মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
কৌশিক রয় | ০৫ সেপ্টেম্বর ২০২৫ ১০ : ৩৩Kaushik Roy
আজকাল ওয়েবডেস্ক: উত্তরপ্রদেশের প্রয়াগরাজে চাঞ্চল্যকর ঘটনা। উত্তরপ্রদেশের প্রয়াগরাজের এক ৭৪ বছরের বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই বৃদ্ধের বিরুদ্ধে অভিযোগ, মধ্যপ্রদেশের রেওয়া জেলার এক মহিলা বিচারকের কাছে ৫০০ কোটি টাকা মুক্তিপণ দাবি করে হুমকি চিঠি পাঠিয়েছিলেন তিনি। কিন্তু আসল রহস্য এখানেই। জানা গিয়েছে, নিজের এক বন্ধুকে ফাঁসাতে ওই বন্ধুর নাম করে মহিলা বিচারকের কাছে মুক্তিপণ দাবি করে হুমকি চিঠি পাঠিয়েছিলেন তিনি। তাঁর আসল লক্ষ্যই ছিল নিজের প্রতিদ্বন্দ্বীকে ফাঁসিয়ে তাঁর থেকে প্রতিশোধ নেওয়া। শেষমেশ তাঁর ওই ষড়যন্ত্র ব্যুমেরাং হয়ে যাওয়ায় নিজেই ফেঁসে যান বৃদ্ধ। জানা গিয়েছে, রেওয়ার টিওন্থর আদালতে কর্মরত বিচারক মোহিনী ভদোরিয়া ২ সেপ্টেম্বর ডাকযোগে একটি হুমকি চিঠি পান।
২৮ আগস্ট প্রয়াগরাজ থেকে পাঠানো ওই রেজিস্টার্ড চিঠিতে লেখা ছিল, ‘বাঁচতে চাইলে টাকা দাও।’ চিঠিতে স্বাক্ষর করা ছিল ‘সন্দীপ সিং’ নামে এক ব্যক্তির। জানা গিয়েছে, ওই ব্যক্তি নাকি কুখ্যাত হনুমান গ্যাংয়ের সহযোগী। বিচারকের অভিযোগের ভিত্তিতে রেওয়ার পুলিশ সুপার বিবেক সিং বিশেষ তদন্তকারী দল গঠন করেন। প্রথমে সন্দেহ যায় প্রয়াগরাজের বাসিন্দা সন্দীপ সিংয়ের উপর। তাঁর হাতের লেখা পরীক্ষাও করা হয়। তবে প্রাথমিক অনুসন্ধান ও ফরেনসিক পরীক্ষায় দেখা যায়, তাঁকে আসলে ফাঁসানো হচ্ছে। পরে প্রয়াগরাজের আরএমএস পোস্ট অফিসের সিসিটিভি ফুটেজে ধরা পড়ে প্রকৃত রহস্য। এক বৃদ্ধ ব্যক্তি রেজিস্টার্ড পোস্টে চিঠি পাঠাচ্ছেন। তাঁর পরিচয় মেলে দেবরাজ সিং নামে। জানা যায়, তিনি শঙ্করগড় শহরের রাজকোঠি গ্রামের বাসিন্দা।
পুলিশি তদন্তে জানা যায়, দেবরাজ সিং নামে ওই ব্যক্তির সঙ্গে সন্দীপ সিংয়ের ব্যক্তিগত শত্রুতা ছিল। কয়েক সপ্তাহ আগে সন্দীপ নাকি তাঁকে মারধর করেছিল। সেই আক্রোশে তিনি প্রথমে থানায় অভিযোগ করলেও সন্তুষ্ট হননি। শেষমেশ প্রতিশোধ নিতে সন্দীপকে ফাঁসাতে নিজের নাম গোপন রেখে ওই হুমকি চিঠি লেখেন এবং মুক্তিপণ দাবি করেন। জেরায় দেবরাজ স্বীকার করেছেন, ইচ্ছে করেই সন্দীপের নামে চিঠি লিখেছিলেন তিনি যাতে তাঁকে ফাঁসানো যায়। ৫০০ কোটি টাকার অঙ্ক কেবল মামলাটিকে বিশ্বাসযোগ্য করে তোলার জন্য ব্যবহার করেছিলেন তিনি। বৃহস্পতিবার দেবরাজ সিংকে গ্রেপ্তার করে টিওন্থর আদালতে পেশ করা হয়। তাঁর বিরুদ্ধে প্রমাণস্বরূপ রেজিস্টার্ড পোস্টের রসিদ সহ একাধিক নথি জব্দ করেছে পুলিশ।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?