বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

বিদেশ | কী কথা হয়েছিল ট্রাম্পের সঙ্গে! গাড়িতে একসঙ্গে যাওয়ার সময়েই মোদিকে সব সত্যি বলে দিয়েছেন পুতিন?

রিয়া পাত্র | ০৪ সেপ্টেম্বর ২০২৫ ১৮ : ০৭Riya Patra

আজকাল ওয়েবডেস্ক: একসঙ্গে, একই গাড়িতে গিয়েছিলেন। মোদির সঙ্গে যাওয়ার জন্য পুতিন অপেক্ষাও করেছিলেন মিনিট দশ। এবার সামনে এল, ওই সময়ে কী কথা হয়েছে দু' জনের মধ্যে? সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর, রাশিয়ার ভ্লাদিমির পুতিন চীনে তাঁর অরাস লিমোজিন গাড়ির ভিতরে প্রধানমন্ত্রী মোদিকে কী বলেছিলেন, নিজেই জানিয়েছেন তা।

সূত্রের খবর, তিনি নিজেই জানিয়েছেন, চীনের তিয়ানজিনে সাংহাই সহযোগিতা সংস্থা (এসসিও) শীর্ষ সম্মেলনের ফাঁকে আলাস্কায় মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তাঁর কী কথা হয়েছে, তা জানিয়েছিলেন। তিনি জানান, 'এটি কোনও গোপন কথা নয়, আলাস্কায় আমরা যা নিয়ে কথা বলেছিলাম তা মোদিকে বলেছি।' 

এসসিও শীর্ষ সম্মেলনের ফাঁকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক সারেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, ভারত ও রাশিয়ার ঘনিষ্ঠ সহযোগিতা কেবল উভয় দেশের জন্যই নয়, বরং বিশ্ব শান্তি ও নিরাপত্তার জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ। সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর তেমনটাই। একই সুর রাশিয়ার প্রেসিডেন্টের গলাতেও। জানা গিয়েছে, এদিন পুতিনও বলেন, এই বৈঠক ভারত-রাশিয়া সম্পর্ককে উল্লেখযোগ্যভাবে উৎসাহিত করবে বলে আশা করা হচ্ছে,  দুই দেশের সম্পর্ককে 'খুব ভাল' বলে অভিহিত করেছেন।  

আরও পড়ুন: 'এরা বাংলা ভাষার উপর অত্যাচার করে, অ্যান্টি বেঙ্গলি', বিধানসভায় ক্ষোভে ফেটে পড়লেন মমতা, বললেন, 'বিজেপি চোর'

জানা গিয়েছে, প্রধানমন্ত্রী মোদি এদিন পুতিনকে বলেন, ১৪০ কোটি ভারতীয় এই বছরের শেষের দিকে তাঁর ভারত সফরের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে।  রাশিয়া এবং ইউক্রেন দ্রুত তাদের যুদ্ধের অবসান ঘটাবে বলেও আশা মোদির, পুতিনকে তিনি সেকথা জানিয়েছেন বলেও জানা গিয়েছে। 

এসসিও অর্থাৎ সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের বৈঠকের পর মোদি এবং পুতিনকে একটি গাড়িতে ঘুরতে দেখা গিয়েছে। ওই ছবি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। ইতিমধ্যেই মোদি নিজেই ওই ছবি শেয়ারও করেছেন। তাতে লিখেছেন, 'এসসিও শীর্ষ সম্মেলনের অনুষ্ঠানের পর, প্রেসিডেন্ট পুতিন এবং আমি একসঙ্গে আমাদের দ্বিপাক্ষিক বৈঠকের স্থানে ভ্রমণ করেছি। তাঁর সঙ্গে কথোপকথন সর্বদা অন্তর্দৃষ্টিপূর্ণ।' 


সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর,  পুতিন এসসিও সম্মেলন স্থল থেকে রিটজ-কার্লটন হোটেলে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক বৈঠকে প্রধানমন্ত্রী মোদির সঙ্গেই একই গাড়িতে যেতে চেয়েছিলেন। একসঙ্গে যাওয়ার জন্য তিনি মোদির জন্য মিনিট দশ অপেক্ষা করেন বলেও জানা গিয়েছে। 

দু' জনের কী কথোপকথন হয়, সেই বিষয়েও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন মোদি। তাতে তিনি লিখেছেন, 'তিয়ানজিনে এসসিও শীর্ষ সম্মেলনের ফাঁকে রাষ্ট্রপতি পুতিনের সঙ্গে চমৎকার একটি বৈঠক হয়েছে। বাণিজ্য, সার, মহাকাশ, নিরাপত্তা এবং সংস্কৃতি সহ সকল ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও গভীর করার উপায় নিয়ে আলোচনা হয়েছে। আমরা ইউক্রেনের সংঘাতের শান্তিপূর্ণ সমাধান সহ আঞ্চলিক ও বৈশ্বিক উন্নয়নের বিষয়ে মতামত বিনিময় করেছি। আমাদের বিশেষ এবং সুবিধাপ্রাপ্ত কৌশলগত অংশীদারিত্ব আঞ্চলিক ও বৈশ্বিক স্থিতিশীলতার একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ হিসেবে রয়ে গেছে।' তার পরেই সামনে এল, গাড়িতে পুতিন কী বলছেন মোদিকে, তা। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া