শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | কোথাও পাওয়া যাবে তাঁকে! এমন টিকিট পরীক্ষক থাকলে বারে বারে ট্রেনে চড়তে চায় মন, দেখুন ভিডিও

অভিজিৎ দাস | ০৫ সেপ্টেম্বর ২০২৫ ১৩ : ২২Abhijit Das

আজকাল ওয়েবডেস্ক: একটি সাধারণ টিকিট চেকিং মুহূর্ত ইন্টারনেটের সাম্প্রতিকতম নেশাগুলির মধ্যে একটিতে পরিণত হয়েছে। একটি এসি ট্রেনের বগির ভিতরে দাড়িওয়ালা টিকিট কালেক্টর (টিসি) -এর একটি ছোট ইনস্টাগ্রাম রিল ভাইরাল হয়েছে। সম্ভবত বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রীদের টিকিট খতিয়ে দেখছিলেন ওই পরীক্ষক। রিল ভাইরাল হতেই নেটিজেনদের একটাই প্রশ্ন, কোথায় পাওয়া যাবে এই টিকিট পরীক্ষককে?

রিলটিতে অরিজিৎ সিংয়ের একটি জনপ্রিয় গান ব্যবহার করা হয়েছে। ক্লিপটিতে দেখা যাচ্ছে যে টিসি করিডোর দিয়ে হেঁটে যাচ্ছেন, টিকিট চেক করছেন, আর তাঁর বিপরীতে একজন মহিলা বসে আছেন। যিনি সম্ভবত ভিডিওটি তুলেছেন। রিলটির ক্যাপশনে লেখা লেখা রয়েছে, “হায় এ রকম টিসি-র দেখা পেলে রোজ ট্রেনে যাতায়াত করব।”

রিলটিতে মন্তব্যের ঝড় তুলেছে। যার মধ্যে রয়েছে হাস্যরস, প্রশংসা এবং কৌতূহল। সব মিলেমিশে একাকার হয়ে গিয়েছে। একজন দর্শক রসিকতা করে লিখেছেন, “নিজের টিকিটটি জানালা দিয়ে ছুঁড়ে ফেল দাও, তারপর সে তোমাকে ধরে নিয়ে যাবে।” আরও একজন লিখেছেন, “সে একজন সরকারি কর্মী, সে খুব সুন্দরী একজন স্ত্রী পাবে, তাঁকে নিয়ে স্বপ্ন দেখো না।”

আরও পড়ুন: জিএসটি নির্ধারণেও সুয়োরানি-দুয়োরানি তরজা! ক্ষোভ কেন্দ্রের বিরুদ্ধে, পড়ুন বিশ্লেষণ

কিছু ব্যবহারকারী বাস্তব জীবনের দৃশ্য কল্পনা করার লোভ সামলাতে পারেননি। “অন্যের ভাই, ছেলে বা বয়ফ্রেন্ডের দিকে তাকাতে কি তোমার লজ্জা লাগে না? যাই হোক, এই ট্রেনটি কোন রুটে চলছে?” অন্যরা তাঁদের উত্তেজনা এবং আকাঙ্ক্ষার কথা মন্তব্য বিভাগে লিখেছেন। একজন ব্যবহারকারী বলেছেন, “আমার কাছে টিকিট নেই, দয়া করে আমাকে ধরুন।” অন্য একজন মন্তব্য করেছেন, “আমি তাঁকে চিনি, তিনি বিবাহিত।”

তবুও কিছু ব্যবহারকারী স্বপ্ন দেখতে থাকেন। একজন বলেছেন, “আমি শতাব্দী, বন্দে ভারত, রাজধানীতে ভ্রমণ করেছি। এমন টিসি কোথায়? আমিও আমার চোখকে আরাম দিতে চাই, সে কারও ভাই বা ছেলে কি না তা আমি সত্যিই পরোয়া করি না।”

ভাইরাল হওয়া রিলটি ব্যবহারকারীদের নজর কেড়েছে। যারা কল্পনা করেছিলেন যে টিসি নিজেই যদি তাঁর হঠাৎ খ্যাতি আবিষ্কার করেন তখন কী হবে। একজন ব্যবহারকারী বলেছেন, “কল্পনা করুন এই রিলটি তাঁর ফিডে চলে এল।” আর একজন লিখেছেন, “ছেলেটিকে ভাইরাল করে দিলে, সে হয়তো জানেও না যে সে বিখ্যাত হয়ে গিয়েছে।”

অন্যরা বিস্তারিত তথ্যের অভাবের জন্য দুঃখ প্রকাশ করেছেন। “এটা ঠিক নয়! ট্রেনের নম্বর এবং রুটের বিবরণ ছাড়াই এই রিলটি পোস্ট করা ঠিক নয়- এ কী ধরণের আচরণ?”

ভক্তরা এখন তাকে সশরীরে দেখার আশায় ট্রেন ভ্রমণের পরিকল্পনা করছেন। একজন ব্যবহারকারী লিখেছেন, “আমাদের শীঘ্রই বন্দে ভারত ভ্রমণ করতে হবে, আমরা কখন পরিকল্পনা করব?”

শতাব্দী বা বন্দে ভারত যাই হোক না কেন, এই টিসি অনলাইনে সকলের হৃদয় কেড়ে নিয়েছেন। প্রমাণ করে দিয়েছেন যে কখনও কখনও টিকিট চেক করার মতো ছোটোখাটো, দৈনন্দিন মুহূর্তগুলি কাউকে রাতারাতি সেনসেশন করে তুলতে পারে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া