মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

লাইফস্টাইল | সন্তানের চোখের সমস্যা হয়তো আপনি টেরই পাচ্ছেন না! শিশুর কোন কোন লক্ষণ দেখলে সতর্ক হবেন?

সোমা মজুমদার | ০৪ সেপ্টেম্বর ২০২৫ ১৮ : ৩৩Soma Majumder

শিশুদের চোখের সমস্যা অনেক সময় অভিভাবক ও শিক্ষকদের অজান্তেই থেকে যায়। অথচ দৃষ্টিশক্তির দুর্বলতা শিশুর পড়াশোনা, খেলা এবং সার্বিক বিকাশে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে। চক্ষু বিশেষজ্ঞদের মতে, শিশুদের চোখের সমস্যার প্রাথমিক লক্ষণগুলো অভিভাবকেরা প্রায়ই উপেক্ষা করে যান, অথচ এগুলো সময়মতো ধরা পড়লে সহজেই চিকিৎসা সম্ভব।

শিশুদের চোখের সমস্যার সাধারণ লক্ষণ

১. মনোযোগের অভাবঃ স্পষ্ট দেখতে না পারার কারণে শিশু পড়াশোনা বা আঁকার মতো কাজে মনোযোগ দিতে পারে না।

২.  বই বা মোবাইল খুব কাছে ধরাঃ দূরের জিনিস পরিষ্কার দেখতে না পাওয়ার কারণে শিশুরা চোখের সামনে বই বা স্ক্রিন ধরে রেখে পড়ার চেষ্টা করে।

আরও পড়ুনঃ গোপনাঙ্গের পরিচ্ছন্নতায় সাবান ব্যবহার করেন? সাবধান! অজান্তে কোন বড় বিপদ ডেকে আনছেন জানলে শিউরে উঠবেন

৩.  অতিরিক্ত চোখ ঘষাঃ চোখে চাপ বা ক্লান্তি থাকলে শিশু ঘন ঘন চোখ ঘষতে থাকে।

৪. চোখ বা মাথাব্যথাঃ দীর্ঘক্ষণ পড়া বা কাজ করার পর শিশুর চোখে ব্যথা হতে পারে।

৫. কুঁচকে তাকানোঃ কুঁচকে তাকানো ইঙ্গিত দিতে পারে যে আপনার সন্তানের প্রতিসরাঙ্ক ত্রুটি রযেছে। এটি এমন একটি অবস্থা যা চোখের ফোকাসকে ব্যাহত করে। শিশু কুঁচকে তাকিয়ে মুহূর্তের জন্য কোনও বস্তুর ফোকাস এবং স্পষ্টতা বাড়াতে সক্ষম হতে পারে।

৬. এক চোখ ঢেকে দেখা বা মাথা বাঁকানোঃ অনেক সময় ভালভাবে দেখতে না পারলে শিশু এক চোখ ঢেকে দেখতে চায়, যা আসলে দৃষ্টিশক্তি ক্ষীণ হওয়ার লক্ষণ। 


কেন এই সমস্যা গুরুতর

ভারতের পরিসংখ্যান অনুযায়ী, প্রায় ৩৪ লাখ স্কুলপড়ুয়া শিশু দৃষ্টিশক্তি সমস্যায় ভোগে। নিকটদৃষ্টি অর্থাৎ মায়োপিয়া, দূরদৃষ্টি বা অ্যাস্টিগম্যাটিজমের মতো সমস্যা সময়মতো শনাক্ত না হলে শিশুদের শিক্ষাজীবন ও দৈনন্দিন কাজে বাধা আসতে পারে। 

করণীয়

*শিশুর নিয়মিত চোখ পরীক্ষা করানো উচিত।

*বাড়িতে শিশুর আচরণে কোনও পরিবর্তন লক্ষ্য করলে দ্রুত বিশেষজ্ঞের পরামর্শ নিন।

*প্রয়োজনে চশমা বা অন্যান্য চিকিৎসা পদ্ধতির মাধ্যমে শিশুর দৃষ্টি সুরক্ষিত করা সম্ভব।

*শিশুদের বেশি সময় স্ক্রিনে ব্যয় না করে খোলা আকাশের নিচে খেলাধুলায় উৎসাহিত করা উচিত।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া