মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
সোমা মজুমদার | ০৫ সেপ্টেম্বর ২০২৫ ১৩ : ৪০Soma Majumder
বিশ্বের অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে অন্যতম শক্তিশালী দেশ জার্মানিতে। সেখানেই উদ্বেগজনক হারে বেড়ে চলেছে গৃহহীন মানুষের সংখ্যা। চলতি বছরে সেদেশের রিপোর্ট অনুযায়ী, প্রায় পাঁচ লাখ ৩১ হাজার ৬০০ মানুষের স্থায়ী আবাসন নেই। এই সংখ্যা গত কয়েক বছরে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। প্রচণ্ড ঠান্ডায় রাত কাটাতে হয় অসংখ্য মানুষকে। অসহায় গৃহহীনদের জন্য এক অভিনব উদ্যোগ নিয়েছে জার্মানি। বেশ কয়েক বছর ধরে সেদেশের উল্ম শহরে গৃহহীন মানুষদের জীবন রক্ষা করতে শুরু হয়েছে এক অনন্য উদ্যোগ।
প্রযুক্তি ও মানবিকতার মেলবন্ধনে তৈরি হয়েছে ‘উল্মার নেস্ট’। একদল স্থানীয় ডিজাইনার, ইঞ্জিনিয়ার ও সমাজকর্মীর যৌথ প্রচেষ্টায় এই বিশেষ ঘুমানোর ক্যাপসুল তৈরি করা হয়েছে। যা সৌরশক্তি দ্বারা চালিত এবং শীতের রাতে গৃহহীনদের নিরাপদ আশ্রয় দিচ্ছে।
আরও পড়ুনঃ পোষ্যকে নিয়ে বেড়াতে যেতে চান? কোন কোন বিষয় মাথায় রাখলে দুর্দান্ত কাটবে ছুটির দিন?
কেন প্রয়োজন হলো ‘উল্মার নেস্ট’? ইউরোপের শীতকালে তাপমাত্রা নেমে যায় হাড়কাঁপানো স্তরে। গৃহহীন মানুষেরা খোলা আকাশের নিচে বা সেতুর তলায় রাত কাটাতে গিয়ে প্রায়ই জীবনহানির ঝুঁকিতে থাকেন। যদিও শহরগুলোতে আশ্রয়কেন্দ্র রয়েছে, তবুও অনেক গৃহহীন ব্যক্তি সেখানে যেতে চান না। কারণ হিসেবে তাঁরা উল্লেখ করেন ব্যক্তিগত নিরাপত্তাহীনতা, গোপনীয়তার অভাব, পোষা প্রাণী নিয়ে আশ্রয়কেন্দ্রে প্রবেশের নিষেধাজ্ঞা। আর এই সব সমস্যার বিকল্প হিসেবেই তৈরি করা হয়েছে উল্মার নেস্ট। যা এখন জরুরি আশ্রয় হিসেবে কাজ করছে।
উল্মার নেস্টের বৈশিষ্ট্য ঠিক কী? ক্যাপসুলটি সম্পূর্ণ শীতনিরোধক ও আবহাওয়াবান্ধব। ফলে ঠান্ডা, তুষারপাত, বৃষ্টি কিংবা ঝোড়ো হাওয়া থেকেও সুরক্ষা পাওয়া যায়। এতে রয়েছে সৌরপ্যানেল, যা ভেতরে আলো জ্বালানো, গরম রাখার ব্যবস্থা এবং বায়ুচলাচল নিয়ন্ত্রণ করে। ব্যবহারকারীরা ভেতর থেকে দরজা লক করতে পারেন। এটি তাঁদের জন্য বাড়তি নিরাপত্তা ও ব্যক্তিগত গোপনীয়তা নিশ্চিত করে।
সেন্সরের মাধ্যমে ক্যাপসুলের ভেতরের তাপমাত্রা ও আর্দ্রতা মাপা যায়। এমনকী ব্যবহারের তথ্য সমাজকর্মীরা পেয়ে যান, তবে এতে গোপনীয়তা নষ্ট হয় না। এর আকার ছোট ও হালকা, ফলে সহজেই শহরের বিভিন্ন স্থানে স্থাপন করা যায়।
২০১৯-২০২০ সালের শীতকাল থেকে পরীক্ষামূলকভাবে চালু হওয়া এই প্রকল্প। যা ইতিমধ্যেই আন্তর্জাতিক মহলে আলোড়ন ফেলেছে। বিশেষজ্ঞদের মতে, প্রযুক্তি ও সামাজিক দায়বদ্ধতার এক অনন্য সমন্বয় ঘটিয়েছে এই উদ্যোগ। স্থানীয় প্রশাসনও জানিয়েছে, ভবিষ্যতে এ ধরনের 'নেস্ট' আরও শহরে স্থাপন করা যেতে পারে। অনেক সমাজকর্মীর ভাষায়, “গৃহহীন মানুষের জন্য এটি কোনো স্থায়ী সমাধান নয়, তবে প্রাণ বাঁচানোর জন্য কার্যকর জরুরি ব্যবস্থা।”
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?