আর পাঁচটা সাধারণ ঘটনা নয়, তা প্রথমেই বুঝতে পেরেছিলেন গ্রামবাসীরা ও পুলিশ। সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে কর্ণাটকের তুমাকুরু জেলায়। পুলিশ জানিয়েছে, কোরাতাগেরে গ্রামের মধ্যে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ঘটনাটি ঘিরে। যদিও খুনের নেপথ্যে কী কারণ, এবং কে বা কারা খুনে জড়িত, তা এখনও জানা যায়নি। জোরকদমে তদন্ত শুরু করে পুলিশ।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?