মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

লাইফস্টাইল | ঘুমের সময় এই একটি ভুলেই বাড়ে হার্ট অ্যাটাকের ঝুঁকি! জানেন কীভাবে ঘুমালে হার্টের রোগীরা থাকবেন নিরাপদ?

সোমা মজুমদার | ০৪ সেপ্টেম্বর ২০২৫ ১৯ : ৫৭Soma Majumder

হার্টের রোগীদের ক্ষেত্রে সঠিক ঘুম শুধু বিশ্রামই নয়, জীবন বাঁচানোর মতোও গুরুত্বপূর্ণও। চিকিৎসকদের মতে, ঘুমের ধরন ও ভঙ্গি হৃদপিণ্ডের স্বাস্থ্যে বড় প্রভাব ফেলে। এমনকী ঘুমানোর ভঙ্গি সঠিক না হলে হৃদরোগের ঝুঁকি বাড়তে পারে, আবার কিছু ভঙ্গি হার্টকে অনেকটা সুরক্ষা দিতেও পারে, সম্প্রতি গবেষণায় উঠে এসেছে এমনই তথ্য। সঠিক ভঙ্গিতে ঘুমানো মানেই হৃদপিণ্ডকে অযাচিত চাপ থেকে বাঁচানো।


গভীর ও পর্যাপ্ত ঘুম শরীর-মনের ক্লান্তি কাটায়। এটি হরমোন নিয়ন্ত্রণে সাহায্য করে, রোগ প্রতিরোধ ক্ষমতা , মনোযোগ ও স্মৃতিশক্তি বাড়ায়। সবচেয়ে বড় বিষয় হল, ঘুম হৃদপিণ্ডের প্রদাহ কমাতে এবং স্নায়ুতন্ত্রের ভারসাম্য রাখতে সাহায্য করে। অনিদ্রা বা পর্যাপ্ত ঘুমের অভাব হৃদরোগের ঝুঁকি দ্বিগুণ বাড়িয়ে দেয়।

আরও পড়ুনঃ নিঃশব্দে শরীরে বাড়ছে ব্লাড সুগার, জানান দেয় ত্বক! কোন কোন লক্ষণ দেখলে বুঝবেন হানা দিয়েছে ডায়াবেটিস?

বাঁদিকে শোওয়াঃ অনেক চিকিৎসক মনে করেন, বাঁদিকে ঘুমানো অ্যাসিড রিফ্লাক্স (জিইআরডি) কমায়, ফলে হৃৎপিণ্ডের ওপর চাপ কম হয়। তবে ২০১৮ সালের এক গবেষণায় দেখা গেছে, বাঁদিকে শোওয়ার সময় হৃদপিণ্ডের অবস্থান কিছুটা সরে যেতে পারে এবং ইসিজি পরীক্ষার ফলেও পরিবর্তন দেখা যায়। তাই যাদের আগে থেকে গুরুতর হৃদরোগ রয়েছে, তাদের ক্ষেত্রে এই ভঙ্গি সবসময় নিরাপদ নাও হতে পারে।

ডানদিকে শোওয়াঃ বিশেষজ্ঞদের মতে, ডানদিকে শোওয়া হৃদরোগীদের জন্য সবচেয়ে নিরাপদ ভঙ্গি। এতে হৃদপিণ্ডের অবস্থান স্থিতিশীল থাকে, ইসিজিতে পরিবর্তন খুব একটা দেখা যায় না। হার্ট ফেইলিওর রোগীদের জন্য এটি বিশেষভাবে উপকারী। এছাড়া যাদের শরীরে আইসিডি (ইমপ্ল্যাটেবল কার্ডিওভার্টার) বসানো আছে—যা সাধারণত বাম দিকে স্থাপন করা হয়—তাঁদের জন্য ডানদিকে ঘুমানো অনেক বেশি আরামদায়ক ও নিরাপদ।

চিৎ হয়ে শোওয়াঃ চিৎ হয়ে পিঠের দিকে শোওয়ার ভঙ্গি হৃদরোগীদের জন্য ঝুঁকিপূর্ণ। কারণ এটি স্লিপ অ্যাপনিয়ার ঝুঁকি বাড়ায়। স্লিপ অ্যাপনিয়ায় শ্বাসপ্রশ্বাস ব্যাহত হয়, শরীরে পর্যাপ্ত অক্সিজেন পৌঁছায় না। ফলে হৃদরোগের অবস্থা আরও জটিল হতে পারে।

আরও পড়ুনঃ গোপনাঙ্গের পরিচ্ছন্নতায় সাবান ব্যবহার করেন? সাবধান! অজান্তে কোন বড় বিপদ ডেকে আনছেন জানলে শিউরে উঠবেন

পেটে ভর দিয়ে শোওয়াঃ পেটে ভর দিয়ে শোওয়া একেবারেই অনুপযুক্ত। এতে শ্বাস নিতে অসুবিধা হয়, শরীরে রক্ত সঞ্চালনে বাধা সৃষ্টি হয় এবং হৃৎপিণ্ডের ওপর বাড়তি চাপ পড়ে।

গবেষণা অনুযায়ী, হৃদরোগের জন্য সবচেয়ে নিরাপদ ভঙ্গি হল ডানদিকে শোওয়া। বাঁদিকে শোওয়া কিছু ক্ষেত্রে উপকারী হলেও হার্টের রোগীদের জন্য সবসময় নিরাপদ নয়। পিঠে বা পেটে ভর দিয়ে শোওয়াও একেবারেই এড়িয়ে চলা উচিত। তবে বলেছেন, এটি সাধারণ তথ্য মাত্র। প্রত্যেক রোগীর শরীরের অবস্থা ভিন্ন। তাই সঠিক ঘুমের ভঙ্গি বেছে নেওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া