শনিবার ২৫ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
অভিজিৎ দাস | ০৫ সেপ্টেম্বর ২০২৫ ১৫ : ৩৭Abhijit Das
আজকাল ওয়েবডেস্ক: রাজ্য বিজেপি সাধারণ সম্পাদক তথা বিধায়ক অগ্নিমিত্র পাল শুক্রবার ভোর রাতে ব্রেন স্ট্রোক হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। তাঁকে শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে বর্তমানে শারীরিক পরিস্থিতি খানিকটা স্থিতিশীল বলেই হাসপাতাল সূত্রে খবর। তাঁর শারীরিক পরিস্থিতির ক্রমশ উন্নতি হচ্ছে বলেই জানিয়েছেন চিকিৎসকরা। হাসপাতাল সূত্রে আরও খবর, শারীরিক পরিস্থিতির উপর নজর রেখে আগামী সোমবার হয়তো তাঁকে ছেড়ে দেওয়া হবে। তবে কেন এমন ঘটনা ঘটলো সেটা স্পষ্ট করে ডাক্তাররা কিছু না বললেও মানসিক প্রচন্ড চাপ ও উত্তেজনার কারণে এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছে চিকিৎসকরা।
জানা গিয়েছে, গতকাল রাতে অগ্নিমিত্রা পালকে হাসপাতালে নিয়ে আসা হয়। রাতেই সিটি স্ক্যানে ধরা পড়ে তাঁর মাইল্ড ব্রেন স্ট্রোক হয়েছে। তবে অবস্থা গুরুতর নয়। তবে চিকিৎসকরা ঝুঁকি না নিয়ে তাঁকে তিনদিন হাসপাতালে রাখার সিদ্ধান্ত নেন। একজন নিউরোমেডিসিন চিকিৎসকের অধীনে হাসপাতালে ভর্তি আছেন তিনি। ব্রেন স্ট্রোক হলেও বিপদমুক্ত অগ্নিমিত্রা, জানিয়েছেন চিকিৎসকেরা।
গত মাসেও আসানসোল দক্ষিণের বিধায়ককে শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে হাসপাতালে ভর্তি করতে হয়েছিল। গত ২১ আগস্ট আসানসোলে একটি দলীয় কর্মসূচিতে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন অগ্নিমিত্রা। বিজেপি সূত্রে খবর, পশ্চিম বর্ধমান জেলার আসানসোলে বিজেপি নেত্রীর বেশ কয়েকটি কর্মসূচি ছিল। তবে হঠাৎ করেই তাঁর শ্বাসকষ্ট শুরু হয়। পরিস্থিতি গুরুতর হওয়ায় ওই দিন মধ্যরাতে তাঁকে কলকাতায় ফিরিয়ে আনা হয় এবং ইএম বাইপাসের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতির কারণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কর্মসূচিতে অগ্নিমিত্রা উপস্থিত থাকতে পারবেন না কি না তা নিয়ে সন্দেহ তৈরি হয়েছিল।
উল্লেখ্য, অগ্নিমিত্রার আগে সম্প্রতি আরও একজন গুরুত্বপূর্ণ বিজেপি নেতা শারীরিক অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এই বছরের শুরুতে, বিজেপির তমলুক সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় অসুস্থ হয়ে পড়েন এবং হাসপাতালে ভর্তি হন। তাঁকে কলকাতার আলিপুর এলাকার একটি বেসরকারি হাসপাতালে আইসিইউতে রাখা হয়েছিল। পরে, তার অবস্থার অবনতি হওয়ায় তাঁকে দিল্লির এইমস-এ স্থানান্তরিত করা হয়। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের প্যানক্রিয়াটাইটিস এবং গ্যাস্ট্রোএন্টেরাইটিস ধরা পড়ে। দীর্ঘ চিকিৎসার পর তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?