মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

লাইফস্টাইল | হৃদরোগ থেকে ডায়াবেটিস, শরীরে কি বাসা বেঁধেছে কোনও বড় রোগ? ইঙ্গিত দিতে পারে আপনার গলার মাপ, কখন সতর্ক হবেন?

সোমা মজুমদার | ০৫ সেপ্টেম্বর ২০২৫ ১৬ : ০৯Soma Majumder

শুধু ওজন বা বিএমআই নয়, বর্তমানে স্বাস্থ্যঝুঁকি বোঝার আরেকটি সহজ উপায় খুঁজে পেয়েছেন বিশেষজ্ঞরা। যা হল গলার পরিধি। সাম্প্রতিক গবেষণা বলছে, একজন মানুষের হৃদরোগ, ডায়াবেটিস এমনকী ঘুমজনিত সমস্যার ঝুঁকি কতটা তা গলার আকার দেখে বোঝা যায়। গলার মাপ এখন আর শুধু পোশাকের হিসাব নয়, এটি হতে পারে আপনার শরীরের স্বাস্থ্যঝুঁকির সতর্কবার্তা। বিশেষজ্ঞদের মতে, নিয়মিত গলার পরিধি মেপে রাখা এবং জীবনধারায় সচেতন পরিবর্তন আনলেই বড় রোগের ঝুঁকি অনেকটা কমানো সম্ভব।

কেন গলার পরিধি গুরুত্বপূর্ণ? আসলে গলার চারপাশে যে ফ্যাট জমে, তাকে শুধু বাহ্যিক ফ্যাট নয়, ভিসেরাল ফ্যাট ধরা হয়। এটি শরীরের ভেতরে অঙ্গপ্রত্যঙ্গ ঘিরে জমে গিয়ে নানা বিপজ্জনক রোগের কারণ হতে পারে। এই ফ্যাট রক্তে অতিরিক্ত ফ্যাটি অ্যাসিড ছড়িয়ে দেয়। এর ফলে ইনসুলিন রেসিস্ট্যান্স, উচ্চ রক্তচাপ, এবং দীর্ঘস্থায়ী প্রদাহ দেখা দেয়। ধীরে ধীরে এগুলো হৃদরোগ ও টাইপ-২ ডায়াবেটিসের ঝুঁকি বাড়িয়ে তোলে।

আরও পড়ুনঃ অর্থ-সম্পদ থেকে শান্তি,কচ্ছপের মূর্তিই আনবে সব! বাড়িতে কোথায় রাখলে আসবে সৌভাগ্য?

কোন মাপে ঝুঁকি বেশি

পুরুষদের ক্ষেত্রে গলার মাপ ৪৩ সেমি (১৭ ইঞ্চি) বা তার বেশি হলে ঝুঁকি বেড়ে যায়। মহিলাদের ক্ষেত্রে ৩৫–৩৬ সেমি (১৪–১৫.৫ ইঞ্চি) হলেই সতর্ক হওয়ার প্রয়োজন। গবেষকরা জানিয়েছেন, এই মাপ অতিক্রম করলে হৃদযন্ত্রের অনিয়মিত স্পন্দন, উচ্চ কোলেস্টেরল, এবং স্লিপ অ্যাপনিয়া-র ঝুঁকি মারাত্মকভাবে বেড়ে যায়।

বিএমআই-এর সীমাবদ্ধতা

বিএমআই (বডি মাস ইনডেক্স) শরীরের ওজন-উচ্চতার অনুপাত জানায় বটে, কিন্তু শরীরে কোথায় ফ্যাট জমছে তা বলে না। অনেক সময় পেট বা কোমরের মাপ বদলালেও গলার মাপ স্থিতিশীল থাকে। তাই গলার মাপ একটি নির্ভরযোগ্য সূচক হিসেবে কাজ করতে পারে। বিশেষজ্ঞদের মতে, বিএমআই-এর পাশাপাশি গলার পরিধি মাপলে স্বাস্থ্যঝুঁকি আরও নির্ভুলভাবে ধরা যায়।

কীভাবে ঝুঁকি কমাবেন

*নিয়মিত ব্যায়াম—বিশেষ করে কার্ডিও ও ওয়েট ট্রেনিং করলে গলার ফ্যাট কমে।

*সুষম খাদ্য—তেল-চর্বি কম এবং শাকসবজি, ফল, ডাল ও প্রোটিনভিত্তিক খাবার খাওয়া প্রয়োজন।

*পর্যাপ্ত ঘুম—ঘুমের অভাব বিপাক ও হরমোনের ভারসাম্য নষ্ট করে, যা ওজন ও গলার মাপ বাড়াতে পারে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া