মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | জিএসটি সংস্কার: বিরোধী-শাসিত রাজ্যগুলি কীভাবে রাজি হল? জানুন রফা-সূত্রের অন্দরের কাহিনী

রজিত দাস | ০৪ সেপ্টেম্বর ২০২৫ ১৯ : ৫০Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: ১৫ অগাস্ট লালাকেল্লার ভাষণ থেকে জিএসটি কর-কাঠামোয় সংস্কারের কথা বলেছিলেন প্রধানমন্ত্রী। অর্থমন্ত্রক সূত্রে খবর, মোদির সেই ঘোষণা মোটেই অপ্রাত্যাশিত ছিল না। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বলেছিলেন যে, প্রধানমন্ত্রী গত আট মাস ধরে সংস্কারের কাজের তদারকি করেছেন। তবে, নয়া কর-কাঠামো কার্যকরে বড় বাধা ছিল রাজ্যগুলিকে, বিশেষ করে বিরোধী দল শাসিত রাজ্যগুলির সমর্থন পাওয়ার বিষয়টি। চিন্তা ছিল বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, বাম-শাসিত কেরল, আম আদমি পার্টির পাঞ্জাব এবং কংগ্রেসের কর্ণাটকের সমর্থন আদায়।

কিন্তু জিএসটি সংস্কারে প্রত্যাশার চেয়েও সহজে বিরোধী শাসিত রাজ্যগুলির সমর্থন মিলেছিল। দুই দিনের জিএসটি বৈঠক এক বৈঠক শেষ হয়েছিল নির্বিঘ্নে। সেখানে বিরোধী দল শাসিত রাজ্যগুলি জিএসটি হ্রাসে সম্মত হয়েছিল। বৈঠকের পরে অর্থমন্ত্রী সীতারমন সংবাদ মাধ্যমকে বলেছিলেন যে, সমস্ত সিদ্ধান্ত সর্বসম্মতভাবে নেওয়া হয়েছে, কোনও রাজ্যের সঙ্গে জিএসটি কর সংস্কার নিয়ে কোনও মতবিরোধ নেই।

প্রধানমন্ত্রী মোদির বক্তব্য ছিল সহজ, মধ্যবিত্তদের বড় ধরনের স্বস্তি দিতে হবে। রাজ্যগুলিকেও আশ্বস্ত করা উচিত এবং ফেডারেল কাঠামোকে শক্তিশালী করার জন্য তাদের ক্ষতির বিষয়ে উদ্বেগ দূর করা উচিত।

গত ছয় মাস ধরে একাধিক বৈঠকে জিএসটি কর-পুনর্গঠনের ধারণাগুলি বেশিরভাগ ক্ষেত্রেই ছিল, কর স্ল্যাবের পরিমার্জন। এক সরকারি সূত্র এনডিটিভি-কে জানিয়েছে যে, বিরোধী শাসিত রাজ্যগুলি প্রাথমিকভাবে তাদের রাজস্ব হ্রাসের আশঙ্কায় ছিল। গতকাল জিএসটি কাউন্সিলের বৈঠকে বাংলা-সহ বেশ কয়েকটি বিরোধী রাজ্য তীব্র প্রতিবাদ জানিয়েছিল। বিজ্ঞান ভবনে এই জিএসটি কাউন্সিলের বৈঠক সন্ধ্যা ৭সাতটায় শেষ হওয়ার কথা ছিল। কিন্তু রাত ৯.৩০ পর্যন্ত তা চলে, যতক্ষণ না সমস্ত রাজ্য একমত হয়।

নির্মলা সীতারামন রাজ্যগুলিকে আশ্বস্ত করেছিলেন যে, জিএসটি আদায় কেন্দ্র এবং রাজ্যগুলির মধ্যে সুনির্দিষ্টভাবে হবে। যদি রাজ্যগুলি ক্ষতির সম্মুখীন হয়, তবে কেন্দ্রও ক্ষতির সম্মুখীন হবে। তবে সাধারণ মানুষকে স্বস্তি প্রদানের লক্ষ্যে, রাজ্য এবং কেন্দ্রকে কাজটি সম্পন্ন করতে হবে। তিনি রাজ্যগুলিকে আশ্বস্ত করেছিলেন যে, রাজ্যগুলির স্বার্থ দেখা হবে।

