মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | বাড়ি থেকে কুলার নিয়ে লোকাল ট্রেনে লাগিয়ে ঘুম!  বিহারের ট্রেনে ভাইরাল কাণ্ড

সৌরভ গোস্বামী | ০৫ সেপ্টেম্বর ২০২৫ ১৫ : ১৬Sourav Goswami

আজকাল ওয়েবডেস্ক: ভারতীয় রেলগাড়ির কামরায় নানা অদ্ভুত দৃশ্য দেখা যায়। কেউ গিটার বাজিয়ে গান গায়, কেউ বাজার থেকে কেনা সবজি ছড়িয়ে রাখে আসনের নিচে। তবে এবার এক বিহারী যাত্রী এমন কাণ্ড ঘটালেন, যা নেটিজেনদের হাসতে হাসতে কাত করে দিয়েছে। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে, ওই ব্যক্তি নিজেই নিজের আরামদায়ক ঘুমের ব্যবস্থা করতে ট্রেনের ভেতর নিয়ে এসেছেন একটি… কুলার!

আরও পড়ুন: মহিলা বিচারকের কাছে ৫০০ কোটি টাকা মুক্তিপণ চেয়ে বসলেন বৃদ্ধ! নেপথ্যের রহস্য চমকে দেবে আপনাকেও

ঘটনাটি ছড়িয়ে পড়তেই ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম সব জায়গায় ঝড়ের মতো আলোচনা শুরু হয়। অনেকে অবাক হয়ে বলছেন, “এভাবেও কি সম্ভব!” আবার কেউ কেউ মজা করে লিখেছেন, “এই তো নন-এসি কামরাকে এভাবেই এসি বানাতে হয়।” ভিডিওতে দেখা যায়, ওই যাত্রী ট্রেনের কামরার ভেতরে আসনের পাশে কুলার বসিয়ে শুয়ে আরামে ঘুমোচ্ছেন। ভিড়ভাট্টার গরম কামরায় অন্যরা যখন ঘেমে নাকাল, তখন তিনি নিশ্চিন্তে ঠাণ্ডা হাওয়ায় ঘুম দিচ্ছেন।

আরও পড়ুন: তোমার এত সাহস', মহিলা আইপিএস-কে হুমকি উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের! অবৈধ মাটি খননের কাজ বন্ধ করার জের

নেটিজেনদের প্রতিক্রিয়া:
 এক ব্যবহারকারী মন্তব্য করেছেন – “বাজি ধরে বলতে পারি, উনি টিকিটই কাটেননি।”
 আরেকজন লিখেছেন – “নন-এসি কামরাকে এসি বানানোর সেরা আইডিয়া।”
 কেউ মশকরা করে লিখেছেন – “পরের বার আমি ফ্রিজ নিয়ে উঠব।”
 আরেকজনের মন্তব্য – “ট্রেনে যে প্লাগ দেওয়া থাকে সেটা তো মোবাইল চার্জিংয়ের জন্য, কুলার চলল কীভাবে?”

সব মিলিয়ে মজার ঠাট্টা, রসিকতায় সোশ্যাল মিডিয়া সরগরম। অনেকেই আবার বিষয়টিকে বিহারের যাত্রীদের বুদ্ধি ও কৌশল হিসেবে দেখছেন। একজন লিখেছেন – “এটাই তো আসল জুগাড় টেকনোলজি।”

আরও পড়ুন: বকেয়া প্রায় ২০০ কোটি! ভেন্টিলেশনে মোদির স্বপ্নের প্রকল্প 'আয়ুষ্মান ভারত', ছত্তিগড়ে হাসপাতালগুলি রোগীদের থেকে টাকা চাইছে

তবে প্রশ্ন উঠছে নিয়ম নিয়ে। হাসি-ঠাট্টার পাশাপাশি অনেকেই প্রশ্ন তুলেছেন, রেলের নিরাপত্তা ও নিয়মকানুন নিয়ে। সাধারণত যাত্রীদের ভারী বৈদ্যুতিক সরঞ্জাম বহন ও ব্যবহার নিষিদ্ধ। কারণ এতে শর্ট সার্কিট বা দুর্ঘটনার সম্ভাবনা থাকে। ফলে বিষয়টি রেল কর্তৃপক্ষের নজরে এলে ওই যাত্রীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে বলেও অনেকে আশঙ্কা করছেন। তবে আপাতত এই কুলার-কাণ্ড মানুষের কাছে বিনোদনের খোরাক হয়ে উঠেছে। ভারতীয় রেল নিয়ে নানা অভিযোগ থাকলেও যাত্রীদের ‘সৃজনশীলতা’ আবারও প্রমাণ করল—গরমে ঠাণ্ডা হাওয়া পেতে মানুষ কী কী করতে পারে! বিহারের এই যাত্রীর ‘কুলার অভিযান’ নিঃসন্দেহে ২০২৫ সালের অন্যতম ভাইরাল ট্রেন কাণ্ড হয়ে থাকবে। রেলযাত্রার ঝক্কি-ঝামেলার মধ্যেও তিনি দেখিয়ে দিলেন—যেখানে ইচ্ছা, সেখানেই উপায়!


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া