মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
রজিত দাস | ০৫ সেপ্টেম্বর ২০২৫ ১১ : ৫৯Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: দরিদ্রদের বিনামূল্যে চিকিৎসা প্রদানের জন্য কেন্দ্রের প্রধান স্বাস্থ্যসেবা প্রকল্প 'আয়ুষ্মান ভারত'। এই প্রকল্পেই ছত্তিশগড়ে প্রায় ২০০ কোটি টাকা বকেয়া রয়েছে। ফলে ছত্তিশগড়ের হাসপাতালগুলি রোগীদের কাছ থেকে নগদ অর্থ চাইতে বাধ্য হচ্ছে।
দ্য অ্যাসোসিয়েশন অফ হেল্থকেয়ার প্রোভাইডারস অফ ইন্ডিয়া (AHPI) পাঁচ দিনের জন্য এই পরিষেবা স্থগিত রাখার ঘোষণা করেছে। সংস্থার দাবি, হাসপাতালগুলিকে সময়মতো অর্থ পরিশোধ না করলে আর এই কেন্দ্রীয় প্রকল্পটি পরিচালনা করা সম্ভব নয়। ছত্তিশগড় দ্য অ্যাসোসিয়েশন অফ হেল্থকেয়ার প্রোভাইডারস অফ ইন্ডিয়া-এর সভাপতি ডাঃ রাকেশ গুপ্তা বলেছেন, "তহবিল ছাড়া হাসপাতাল পরিচালনা করা অসম্ভব। এমনকি বাধ্যতামূলক ডিজিআরসি সভা, যা প্রতি মাসে হওয়া উচিত, তা অনুষ্ঠিত হচ্ছে না। অভিযোগ প্রতিকারের জন্য কোনও প্ল্যাটফর্মও নেই।"
আয়ুষ্মান ভারত প্রকল্প, প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা (PM-JAY) নামেও পরিচিত। এটা কেন্দ্রের প্রধান স্বাস্থ্য বিমা প্রকল্প, যা দরিদ্র ও আর্থিকবাবে দুস্থ পরিবারগুলিকে বছরে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে হাসপাতালে চিকিৎসা দিয়ে থাকে।
ইন্ডিয়া টুডে টিভি-র পর্যালোচিত নথিতে দেখা গিয়েছে যে, বেসরকারি হাসপাতেলের ক্ষেত্রে আয়ুষ্মান প্রকল্পে লক্ষ লক্ষ টাকার বিল অমীমাংসিত রয়েছে। শিশু হাসপাতালগুলি বিশেষ চাপের মধ্যে রয়েছে। শিশুদের ব্যয়বহুল অস্ত্রোপচার এবং দীর্ঘমেয়াদী চিকিৎসার ক্ষেত্রেয় তহবিলের সংকট প্রকট।
ছত্তিশগড়ের কিছু বড় হাসপাতাল, যার মধ্যে রয়েছে রামকৃষ্ণ কেয়ার, ভিওয়াই, দানি এবং এনকেএইচ সুপার স্পেশালিটি, রোগীর পরিবারের সমালোচনার মুখে পড়েছে। অভিযোগ যে, বৈধ আয়ুষ্মান কার্ড থাকা সত্ত্বেও তাঁদের নগদ অর্থ দিতে বলা হয়েছিল।
যদিও কিছু রোগী নগদহীন চিকিৎসা পাচ্ছেন, আবার অনেককে ফিরিয়ে দেওয়া হচ্ছে অথবা তাঁদের নিজেরে গাঁটের কড়ি খরচা করে অর্থ দিতে বাধ্য করা হচ্ছে। বিলাসপুরের একজন রোগী বলেন, "এই প্রকল্পটি বিনামূল্যে হওয়ার কথা ছিল, কিন্তু চিকিৎসার জন্য আমাদের জমি বন্ধক রাখতে হয়েছে।" সুকমার আরেকজন রোগী বলেন, "আমরা আশা নিয়ে এখানে এসেছিলাম। কিন্তু হাসপাতাল বলছে আয়ুষ্মান কার্ড কাজ করছে না।"
আরও পড়ুন- মহিলা বিচারকের কাছে ৫০০ কোটি টাকা মুক্তিপণ চেয়ে বসলেন বৃদ্ধ! নেপথ্যের রহস্য চমকে দেবে আপনাকেও...
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?