শনিবার ২৫ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

কলকাতা | দোকান থেকে বন্দুক পাচারের অভিযোগ, গ্রেপ্তার কলকাতার লাইসেন্সপ্রাপ্ত আগ্নেয়াস্ত্র বিক্রয় সংস্থার তিন মালিক

রজিত দাস | ০৫ সেপ্টেম্বর ২০২৫ ১২ : ২১Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: দোকান থেকে অবৈধভাবে বন্দুক পাচারের অভিযোগে এবার রাজ্য পুলিশের হাতে গ্রেপ্তার হল কলকাতার নামী বন্দুক বিক্রেতা সংস্থার তিন মালিক। ধৃতরা সুবীর দাঁ, অভীর দাঁ এবং সুব্রত দাঁ বলে এসটিএফ জানিয়েছে। ধৃতরা কলকাতার বিবাদী বাগ এলাকার প্রখ্যাত বন্দুক বিক্রেতা সংস্থা 'নরসিং চান্দর অ্যান্ড দাঁ-এর মালিক। সেইসঙ্গে এসটিএফের অভিযানে উদ্ধার হয়েছে দোনলা ও একনলা মিলিয়ে মোট ৪১টি আগ্নেয়াস্ত্র।

বেআইনিভাবে আগ্নেয়াস্ত্র পাচার নিয়ে এর আগে উত্তর ২৪ পরগণার রহড়া থানায় একটি মামলা শুরু হয়েছিল। সেই মামলার তদন্তে নেমে এসটিএফ জানতে পারে কীভাবে বেআইনিভাবে আগ্নেয়াস্ত্র পাচারের সঙ্গে কলকাতার বিবাদী বাগের এই দোকানটির যোগাযোগ রয়েছে। এসটিএফের একটি সূত্র জানায়, এই কারবারের সঙ্গে যুক্ত ব্যবসায়ীরা এই দোকান থেকে কম দামে আগ্নেয়াস্ত্র যোগাড় করে অস্ত্রের বাজারে বেশি দামে বিক্রি করত। সেইসময় দোকান কর্তৃপক্ষকেও দপ্তরে তলব করে তাদের জিজ্ঞাসাবাদ করেছিলেন এসটিএফের গোয়েন্দারা। বৃহস্পতিবার গোয়েন্দাদের একটি দল দোকানে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধারের সঙ্গে দোকানের তিনজন মালিককে গ্রেপ্তার করেন। 

স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে লাইসেন্সপ্রাপ্ত একটি দোকানের থেকে কীভাবে আগ্নেয়াস্ত্র কালোবাজারি করা হত? এবিষয়ে এসটিএফের একটি সূত্র জানায়, আগ্নেয়াস্ত্র রাখার লাইসেন্স আছে অথচ আর রাখার ইচ্ছা নেই এরকম বহু লোক আছেন। আবার এটা বাজারে বিক্রিও করা যায় না। এই ধরনের লোকজন এই দোকানে এসে তাঁদের বন্দুক জমা দিয়ে সেখান থেকে 'রিসিপ্ট কপি' নিয়ে যান। দীর্ঘদিন পরেও যদি তাঁরা আর তাঁদের আগ্নেয়াস্ত্র ফিরিয়ে নিয়ে না যান তখন দোকান মালিকের সম্মতিতে সেই অস্ত্র কালোবাজারে বিক্রি করে দেওয়া হয়। ফলে দেখা যায়, লাইসেন্স আছে একজনের নামে আবার অস্ত্র আছে আরেকজনের কাছে। 

এর পাশাপাশি এই দোকান থেকে গুলিও পাচার হত বলে অভিযোগ। এসটিএফের সূত্রটি জানায়, বেআইনি আগ্নেয়াস্ত্র তৈরির কারখানায় অস্ত্র তৈরি হলেও ভালো মানের গুলি তৈরি হয় না। কারণ গুলি তৈরির জন্য প্রয়োজন অনেক দামী যন্ত্রপাতি। সেজন্য অস্ত্র কারবারীদের তাকিয়ে থাকতে হয় এই দোকানগুলির দিকেই। সেখান থেকেই গুলি হাতবদল হয়ে চলে যায় কালোবাজারে। বিক্রি হয় চড়াদামে।

আরও পড়ুন- শিক্ষক দিবসের সকালে ভয়াবহ পথ দুর্ঘটনা শহর কলকাতায়, ইএম বাইপাসে ডাম্পারের ধাক্কায় ছিটকে পড়লেন তরুণী


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া