শনিবার ২৫ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
কৌশিক রয় | ০৪ সেপ্টেম্বর ২০২৫ ২২ : ১৮Kaushik Roy
আজকাল ওয়েবডেস্ক: ফের দেশের মধ্যে সেরাদের তালিকায় জায়গা করে নিল যাদবপুর বিশ্ববিদ্যালয়। শুধু যাদবপুরই নয়, রাজ্যের একাধিক উচ্চশিক্ষা কেন্দ্র রয়েছে সেরার তালিকায়। ব্যাপারটা কী? বুধবার ভারতের মধ্যে সেরা শিক্ষাপ্রতিষ্ঠানগুলির তালিকা প্রকাশ করেছে ন্যাশনাল ইনস্টিটিউট র্যাঙ্কিং ফ্রেমওয়ার্ক। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান এই তালিকা ঘোষণা করেন। সেই তালিকাতেই দেখা গিয়েছে, একাধিক বিভাগে বাংলার শিক্ষাপ্রতিষ্ঠানগুলি প্রথম দশে জায়গা করে নিয়েছে। রাজ্য সরকারি বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্কিংয়ে শীর্ষে এবং দেশের সেরা বিশ্ববিদ্যালয়ের ক্রমতালিকায় নবম স্থানে রয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়।

দেশের সেরা শিক্ষা প্রতিষ্ঠানের তালিকায় আইআইটি খড়গপুর ষষ্ঠ স্থানে। ইঞ্জিনিয়ারিং বিভাগে খড়গপুর আইআইটি পঞ্চম, আর্কিটেকচার ও প্ল্যানিং বিভাগে তৃতীয়, রিসার্চ সংস্থার তালিকায় পঞ্চম এবং ইনোভেশন ক্রমতালিকায় চতুর্থ স্থানে রয়েছে। অবশ্য শুধু যাদবপুর এবং খড়গপুরেই বাংলার নাম শেষ হয়নি। সেরা কলেজের তালিকায় কলকাতার দুটি কলেজ রয়েছে প্রথম দশে। রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ সেন্টিনারি কলেজ ষষ্ঠ স্থানে এবং সেন্ট জেভিয়ার্স কলেজ রয়েছে আট নম্বরে। আর্কিটেকচার ও প্ল্যানিং বিভাগের চতুর্থ স্থানে রয়েছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ারিং সায়েন্স অ্যান্ড টেকনোলজি, শিবপুর।
সেরা আইন কলেজের তালিকায় চতুর্থ স্থানে রয়েছে দ্য ওয়েস্ট বেঙ্গল ন্যাশনাল ইউনিভার্সিটি অব জুরিডিক্যাল সায়েন্সেস, আর ম্যানেজমেন্ট কলেজের র্যাঙ্কিংয়ে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট কলকাতা সপ্তম। তালিকা অনুযায়ী, দেশের সেরা শিক্ষা প্রতিষ্ঠানের তালিকায় আইআইটি মাদ্রাজ প্রথম, দ্বিতীয় স্থানে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স বেঙ্গালুরু এবং তৃতীয় স্থানে রয়েছে বম্বে আইআইটি। দেশের সেরা শিক্ষা প্রতিষ্ঠানেই তালিকায় জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় রয়েছে নবম স্থানে। আবার দেশের সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় জেএনইউ রয়েছে দ্বিতীয় স্থানে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?