সোমবার ২৭ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | 'তোমার এত সাহস', মহিলা আইপিএস-কে হুমকি উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের! অবৈধ মাটি খননের কাজ বন্ধ করার জের

রজিত দাস | ০৫ সেপ্টেম্বর ২০২৫ ০৯ : ২৭Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: অবৈধ মাটি খননের বিরুদ্ধে পদক্ষেপ বন্ধ গিয়ে উপ-মুখ্যমন্ত্রীর হুমকির মুখে পড়লেন মহিলা আইপিএস আধিকারিক। সেই ভিডিও ভাইরাল হতেই শোরগোল পড়েছে। চরম বিতর্কে জড়িয়েছেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী তথা জাতীয়তাবাদী কংগ্রেস পার্টির (এনসিপি) নেতা অজিত পাওয়ার!

দু'দিন আগের এই ঘটনা সোলাপুরের করমালা তালুকের কুর্দু গ্রামের। সেখানে রাস্তা নির্মাণে ব্যাপকভাবে ব্যবহৃত অবৈধ 'মোরাম' খননের অভিযোগে পদক্ষেপ নিতে গিয়েছিলেন মহকুমা পুলিশ অফিসার অঞ্জনা কৃষ্ণ। পুলিশ পদক্ষেপ করতেই তাদের সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়েন গ্রামবাসীরা। সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়। যার ফলে স্থানীয় এনসিপি কর্মীরা হস্তক্ষেপ করতে বাধ্য হন।

এসবের মধ্যেই ভাইরাল ভিডিও-তে দেখা যাচ্ছে, স্থানীয় এনসিপি কর্মী বাবা জগতাপ অজিত পাওয়ারকে ফোন করেছেন। তারপরই নিজের ফোন আইপিএস আধিকারিক অঞ্জনা কৃষ্ণার হাতে ধিরিয়ে দিচ্ছেন। ফোনের অন্যপ্রান্তে তখন রাজ্যের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার।

ভাইরাল ভিডিও অনুসারে, জগতাপের ফোন থেকেই অঝিত পওয়ারকে আইপিএস অঞ্জনা কৃষ্ণার সঙ্গে কথা বলতে শোনা যাচ্ছে। শুরুতেই ওই আইপিএস আধিকারিক প্রশ্ন করছেন, "আপনি কী বলছেন তা আমি বুঝতে পারছি, কিন্তু আমি বুঝতে পারছি না যে আমি উপ-মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলছি কিনা। আপনি কি দয়া করে আমার নম্বরে সরাসরি ফোন করতে পারেন?" 

জবাবে পাওয়ার ক্ষুব্ধ হয়ে ওঠেন। তিনি পাল্টা আক্রমণ করেন, আইপিএস আধিকারিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুমকি দেন। বলেন, "আমি তোমার বিরুদ্ধে ব্যবস্থা নেব। আমি নিজে তোমার সঙ্গে কথা বলছি আর তুমি আমাকে সরাসরি ফোন করতে বলছো। তুমি আমাকে দেখতে চাও। আমার নম্বর নাও এবং হোয়াটসঅ্যাপে কল করো। তোমার কি সত্যিই এত সাহস আছে?"

যেহেতু আইপিএস অঞ্জনা উপমুখ্যমন্ত্রীর কণ্ঠস্বর বুঝতে পারছিলেন না, তাই উপমুখ্যমন্ত্রী পরে ওই পুলিশ আধিকারিককে একটি ভিডিও কল করেন। কঠোরভাবে তাঁকে পদক্ষেপ বন্ধ করতে বলেন। জবাবে অঞ্জনা কৃষ্ণাদাবি করেন যে, তিনি বুঝতে পারেননি যে তিনি অঝিত পাওয়ারের সঙ্গেই কথা বলছেন কিনা। এনসিপি নেতা তারপর তাঁকে জিজ্ঞাসা করেন যে, তিনি উপমুখ্যমন্ত্রীর মুখ দেখে চিনতে পারছেন কিনা?

আইপিএস আধিকারিকের সঙ্গে এবাবে কথা বলায় বিতর্ক মাথাচাড়া দিয়েছে। যদিও জাতীয়তাবাদী কংগ্রেস পার্টি অজিত পাওয়ারের হয়ে সওয়াল করেছেন। দাবি করা হয়েছে যে, উপমুখ্যমন্ত্রীর মন্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে। রাজ্য দলের প্রধান সুনীল তাতকারে বলেছেন, "অজিত দাদা হয়তো দলীয় কর্মীদের শান্ত করার জন্য আইপিএস আধিকারিককে তিরস্কার করেছিলেন। তিনি পদক্ষেপ সম্পূর্ণরূপে বন্ধ করতে চাননি।" জোর দিয়ে তিনি বলেছেন যে, পাওয়ার কখনও অবৈধ কার্যকলাপ সমর্থন করেন না।

দলের মুখপাত্র আনন্দ পরাঞ্জপে আরও বলেছেন যে, ভাইরাল ভিডিওটিতে রং চড়ানো হয়েছে। তিনি বলেন, "গণতন্ত্রে শ্রমিকদের অভিযোগও অবশ্যই শুনতে হবে। অজিত পাওয়ার কেবল পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেছেন। ক্লিপটি ভুলভাবে উপস্থাপন করা হচ্ছে।"  এনসিপি-র দাবি, অজিত পাওয়ারকে রাজনৈতিকভাবে লক্ষ্যবস্তু করার জন্য ক্লিপটি ইচ্ছাকৃতভাবে ফাঁস করা হয়েছে।

ডিএসপি অঞ্জনা কৃষ্ণ, তহসিলদার এবং মহকুমা কর্মকর্তা-সহ অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে অভিযানের সঙ্গে জড়িত কর্মকর্তারা জনসমক্ষে মন্তব্য করতে চাননি। কেবল বলেছেন যে- বিষয়টি তদন্তাধীন। এখনও পর্যন্ত কোনও পুলিশি অভিযোগ দায়ের করা হয়নি।

আরও পড়ুন- মোদি-ট্রাম্পের ব্যক্তিগত সম্পর্ক 'শেষ', যা সকলের শিক্ষনীয়, ইঙ্গিতপূর্ণ সতর্কবার্তা প্রাক্তন মার্কিন নিরাপত্তা উপদেষ্টার


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া