সোমবার ২৭ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
রজিত দাস | ০৫ সেপ্টেম্বর ২০২৫ ০৮ : ৪৫Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: মার্কিন শুল্ক-বোমার জেরে এক সময়ের ' বন্ধু' মোদি-ট্রাম্প সম্পর্ক তলানীতে। এই ঘটনাই প্রমাণ করে যে, মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে ব্যক্তিগত ঘনিষ্ঠতা কোনও দেশের নেতাকেই বড় বিপর্যয় থেকে রক্ষা করতে পারে না। এমনই পরামর্শ আমেরিকার প্রাক্তন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টনের।
ব্রিটিশ সংবাদ মাধ্যম এলবিসি পোর্টাল কে দেওয়া এক সাম্প্রতিক সাক্ষাৎকারে জন বোল্টন বলেছেন, "আমি মনে করি ট্রাম্প আন্তর্জাতিক সম্পর্ককে সবসময় নেতাদের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের নিরিখে দেখেন। তাই ভ্লাদিমির পুতিনের সঙ্গে যদি তাঁর ভাল সম্পর্ক থাকে, তাহলে রাশিয়ার সঙ্গেও মার্কিন যুক্তরাষ্ট্রের ভাল সম্পর্ক রয়েছে। বলে মনে করেন তিনি। কিন্তু বাস্তবে তা হয় না।"
মোদি-ট্রাম্পের সম্পর্কের এই ঘাত-প্রতিঘাত অন্যান্য বিশ্বনেতাদের কাছে শিক্ষনীয় বলে মনে করেন প্রাক্তন মার্কিন জাতীয় নবিরাপত্তা উপদেষ্টা। তিনি বলেছেন, "মোদির সঙ্গে ট্রাম্পের ব্যক্তিগতভাবে খুব ভাল সম্পর্ক ছিল। আমার মনে হয় এখন সেটা চলে গিয়েছে, এবং এটা সবার জন্য একটা শিক্ষা। উদাহরণস্বরূপ (ব্রিটিশ প্রধানমন্ত্রী) কেয়ার স্টারমার, একটি ভাল ব্যক্তিগত সম্পর্ক মাঝে মাঝে সাহায্য করতে পারে, কিন্তু সেই সম্পর্ক আপনাকে সবচেয়ে খারাপ পরিস্থিতি থেকে রক্ষা করবে না।"
ট্রাম্পের শুল্ক নীতির জেরে অস্বস্তি বেড়েছে নয়াদিল্লির। ফলে ভারত-মার্কিন সম্পর্কে তীব্র টানাপোড়েন তৈরি হয়েছে। ভারত-মার্কিন সম্পর্কের সম্ভবত সবচেয়ে খারাপ পর্যায়ের পটভূমিতে জন বোল্টনের মন্তব্য ও পরামর্শ বেশ তাৎপর্যবাহী।
আরও পড়ুন- ট্রাম্পের 'তুঘলক' নীতিতে দিশাহারা অবস্থা, ২৫০ বছরে এই প্রথম এক বড় সংকটের সামনে আমেরিকা!
বোল্টন ট্রাম্পের নীতির কড়া নিন্দা করেছেন। তাঁর কথায়, "প্রেসিডেন্ডের নীতি মার্কিন-ভারত সম্পর্ককে কয়েক দশক পিছিয়ে দিয়েছে। মোদিকে রাশিয়া ও চীনের কাছাকাছি ঠেলে দিয়েছে। বেজিং নিজেকে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ডোনাল্ড ট্রাম্পের বিকল্প হিসেবে উপস্থাপন করেছে।"
প্রাক্তন মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টার মতে, গত কয়েক মাস ধরে ভারতের প্রতি ট্রাম্পের আচরণ নয়াদিল্লিকে রাশিয়ার সঙ্গে তার শীতল যুদ্ধের জোট থেকে দূরে সরিয়ে দেওয়ার এবং ভারতীয় নীতিনির্ধারকদের চীনকে তাদের প্রধান নিরাপত্তা চ্যালেঞ্জ হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য বছরের পর বছর ধরে দ্বিদলীয় মার্কিন প্রচেষ্টাকে দুর্বল করে দিয়েছে। তিনি বলেন, "এটা উল্টে গেছে। আমি মনে করি এটি আবার উল্টে যেতে পারে, কিন্তু এটি একটি খুব খারাপ মুহূর্ত।"
এর আগে বোল্টন দাবি করেছিলেন, ট্রাম্প সরকারের শুল্ক আরোপ ও রাশিয়া থেকে তেল কেনার জন্য ভারতের উপর চাপ সৃষ্টি করা ছিল এক ধরনের ‘ভুল সিদ্ধান্ত’, যা দিল্লিকে বেজিং-মস্কো অক্ষের দিকে ঠেলে দিয়েছে।
প্রসঙ্গত, গোপন তথ্যের অপব্যবহারের অভিযোগে ফৌজদারি তদন্তের অংশ হিসেবে এফবিআই সম্প্রতি বোল্টনের মেরিল্যান্ডের বাড়ি এবং ওয়াশিংটনের অফিসে তল্লাশি চালিয়েছে।
আরও পড়ুন- জিএসটি নির্ধারণেও সুয়োরানি-দুয়োরানি তরজা! ক্ষোভ কেন্দ্রের বিরুদ্ধে, পড়ুন বিশ্লেষণ
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?