মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | স্ত্রী বলার পরেও 'ওইটা' আনতে ভুলে গিয়েছিলেন স্বামী, বর-শ্বশুরকে লাথি, বেল্ট দিয়ে বেধড়ক মার বউয়ের

রিয়া পাত্র | ০৫ সেপ্টেম্বর ২০২৫ ১৬ : ০৫Riya Patra

আজকাল ওয়েবডেস্ক: স্ত্রী বলেছিলেন বারবার, তারপরেও কোনওক্রমে ভুলে গিয়েছিলেন স্বামী। ব্যাস। তাতেই একেবারে লণ্ডভণ্ড পরিস্থিতি ঘরে। স্বামী-শ্বশুরকে লাথি, চড়, এমনকি বেল্ট দিয়েও মেরেছেন বলে অভিযোগ উঠল স্ত্রীর বিরুদ্ধে। উত্তরপ্রদেশের ওই পরিবারের অন্দরের ঘটনার ভিডিও এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। সেই ভিডিও দেখে আঁতকে উঠছেন কেউ কেউ। কেউ কেউ প্রমাদ গুনছেন। কেউ আবার বলছেন, এই ভিডিও থেকেই শিক্ষা নিচ্ছেন, এমন ভুল করবেন না আর। 

জানা গিয়েছে পিলিভিতের পুরানপুর এলাকার এই পরিবারের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে ব্যাপকহারে। ঠিক কী ঘটেছে? জানা গিয়েছে, সঙ্গীতা নামে এক বিবাহিত মহিলা সামোসা খাওয়ার ইচ্ছা প্রকাশ করেন। অর্থাৎ শিঙাড়া খেতে চেয়েছিলেন। ভাজাভুজি খাওয়া কতটা ভাল, খারাপ তা নিয়ে আলোচনা শুরু হয়। অভিযোগ, স্বামী নাকি বাজারে গেলেও, শিঙাড়া নিয়ে আসেননি। তা নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বিবাদও হয় অল্প বিস্তর। ঘটনাটি মূলত ৩০ আগস্টের। বিবাদ প্রথমদিকে অল্প বিস্তর থাকলেও, পরে তা ব্যাপক আকার নেয় কিছুক্ষণেই। 

আরও পড়ুন: হাত ভর্তি মেহেন্দি বউমার, আচমকা রান্নাঘরে ঢুকে যা করলেন শ্বশুর, ভিডিও দেখছেন হাজার হাজার মানুষ...

 

জানা যায়, ঝামেলা এমন আকার নেয়, যে পরিস্থিতি ঠিক না করতে তখন স্ত্রী তার বাবা-মা, ঊষা এবং রামলাদতেকে তার বাড়িতে ডেকে পাঠান। এতদূর পর্যন্ত সব ঠিক থাকলেও, কাহিনি অন্য মোড় নেয় সঙ্গীতার বাবা-মা আসায়। তাঁরা দু' জনকে চুপ না করিয়ে  সঙ্গীতার বাবা মা শিবম অর্থাৎ সঙ্গীতার স্বামী এবং তাঁর শ্বশুরকে গালিগালাজ করেন বলে অভিযোগ। অভিযোগ ওঠে মারধোর করার। 

সূত্রের খবর, উত্তেজনা এতটাই বেড়ে যায় যে পিলিভিট জেলার ভগবন্তপুরের আনন্দপুর গ্রামের বাসিন্দা বিজয় কুমার পরের দিন পঞ্চায়েতে মামলাটি নিয়ে যান। ৩১শে আগস্ট, প্রাক্তন গ্রামপ্রধান অবধেশ শর্মার উপস্থিতিতে পরিস্থিতি নিয়ে আলোচনা এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য একটি পঞ্চায়েত-স্তরীয় বৈঠক বসে। প্রাথমিকভাবে, বিষয়টি মীমাংসার দিকে এগিয়ে যাচ্ছে বলে মনে হয়েছিল। কিন্তু পরিস্থিতি বদলে যায় এবং বিষয়টি অমীমাংসিত থাকে।

আরও পড়ুনপাঞ্জাবের বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াল প্রীতি জিন্টার দল, ৩৩ লক্ষ টাকা দান করল পাঞ্জাব কিংস...

অভিযোগ, আলোচনাতেও বিষয়টি নিষ্পত্তি হয়নি। উল্টে আবারও, পুত্রবধূ, তাঁর মা, বাবা এবং মামা রামটোতর শিবমকে আক্রমণ করেন। বিজয় যখন শিবমকে রক্ষা করতে যান বলে অভিযোগ, তখন তাঁকে এবং তাঁর ছেলেকে সেখানে নির্মমভাবে মারধোর করা হয়। পরিস্থিতি ক্রমেই খারাপ হওয়ার পর, অবশেষে, বিজয় পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন এবং ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

এফআইআর-এ, বৃদ্ধ ব্যক্তি অভিযোগ করেছেন যে, তিনি ২২ মে সেহরামাউ উত্তর পুলিশ স্টেশনের অধীনে তাঁর ছেলের বিয়ে দিয়েছিলেন। ৩০ আগস্ট, তাঁর পুত্রবধূ তাঁর ছেলে শিবমকে সামোসা আনতে বলেন। শিবম তা আনতে ভুলে যান কোনও প্রকারে। সেখান থেকেই শুরু বিবাদ। সঙ্গীতা সেই রাতে রেগে কিছু খাবার খাননি। কিন্তু রাত পেরিয়ে গেলেও, বিতর্ক থামেনি। এমটাই বোড় আকার নেই ওই বিবাদ, শিবমকে হাসপাতালে ভর্তি হতে হয়। জানা যায়, সঙ্গীতা শিবম এবং তাঁর বাবাকে লাথি, চড় এমনকি বেল্ট দিয়েও মারেন। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া