সূত্রগুলি জানিয়েছে যে, পাঞ্জাব এবং পশ্চিমবঙ্গ গতকাল ম্যারাথন কাউন্সিলের বৈঠকের শুরু থেকেই কর-সংস্কারে সহমত জানিয়েছিল। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে এর থেকে কিছুটা সুবিধাা আদায় লক্ষ্য করেছেন। জিএসটি কর সংস্কার ঘোষণার পর তৃণমূল জানিয়েছে, কিছু পরিবর্তন আট বছর আগে তিনি যা চেয়েছিলেন তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

কিন্তু কর্নাটক এবং কেরল শেষ মুহূর্ত পর্যন্ত অনড় ছিল। তারা চেয়েছিলেন রাজস্ব ক্ষতির জন্য ক্ষতিপূরণ সম্পর্কে রাজ্যগুলিকে সুনির্দিষ্ট আশ্বাস দেওয়া হোক। তারাও চেয়েছিলেন আলোচনাটি পরের দিন পর্যন্ত স্থগিত করা হোক। কিন্তু অন্যান্য রাজ্যগুলি অচলাবস্থায় বিরক্ত হয়ে পড়ে। ছত্তিশগড়ের অর্থমন্ত্রী ওপি চৌধুরী বলেন, যদি কর্নাটক এবং কেরল প্রস্তুত না হয়, তাহলে বিষয়টি কাউন্সিলে ভোটাভুটির মাধ্যমে নিষ্পত্তি করা উচিত।

জিএসটি কাউন্সিলে সাধারণত ঐক্যমত্যের মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হয় এবং লটারির উপর ২৮ শতাংশ জিএসটি ইস্যুতে ভোটগ্রহণ করতে হয়।
ছত্তিশগড়ের অর্থমন্ত্রী ওপি চৌধুরী বারবার জোর দিলে, অর্থমন্ত্রী নির্মলা সীতারামন অনিচ্ছুকৃতভাবেই রাজি হন। এতে, বাংলা হস্তক্ষেপ করে। কর্নাটক এবং কেরলকে সহমত হতে রাজি করায়। এরপর গতকাল সন্ধ্যায় সিদ্ধান্ত ঘোষণা করা হয়।

জিএসটি কাউন্সিল বর্তমান চারটি স্ল্যাব - ৫, ১২, ১৮ এবং ২৮ শতাংশ। সংস্কারের পর পাঁচটি থেকে থেকে দু'টি কর-হারের কাঠামো, ৫ এবং ১৮ শতাংশে জিএসটি বাতিল বলে জানানো হয়। উচ্চমানের গাড়ি, তামাক এবং সিগারেটের মতো কিছু নির্দিষ্ট পণ্যের জন্য একটি বিশেষ ৪০ শতাংশ স্ল্যাব প্রস্তাব করা হয়েছে। নতুন হার ২২ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে।

সূত্র জানিয়েছে যে, জিএসটি পুনর্গঠনের ফলে প্রথম ছয় মাসে আদায়ের উপর প্রভাব পড়তে পারে। ফলে জিডিপি চলতি আর্থিক বছরের বাকি সময়ে কিছুটা কমতে পারে। তবে এর ইতিবাচক ফলাফল আগামীতে উজ্জ্বল। মানুষের হাতে আরও বেশি অর্থ থাকবে এবং সেই অর্থের ব্যবহার বাড়ার সঙ্গে সঙ্গে রাজস্ব ধীরে ধীরে বৃদ্ধি পাবে।

আরও পড়ুন- সিনেমায় কি লাগল জিএসটি ধাক্কা! সঙ্গীর আবদারে হলে গিয়ে 'ওইটা' কিনতে গেলেই গুনতে হবে বাড়তি টাকা? ফ্রাইডে নাইটের আগেই জেনে নিন


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া